ব্যাপারটা লক্ষ করা যাক –
আমি অনেকের কাছে মৃত
সেই অনেকের ভেতর অনেক
জানাশোনা মানুষও আমার কাছে মৃতবৎ
কিন্তু আশ্চর্যের বিষয় যে, আমাদের মাঝখানে
সুচিক্কণ চুড়ির শব্দের মতো
শুধু 888sport app download apkর কোমল নিক্কণ বয়ে যেতে চায়
আমার কবরে কোনো এফিটাফ নেই
ওই অনেকের কবরেও সযত্নে খোদাই করা
এপিটাফগুলো
কখন যে গভীর মরচে ধরে ক্ষয়ে পড়ে গেছে
কেউ জানে না, এমনকি স্বজনেও
কিন্তু আশ্চর্যের বিষয় যে, আমাদের মাঝখানে
আতরের সৌরভে এখনো
888sport app download apkর শব্দগুলো হেসেখেলে বয়ে যেতে চায়
অতএব সিদ্ধান্ত এই যে, 888sport app download apkও
ভাঙতে পারে না দুনিয়ার এইসব নিথর দেয়াল …

Leave a Reply
You must be logged in to post a comment.