ছোট গল্প

  • বৃক্ষ

    বৃক্ষ

    তরু পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। শিশুবেলাটা আনন্দেই কেটেছে। যেই একটু বড় হলো, পঞ্চম শ্রেণিতে পড়ে, যন্ত্রণাটা তখন থেকে শুরু। স্কুল বন্ধ। নির্জন দুপুরে জানালার ধারে বসে তরু একটি বই পড়ছে। কিছুক্ষণ পরপর ফ্রকের ঝুল দিয়ে চোখ মুছছে। তরুর খুব কষ্ট হচ্ছে। বইটি রেখে দিলে তার কষ্ট বন্ধ হয়। কিন্তু বইটি সে রাখতে পারছে না। বরং কী…

  • মোমিনউদ্দিনের দিগদারি

    মোমিনউদ্দিনের দিগদারি

    মোমিন সাব নাকি একলা মানুষ! বিজন, এক ভাবের মানুষ? মানুষটার ঘরভর্তি স্ত্রী, পুত্র, নাতিনাতকুর, আত্মীয়স্বজন, ভাই-বেরাদর। গুষ্টি-ইষ্টি-পড়শি। সেই মুরুব্বি একলা কেমনে? সত্য, ঘরভরা স্বজন, হইহল্লা। … কপালি মানুষ, সম্মানী মানুষ, জানেওয়ালা মানুষটা। তাঁর ভাবের দুনিয়া, জাহেরি বাতেনি সকলের মগজে আঁটে না। নুরানি সুরুতের মুরুব্বির আশেকে দিওয়ানা, মহল্লার সহজ-সরল এমনকি কূটকচালি জনমানুষ। জন্মভিটার আদি 888sport appইয়া কুট্টিজনও…

  • কৃতজ্ঞতার বনবাস

    কৃতজ্ঞতার বনবাস

    সকালহাঁটাটা ডিসি হিল পার্কেই সারেন অখিলেশবাবু। বাহাত্তর পেরোনো বয়স। বাহাত্তরের থুত্তুরে বুড়া – এই কথাটি অখিলেশবাবুর জন্য খাটে না। জমাটবাঁধা শরীর না হলেও পেশিগুলো ঢিলেঢালা হয়ে যায়নি এখনো। লম্বাতেও কম না তিনি। পাঁচ ফুট আট ইঞ্চি। তার শরীরে দোষ যে নেই, তা কিন্তু নয়। ওজনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। সাতাত্তরের স্থলে আশি কেজি। ডায়াবেটিস একটু…

  • অশরীরী

    অশরীরী

    এখানে এসেই থেমে পড়ে সামিউল। প্রায় তিরিশ মিটার দূরের বাড়িটি ইথারে অদ্ভুত নিশ্চুপ কণ্ঠে ডেকে যায়। ‘আয় সামিউল, এখানে আয়। আয় রে।’ সামিউল সম্মোহিতের মতো তাকিয়ে থাকে ক-মুহূর্ত। তারপর পুনরায় সাইকেলের প্যাডেলে চাপ দেয়। অনেক কাজ। যেতে হবে বেশ দূর। একদিন সত্যি সত্যি ওই বাড়িতে যাবে। কী আছে সেখানে? কে ডাকে তাকে? অচেনা হিম হিম…

  • ফ্লাইওভার

    ফ্লাইওভার

    এক ফ্লাইওভার এই তল্লাটে নতুন এসেছে। ফ্লাইওভার আসার আগে এখানে শুধু রাস্তা ছিল – মাটির ওপর দিয়ে চলা একটা সরল জিনিস, যেখানে হাঁটতে গেলে পা লাগত মাটিতে, চোখ পড়ত সামনে, আর মানুষের সঙ্গে মানুষের দেখা হতো প্রায় সমান উচ্চতায়; কিন্তু ফ্লাইওভার মানে হলো মাথার ওপর দিয়ে চলা রাস্তা, যেখানে আয়েশ করে হাঁটা যায় না, এমন…

  • মিতুর জন্মদিন ও একটি ছবি

    মিতুর জন্মদিন ও একটি ছবি

    রাতে খাবার সেরে স্ত্রীর হাতে যত্ন করে বানানো পানটা মুখে পুড়ে নতুন কেনা সোফায় হেলান দিয়ে হোসেন আলী বলে, ‘কী, কেমন লাগতাছে, ভালা না?’ স্বামীকে দেওয়ার পর এবার নিজের পানটা মুখে চালান করে দিলো শানু। পানটা বেশ ঢাউস সাইজের হওয়ায় মুখের ভেতরের প্রায় সবটা জায়গা দখল হয়ে গিয়েছিল। এমনিতে পান সে বেশ সময় নিয়ে আরাম…

  • দেল বকসের নবাবি খোয়াব

    দেল বকসের নবাবি খোয়াব

    মাঘ মাস সবে শুরু, শীতের কামড় ততটা নেই এবার। মানুষের চাঞ্চল্য কমতে থাকে। বাড়ে পরিযায়ী পাখিদের মেলা; বসে নানা জায়গায়, পৌষের চিরকেলে রূপ বদলে গিয়েছিল এবার। মাঘের শীত বাঘের গায়ে – এমন কথা বলার জো ছিল না এবার। হাড়কাঁপানো শীতে কাবু ছিল তামাম মানুষ। মাবুদ আর জার দিও না – এমন কথা বলছে অশীতিপর বাসমতি…

  • ইশতাহার

    ইশতাহার

    ছিঃ! ছিঃ! ছিঃ! অকস্মাৎ একদলা ঘৃণা আমার গায়ে এসে না পড়লে আমি বোধহয় কখনোই এ-গল্প লিখতে বসতাম না। যদিও চার বছর ধরে সময়ে-সময়ে রাগ, ঘৃণা, অপমানের নানা ছিটেফোঁটা বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়ে এসেছি; কিন্তু গায়ে মাখিনি। সম্ভবত এর কারণ ছিল, মানুষ যখন নিজের মনে জানে সে অপরাধী নয়, তখন তার মনে নির্দিষ্ট বিষয়ে নিজেকে…

  • চাকরি

    চাকরি

    চাকরিটা চলে গেল সুমাইয়ার। বৃহস্পতিবার বিকেলে চিঠিটি পেয়ে সে তাজ্জব বনে গেল। তখন হন্তদন্ত এক সময়। অফিস ছুটির ঠিক আধঘণ্টা আগের পরিবেশ। টেবিল গুছিয়ে ওয়াশরুম সেরে রেডি হয়ে বেরোনোর প্রতিযোগিতা ফ্লোরে। কে কার আগে লিফটের লাইনে গিয়ে দাঁড়াবে, তাই নিয়ে ঘড়ি দেখাদেখি। হাতে ধরা রুম-চাবির মতো পাঞ্চ কার্ড। ছুটির পর এক সেকেন্ডও আর থাকতে ইচ্ছে…

  • রুইতন

    রুইতন

    মসজিদের ইমাম করিমের দিকে তাকিয়ে বললেন, করিম তুঁই আঁর মুখে মুখে ক, আঁই মনির আহমদর মাইয়া রুইতনরে তালাক দিলাম – এক তালাক – করিম কিছু বলার আগে তার পাশে বসা রুইতন আচমকা তার মুখে হাতচাপা দিয়ে বলে, তুঁই তালাক ন দিবা করিম বাই। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়ে সালিশি বৈঠকে উপস্থিত সবাই। ইমাম পাশে বসা…

  • কমোড-সিট

    কমোড-সিট

    সকালবেলা বাথরুম থেকে ডালিয়ার চিৎকার – এই ডিউক তুমি কমোডের সিট ভিজাইয়া কেন রাখসো? এত্তবার বলি, বাথরুমের পর কমোডের সিটটা টিস্যু দিয়ে মুছে দিবা। ভিজা কমোডের সিটে আমি কেমনে বসব? আমার গা ঘিনঘিন করতেছে। আমি চুপচাপ বসে আছি। ডালিয়ার এমন চিৎকার-চেঁচামেচি নতুন কিছু নয়। ডালিয়ার সঙ্গে বাথরুম শেয়ার করা খুব কঠিন। কোথাও এক ফোঁটা পানি…

  • পরিচয়ের সংকট

    পরিচয়ের সংকট

    মানুষের ভালোবাসা আসলে একটি মুখোশ। তা না হলে অসীম আবেগে যখন সে তার প্রিয় মানুষকে জড়িয়ে ধরে, তখন হয়তো তার পায়ে একটা পিঁপড়া থেঁতলে গেল। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। খুনি সন্তানের প্রতি অযৌক্তিক পক্ষপাত একই জিনিসের সাক্ষ্য দেয়। ফলে মানুষকে নিরপেক্ষ, সভ্য ইত্যাদি অভিধায় ডাকার পক্ষপাতী আমি নই। পিঁপড়া কি আপনাকে সভ্য বলেছে? কিংবা…