– সীমাবদ্ধ গল্পের ভেতরে থেকে জীবনের মহিমা বুঝবে না।
এর জন্যে প্রয়োজন উড্ডয়ন, প্রতিকারহীন সর্বজাল ছিন্ন করা
অহমিকারিক্ত এক নম্র অভিযান,
অভিমান-পরিত্যাগী বেদুইনের পরম
যাত্রা-পথ –
বৃত্তভাঙা চাঁদের আলোর নিচে চোখ বন্ধ রাখা এক ধীমান প্রতিজ্ঞা,
শূন্য হাতে শূন্য ক্রোধ শূন্য মুঠি
শূন্য শোক-জাল আর বিস্তারিত
অসীমের অবাধ ঠিকানা –
আলো জ্বালো, আলো ফেলো –
আলোকে আকাশ দাও
যা যা চেয়ে জীবনের এতটা বিস্তার ঘটিয়েছিলে, বলে দাও তাকে, নির্দ্বিধায় – না।

Leave a Reply
You must be logged in to post a comment.