ছোট গল্প
-

অশ্লেষা
বুলা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি টেবিলের পাশে সাজিয়ে রাখা বোতল থেকে আরো এক গ্লাস দিলাম ওকে। গলায় ঢাললো একটু। ‘বুক জ্বলে যাচ্ছে আম্মা’ এইটুকু বলেই রেখে দিলো বাকিটা। ‘খা।’ ‘আম্মা বাঁচুম না।’ আমার চোখের দৃষ্টি এতদিনে চিনেছে ও। বাধ্য হলো। বুলার চোখ ক্রমেই লাল হয়ে উঠতে শুরু করেছে, টলছেও একটু। পড়ে যাবে না তো?…
-

অমরত্বের সাধ
একশ সাতাশ বছরে এসে হঠাৎ একদিন পরেশবাবুর মনে হলো তিনি নিঃসঙ্গ, ভয়াবহ একা। তাঁর স্বজন-পরিজন নেই, বন্ধুবান্ধব নেই, সেবক-সেবিকা নেই। অথচ তাঁর সবই আছে। পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা, নাতি, নাতনি, পুতি, পুতনি – কে নেই? তবু তিনি নিঃসঙ্গ। এই শহরে কেউ নেই তাঁর মতো একা। কেউ তাঁকে গুরুত্ব দেয় না, আগের মতো ভক্তি-888sport apk download apk latest version করে না,…
-

যে পালায়
বুড়ো নিমাই পণ্ডিত জীবন থেকে, সংসার থেকে বড় চুপি চুপি পালিয়ে যাচ্ছেন। সারা জীবনের লজ্জা, পাপ এদের কাছ থেকে নির্বাসন না নিয়ে নিমাই পণ্ডিতের আর কোনো উপায় ছিল না। বড় সাধের সংসার, গ্রাম, পাঠশালা এদের কাছে নিমাই পণ্ডিতের প্রচুর দেনা হয়ে গেছে, যা এ-জীবনে শোধ হওয়ার নয়। কোনো জীবনেও হয়তো শোধ হওয়ার নয়। অতএব জীবনের…
-

গল্পটি অতঃপর মিথ্যে বনে গেল
যা কিছু শুনেছেন আপনারা – ঘটনা সত্য, একবিন্দুও মিথ্যা নাই এতে; মিথ্যা শোনেননি আপনারা। ঘটনাটি ঘটেছে আমার জীবনে, অর্থাৎ গল্পটি আমার নিজের – আমি নিজেই আপনাদের শোনাবো…। অবশ্য, আমি শুনেছি; আপনারাও নিশ্চয়ই শুনে থাকবেন – আমি আমার নিজের যে-গল্প শোনাতে চাই, এ-ধরনের গল্প প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সৃজিত হয়। কিন্তু যাকে কেন্দ্র করে…
-

গীতি, প্রীতিবিষয়ক ব্যাপার
মেঘাচ্ছন্ন মলিন ভোরে ঘুম ভাঙলো গালিবের। কদিন হলো শীতও জেঁকে বসেছে, প্রায়ই বৃষ্টিও হচ্ছে। আজো সম্ভাবনা আছে। আয়েশ করে আবার লম্বা ঘুম দেওয়ার ইচ্ছা, কিন্তু উপায় নেই। ক্লাস রয়েছে। এরপর যেতে হবে বেশ কিছুটা পথ। তাই গাড়িতে তেল ভরা জরুরি। এইসব নানা ব্যস্ততায় দিন কাটছে এখানে আসার পর। পছন্দ বা ইচ্ছে দুই-ই হয়নি, তাই বাড়ির…
-

ভালোবাসার ঝরা ফুল
অফিসের কাজেই শ্রীমঙ্গল যেতে হয়েছিল, অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে তারপর শ্রীমঙ্গল। দেশের অন্যতম টুরিস্ট স্পট হওয়ায়, এই শীতের সময় অনেক চাপ লক্ষ করা গেল, থাকার জন্য মোটামুটি একটা হোটেলের বন্দোবস্ত করে দিয়েছিল অফিসেরই একজন সেলস সুপারভাইজার বারেক, অত্যন্ত তেলবাজ প্রকৃতির এক লোক, বয়সের চেয়ে বয়সীদের মতো কথা বলে আরাম পান, নিজেকে জাহির করার প্রবণতা ষোলো আনা।…
-

খুলির আকৃতি
চুল কাটা শেষ হলে নাপিত যখন মাথার পেছনে ও দুই পাশে আয়না ধরেছিল, তখন একত্রিশ বছর বয়সী নওশাদ হাফিজের চিন্তায় একটা খটকা ধাক্কা দেয়, ‘অন্যরকম লাগছে। খুলির শেইপ কি বদলে যাচ্ছে?’ পেছনের দেয়ালে ঝোলানো মেসির ড্রিবলিং, সামনের আয়নায় মাথার সঙ্গে ফুটবল এবং কয়েকটা লাল হলুদ বুট পরা পা মাথার পাশে, দেখা গেলেও নাপিতকে নওশাদ আরো…
-

দাউ
না, শেষ ইন্টারভিউটাও বাঁধল না। যেন একটা চিল ভেসে উঠল আকাশে। মাথার উপর, অপেক্ষমাণ। ছেলেটা চুপ। একটা বিড়ি ধরাল। ফুটপাতটা ধরে একমুখ ধোঁয়া ওড়াতে ওড়াতে হাঁটতে লাগল। পিছন পিছন সেই চিল। শিয়ালদা স্টেশনে এলো, বাড়ি ফিরবে। এভাবে ফিরিয়ে দেওয়াকে কী বলে? সে কিন্তু এবার সত্যিই খুব খেটেছিল। যোগাযোগ জুটেছিল একটা। দাদার বড় শ্যালক নাকি পার্টি…
-

স্বপ্নছোঁয়ার পদযাত্রা
অবাধে জন্ম নেওয়া আট ভাইবোনের নিম্নমধ্যবিত্ত পরিবারের চতুর্থ সন্তান নাহিদ যখন মাস্টার্স শেষ করে একটা চাকরির ধান্দায় ব্যস্ত, তখন তার মনের আরেকটি অংশের সবটুকু জুড়ে থাকে উচ্চমধ্যবিত্তের অনার্স পড়ুয়া সুদর্শনা মীরা খানম। নাহিদের অবসরপ্রাপ্ত বাবার উপার্জনহীনতায় বড় দুই ভাইয়ের সামান্য আয়-রোজগারে এত বড় সংসারের উদরপূর্তির পর যা হাতে থাকে তা দিয়ে বাকি ভাইবোনের লেখাপড়ার খরচটা…
-

মতিন নাকি প্লাটিপাস
মতিন গতকাল থেকে আজ পর্যন্ত তিনবার নিজেকে প্লাটিপাস দাবি করেছে। আমি পাত্তা দিইনি। দুইবার মোবাইল রেখে দিয়েছি; শেষবার বলার পর থেকে আমি মোবাইল অফ করে রেখেছি। গত রাত থেকে শুরু। এখন পরের দিন দুপুর ২টা। আমি ড. ফিরোজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলাম। তাঁকে সন্ধ্যার আগে পাওয়া যাবে না; চেম্বার থেকে জানাল। আমি সকালে নাশতা করেছি;…
-

বেলশুঁঠ
এক এই উত্তীর্ণ দুপুরের তেজহীন রৌদ্রে বালকটি দৌড়ে হাঁপিয়ে উঠছে। হাতে মাটির ঢেলা। ফোঁস ফোঁস আওয়াজ তুলে নিশ্বাস ছাড়ছে আর দৌড়াচ্ছে। ধবলীকে ধরতেই হবে। হাতের ঢেলা ছুড়ে আহত করতে চায় ওকে। মাঝে মাঝে নিশানা লেগেও যায়। ক্যাঁয় ক্যাঁয় করে ওঠে ধবলী। ব্যথায় দেহটা খানিকটা বেঁকেও যায়। মুখ থেকে ছিটকে পড়ে বালকের আকাঙ্ক্ষিত বেলশুঁঠ। এই অদ্ভুত…
-

সেগুনবাগিচার সারমেয়
ফ্ল্যাট থেকে বেরিয়ে গাড়িটা ডানে মোড় নেয়। ফজল খেয়াল করে, একটা সাদা-কালো ছোপ কুকুর তার গাড়ির পেছনে ভেক ভেক করে তেড়ে আসছে। বেশ অনেকটা দৌড়ে রণে-ভঙ্গ। ফজল চালককে বলে : হারুন, কুকুরটা গাড়ির পেছনে কেন দৌড় দিলো বলো তো? স্যার, গতকালও পেছনে এসেছিল, আপনি খেয়াল করেননি। কিন্তু কেন? ঠিক আছে স্যার, আমি জানার চেষ্টা করব।…
