ছোট গল্প

  • পাহাড়ের স্তব্ধতা

    পাহাড়ের স্তব্ধতা

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আমার চারপাশে পাহাড়ের স্তব্ধতা। এই স্তব্ধতা কেউ ভেঙে দিক আমি চাই না। সকালবেলা, রোদ যখন গাছের পাতা রঙিন করে। আমি এক কাপ কালো কফি নিয়ে গরুর ঘণ্টার পিছু পিছু পাহাড়ের ঢালে চলে আসি। আমাকে ঘিরে ধরে পাহাড়ের স্তব্ধতা, কিন্তু পাহাড়ের মধ্যে নানা শব্দ আছে, সে সকল শব্দ কখনো পাখির ডাক। সে সকল…

  • জলসংসার

    জলসংসার

    স্বপ্ন আর অনটন এ-দুইয়ের দ্বৈরথে স্বপ্নটা বারবার হোঁচট খেলেও ধনেখালীর বাজারে সাহস করে ছোটখাটো একটা সাইকেল সারাইয়ের দোকান শেষমেশ দিয়েই বসে তমিজ আলী। এ-জলার দেশে ফসলি ভুঁইয়ের বড়ই অভাব; ক্ষেত-গেরস্তির কাজ তাই সবার কাছেই এক অলীক স্বপ্ন। তবে বাজারের মাঝবরাবর শুয়ে থাকা মেটে রাস্তার দু-ধারে জংলা ছাপার শাড়ির একহারা পাড়ের মতো মাথা উঁচু করে সার…

  • অর্ধ888sport promo codeশ্বর

    অর্ধ888sport promo codeশ্বর

    বিকেল চারটে বেজে পাঁচ। নারকেলবাগান মোড়টা ছেড়ে রবীন্দ্র-তীর্থের সামনে আসতেই মোবাইলটা  বেজে উঠল, যতদূর দূর থাক, শুধু যে চেয়ে থাক …। ব্যস্ত রাস্তা। সামনে-পেছনে সারি সারি গতিময় যান। বাইকের গতি কমিয়ে মোবাইলটাকে ঘাড়ে-কানে চেপে ধরার চেষ্টা করল অহিঞ্জিত। কত দিন কত মাস এই সুরটা শোনার অপেক্ষায় ছিল অহিঞ্জিত।  সেই কবে লাজুলি তাকে নীরবে ছেড়ে চলে…

  • পিঁপড়া-কাসেম

    পিঁপড়া-কাসেম

    ডান বাহুর কনুইয়ের ওপর একটা পিঁপড়া হাঁটছিল। আমি সেটা একদম খেয়াল করিনি। খেয়াল করার মতো অবস্থায় নেই আমি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস চলাকালীন সময় এটি। এ-সময়ে কে কার দিকে দৃষ্টি রাখে। সবার মনোযোগ বিচারকের বিচারিক কর্মের দিকে নিবদ্ধ থাকে। এমনিতে পুলিশি ধরপাকড় করায় সদর ম্যাজিস্ট্রেট কোর্টে আসামি সোপর্দ হয় বেশি, তার ওপর আজ সরকারি কর্মদিবসের…

  • অন্ধকারের খোসায়  স্বপ্নের বীজ

    অন্ধকারের খোসায় স্বপ্নের বীজ

    আচমকা কার ডাকে চটকা ঘুম ভাঙতে অজয়ের খরচ হয়ে গেল অনেকটা দুপুর। চোখ কুঁচকে কচি করে তাকাতেই – গাছপালা এক আকাশ রোদ্দুর হুড়মুড় করে ঢুকে পড়ল দুচোখে। দৃষ্টির আড়মোড়া ছাড়াতে নিল একটু সময়। তারপর আসেত্ম আসেত্ম নজরের পাট ভাঙতে ভাঙতে ওপর দিকে তাকাতে লক্ষ শিশু-মেঘ কোলে নিয়ে অপেক্ষায় এক বিশাল জননী-আকাশ। অক্টোপাস ডালপালা বিছিয়ে সেই…

  • অপারেশন গোপালপুর থানা

    অপারেশন গোপালপুর থানা

    আসসালামু আলাইকুম …। – ওয়ালাইকুম আসসালাম। আপনি কে হে ভাই? আমার এই পর্ণকুটিরে …! – আমি আজরাইল …। – আজরাইল! তা, আমার বাড়িতে কী মনে করে, জনাব …? – মহান আলস্ন­vহতায়ালার হুকুম হয়েছে, আপনাকে এখন যেতে হবে। আমি আপনাকে নিতে এসেছি। স্ত্রী-পুত্র-পরিজন – কাউকে কিছু বলতে চাইলে ঝটপট বলে ফেলুন। আমার হাতে সময় কম …।…

  • ফকরের বলি

    ফকরের বলি

    জবা আমার বয়সী হইবো। আমার মার লেগা দাওয়াই আনবার গেছিলাম আজিমপুর ডাক্তরখানায়। জবারে আমি চিনবার পারি নাই। দেখি একটা মাইয়া দাওয়াইআলার হাত-পাও ধরতাছে, বাকিতে নেশার সুই দিবার কয়। কান্দন শুরু করলো। চাইরো দিকের মানুষ দেখতাছে আর হাসি-মশকরা করতাছে। কেউ আঁচল ধইরা টানে, কেউ পানির ছিটা দেয়। মাইয়াটা যেই না ঘুরছে, দেইখা আমি তো থম মাইরা…

  • আমি আসছি ব্রহ্মময়ী

    আমি আসছি ব্রহ্মময়ী

    যন্ত্রণাকাতর স্ত্রীর পাশে শুয়ে গিরিশচন্দ্রও সারারাত ঘুমাতে পারেননি। রাত ত্রিপ্রহর থেকে অস্থির অপেক্ষায় ছিলেন কখন সূর্যের আভাস দেখা যায়। বাইরে কোনোরকমে আলো ফুটে উঠলে তিনি ধুতির ওপর পাতলা নীল ফতুয়া চাপিয়ে পথে বেরিয়ে পড়লেন, বিলম্ব করার কোনো মানে নেই। দু-তিন মিনিট হাঁটতে হাঁটতে দিবালোক আরো স্পষ্ট হয়ে ওঠে। গ্রীষ্মের আলোকোজ্জ্বল প্রভাতে চারিদিকে শালিক, চড়ুই, শ্যামা,…

  • কালো ধোঁয়া

    কালো ধোঁয়া

    বুকের ভেতরটা খাঁ-খাঁ করে উঠল। পস্ন্যাটফর্মে গন্তব্যের ট্রেন। হয়তো এই স্টেশনে আর কোনো দিনও ফিরে আসবে না দীপ। ফাঁকা ট্রেন, চোখ মুছতে মুছতে জানালার দিকে এগিয়ে গেল। আশেপাশে বিক্ষক্ষপ্তভাবে বসে আছে যারা, তারা কেউ বাইরে তাকিয়ে আছে, কেউ রৌদ্রতপ্ত নেতিয়ে-পড়া গুল্মের মতো ঢুলছে। যেন অসহ্য একটা দুপুরে একটা ফাঁকা ট্রেনের বুকের ভেতরে কতগুলো ফাঁকা বুক…

  • বৈভব ও দ্বিতীয় মা

    বৈভব ও দ্বিতীয় মা

    বিষয় হলো বিষ, বুঝলেন অভিষেক? লাঞ্চ আওয়ার, আফসানা বেগমের চেম্বারে বসে আছে অভিষেক আর জুনায়েদ। এজিএম থেকে ডিজিএম হয়েছে আফসানা, লাঞ্চ আওয়ারে ওদের কাচ্চি বিরিয়ানি খেতে ডাক পড়েছে। হ্যাঁ – প্রমোশন হলে খাওয়াতে হয়, এ এক ধরনের বিমল আনন্দ। সব ধরনের আনন্দে একটু খাওয়া-দাওয়া না হলে খুশির প্রকাশ ঠিকমতো ঘটে না। পিয়ন তাহের পেস্নটে সাজিয়ে…

  • মিলের শব্দ আর নিমের গন্ধ

    মিলের শব্দ আর নিমের গন্ধ

    বস্তিতে যা ঘটে পাগলা হাওয়ার মতো এ-মুড়ো থেকে ও-মুড়ো অবধি ছড়িয়ে যায়, এই যে স্যার কাচকলটা আকাশদীপের মতো ফ্ল্যাটবাড়ি হয়ে যাবে, এই খবরটা কেউ একজন একাই তো জনেজনে শুনিয়ে বেড়ায়নি, কিন্তু একদিনেই বস্তির সমস্ত জায়গার লোক জেনে গেল, সবাই ক্ষেপে গেল। বস্তির লোক কি হিংস্র, ভাংচুর করে? অখিল জিজ্ঞেস করল। শান্ত স্যার, ঝুট-ঝামেলায় থাকলে পেটের…

  • বানিয়াশান্তার মেয়ে

    বানিয়াশান্তার মেয়ে

    কেরু অ্যান্ড কোম্পানির ঝাঁঝালো হুইস্কি খেয়ে পাঁড় মাতাল হয়ে তরুণ কবি বলল, বুঝলেন ভাই, ইচ্ছে করে কোনো বেশ্যাকে বিয়ে করে জীবনটা কাটিয়ে দিই। আমি জানতে চাইলাম, কোনো কুমারীকে নয় কেন? কবি বলল, বেশ্যারা পতিভক্ত হয়, স্বামীকে প্রাণপণ ভালোবাসে। সঙ্গে সঙ্গে আমার কল্পচোখে ভেসে উঠল এক বেশ্যার মুখ। কবির কথার দিকে আর আমার খেয়াল থাকে না,…