ছোট গল্প
-

অদরকারি
বাস্তব জগতে যখন কিছু ঘটে, তখন তা ঘটতে যা যা লাগে তার সবকিছু নিয়েই সে ঘটে – যেমন আসমান থেকে জমিনে বৃষ্টি পড়তে পানি লাগে, আসমান লাগে আর জমিন লাগে। তিনটে জিনিসের উপস্থিতিতেই কেবল ‘গগনে গরজে মেঘ ঘন বরষা’ হয়। মুশকিল হচ্ছে, যা লাগে না তা-ও থাকে, যেমন সুলতাদের ঘিনঘিনে কানাচে একটি আত্মজ্বালা মানকচু গাছ…
-

তমোহর
অফিসের পোশাক পরে মেয়ের হাত ধরে বেরিয়ে যাওয়ার আগে তমোহরের রুমে উঁকি দিলো সেঁজুতি। বিছানায় পা ছড়িয়ে বসে, নতুন কেনা গিবসনের গিটারটার টিউনিং করছিল সে। ওদের উপস্থিতিতেও সে-কর্মের কোনো ছেদ ঘটে না। সে আপনমনে টিউনিং করতে থাকে। সেঁজুতি জানত, ও এক পলকের জন্যও চোখ মেলে তাকাবে না। তাই বেশ উঁচু কণ্ঠে বলে, ‘আমরা যাচ্ছি।’ তমোহর…
-

বোবা রাজহাঁস
‘ইলিশ নিবেন গো মা – ইলিশ মাছ – পদ্মার ইলিশ – ’ মাছওয়ালা পাড়ায় হেঁকে বেড়াচ্ছে অনেকক্ষণ থেকে। বাড়ির সামনে দিয়ে হেঁকে গেল কয়েকবার। কার্তিকবাবু রাস্তার দিকের ঝুলবারান্দায়। বর্ষার ভিজে বাতাসে ইলিশের আমন্ত্রণ! তৃতীয়বার লোকটা আসতেই – চাকরির প্রবাস থেকে বউ গোলাপবালার কাছে ফেরার মতো অমোঘ আকর্ষণে মাছের ব্যাগ নিয়ে নিঃশব্দে পথে নেমে এসেছেন কার্তিকবাবু।…
-

কাচঠোকরা
জরুরি একটা কাজে গিয়েছিলাম। শহর থেকে দূরে। অন্য শহরে। ওখানেই এক বন্ধুর বাড়ি। ওর কাছে উঠব। স্টেশন থেকে নিয়ে যাবে আমায়। এই ছিল কথা। নেমেই খোঁজ করলাম। আসেনি। অপেক্ষা করলাম। এলো না। যাওয়ার পথে মোবাইল হারিয়েছি। ফলে যোগাযোগও করা গেল না। কী করব? তখন রাত। বাড়ছে। বিদেশবিভুঁই। কে যেন বলেছেন, যার কোথাও থাকার জায়গা নেই,…
-

ঠান্ডা রক্ত বা এনআরসির দিনে প্রেম
ওই যে লালমাটির ছোট্ট গলিপথ, পুরোটা না, শুধু মুখটুকু, কোনো কোনোদিন বেশ রঙিন, ফুরফুরে আর প্রাণবন্ত হয়ে ওঠে সিক্তার উপস্থিতিতে। সিক্তা ঝলমলে সালোয়ার-কামিজে, নির্ভার মেজাজে, ছাতা মাথায় এসে দুদ- দাঁড়ায় গলিমুখে একটা অটোরিকশা ধরার আশায়। তবে রোজই এখানে দাঁড়িয়ে তার ভাগ্যে রিকশা জোটে না। খানিকটা পথ উজিয়ে মেইন রোডে গিয়ে রিকশা ধরতে হয়। মাঝেমধ্যে লালমাটি-গলিপথের…
-

ডুমুরের ফুল এবং সাপের পাঁচ পা
ডুমুরের ফুল আর সাপের পাঁচ পা দেখা নিয়ে অনেক কথা শোনা যায়। তবে ওই দুই জিনিসই কখনো চোখে দেখা যায় না। কেউ কখনো দেখেনি। আমি অন্তত এতদিন সেটাই জানতাম। কিন্তু হঠাৎ করে আন্দু আমাকে বলল, ডুমুরের ফুল দেখবি? আন্দু আমাদের বন্ধু। তার কথায় আমি চমকে উঠলাম। বললাম, তুই একটা পাগল নাকি! ডুমুরের ফুল হয় নাকি…
-

ঘাসের নিচে মাটির ঘ্রাণ
পুরনো রংচটা একটা জিনসের প্যান্ট আর ছাই রঙের টি-শার্ট পরে বউয়ের চোখ ফাঁকি দিয়েই সেমিপাকা রান্নাঘরের খড়ির মাচার কাছ থেকে ঝুড়ি আর কোদাল নিয়ে উঠোন পেরিয়ে সন্তর্পণে পাটক্ষেতের ভেতর ঢুকে পড়ল সে। দৃশ্যটা প্রতিবেশী দু-একজনের চোখে পড়লেও পড়ে থাকতে পারে, তবে তা আমলে নেওয়ার মতো কিছু নয়। শ্রাবণ মাস এসে যাওয়ায় পাটগাছগুলো লকলকিয়ে দেড়-মানুষ সমান…
-

ঋতুরেখায়
কায়া নামের একজন 888sport promo code এবং ঘুরঘুরে নামের একজন পুরুষের গল্পটা বলার আগে তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। ঘুরঘুরে এবং কায়া কীটপতঙ্গের জগতের মান্তিস রেলিজিওসা প্রজাতির পতঙ্গ। এই প্রজাতির পতঙ্গের পরিণত সদস্যদের গায়ের রং গাঢ় সবুজ বলে তাদের ‘পাতাফড়িং’ নামে ডাকা যেতে পারে। তাদের মাথা ত্রিভুজ, মাথার দুপাশে দুটো অ্যান্টেনা। তাদের বুক সরু,…
-

বৃষ্টিগাছ
গভীর রাত। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ভেজাকণ্ঠে একটা মেয়ে বলল, গাছটা না কাটলে হয় না? অসাধারণ মিষ্টি সেই গাছের আম। একবার খেলে চিরদিন মনে থাকবে তার স্বাদ। প্লিজ, গাছটা কাটবে না। তোমার মাকে বলো। কণ্ঠ শুনে মনে হলো, গোধূলির রংমাখা এক তরুণী। তার সঙ্গে অনেক পথ হেঁটেছি। সকালে উঠে মোবাইলে…
-

হৃদয়-গভীরে গজায় যে বীজ
গতকাল রাতে একঝলক বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ ঠান্ডা। ফলে ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে শরীফ জোয়ার্দারের। কেউ তাকে ডাকেওনি আজ। কী আশ্চর্য! এত চুপচাপ কেন সব। বারান্দা থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। উঁকি দিতেই দেখতে পেলেন সারসার পড়ে আছে কাঁচা আমের সরষে-মাখা ফালি। রাতে বৃষ্টি হয়ে যাওয়ায় চকচকে রোদ যেন ধোপাবাড়ির পিটিয়ে ফর্সা করা…
-

শুক্ল চতুর্দশী
ভরা জ্যোৎস্না ঢেলে মাথার ওপর ঝুলে আছে চতুর্দশীর চাঁদ। চারদিক সুনসান। শহর থেকে কয়েক কিমি দূরে পুবডিহির মাঠ। আশপাশে লম্বু, সেগুন, কদম আর আকাশমনির জঙ্গল। মাঝেমধ্যে ছড়ানো-ছিটানো বসত। এক সময় এখানে মিলিটারি ক্যাম্প ছিল। ফায়ারিং হতো। এক সময় এখানে মানুষের হাতে মানুষ খুন হতো। বেশ কবছর হলো, মাঠের দুধারে লোহার বারপোস্ট বসেছে। একধারে ক্রিকেট প্র্যাকটিসের…
-

সফেদ আলীর মৃত্যু-সংক্রান্ত জটিলতা
ভয়টা মনের মধ্যে তখনই সেঁধিয়ে গিয়েছিল, যখন দিন থাকতে মালোপাড়া থেকে সফেদ আলীর ফেরা হলো না। মালোপাড়ার কোলঘেঁষে প্রায় কোয়ার্টার মাইলব্যাপী শুধু বাঁশ আর বাঁশ। বাঁশঝাড়ের ঘনত্বের কারণে সূর্য ডোবার আগেভাগে এদিকটায় অন্ধকার নেমে আসে। আর এখন তো রাতের একপ্রহর পেরিয়ে গেছে। শালা মনের সুখে রাত-বিরেতে কেউ এদিকে আসে? কিন্তু সুভাষ মালো আনিয়ে ছাড়ল। এই…
