ছোট গল্প

  • বৃষ্টিগাছ

    বৃষ্টিগাছ

    গভীর রাত। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ভেজাকণ্ঠে একটা মেয়ে বলল, গাছটা না কাটলে হয় না? অসাধারণ মিষ্টি সেই গাছের আম। একবার খেলে চিরদিন মনে থাকবে তার স্বাদ। প্লিজ, গাছটা কাটবে না। তোমার মাকে বলো। কণ্ঠ শুনে মনে হলো, গোধূলির রংমাখা এক তরুণী। তার সঙ্গে অনেক পথ হেঁটেছি। সকালে উঠে মোবাইলে…

  • হৃদয়-গভীরে গজায় যে বীজ

    হৃদয়-গভীরে গজায় যে বীজ

    গতকাল রাতে একঝলক বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ ঠান্ডা। ফলে ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে শরীফ জোয়ার্দারের। কেউ তাকে ডাকেওনি আজ। কী আশ্চর্য! এত চুপচাপ কেন সব। বারান্দা থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। উঁকি দিতেই দেখতে পেলেন সারসার পড়ে আছে কাঁচা আমের সরষে-মাখা ফালি। রাতে বৃষ্টি হয়ে যাওয়ায় চকচকে রোদ যেন ধোপাবাড়ির পিটিয়ে ফর্সা করা…

  • শুক্ল চতুর্দশী

    শুক্ল চতুর্দশী

    ভরা জ্যোৎস্না ঢেলে মাথার ওপর ঝুলে আছে চতুর্দশীর চাঁদ। চারদিক সুনসান। শহর থেকে কয়েক কিমি দূরে পুবডিহির মাঠ। আশপাশে লম্বু, সেগুন, কদম আর আকাশমনির জঙ্গল। মাঝেমধ্যে ছড়ানো-ছিটানো বসত। এক সময় এখানে মিলিটারি ক্যাম্প ছিল। ফায়ারিং হতো। এক সময় এখানে মানুষের হাতে মানুষ খুন হতো। বেশ কবছর হলো, মাঠের দুধারে লোহার বারপোস্ট বসেছে। একধারে ক্রিকেট প্র্যাকটিসের…

  • সফেদ আলীর মৃত্যু-সংক্রান্ত জটিলতা

    সফেদ আলীর মৃত্যু-সংক্রান্ত জটিলতা

    ভয়টা মনের মধ্যে তখনই সেঁধিয়ে গিয়েছিল, যখন দিন থাকতে মালোপাড়া থেকে সফেদ আলীর ফেরা হলো না। মালোপাড়ার কোলঘেঁষে প্রায় কোয়ার্টার মাইলব্যাপী শুধু বাঁশ আর বাঁশ। বাঁশঝাড়ের ঘনত্বের কারণে সূর্য ডোবার আগেভাগে এদিকটায় অন্ধকার নেমে আসে। আর এখন তো রাতের একপ্রহর পেরিয়ে গেছে। শালা মনের সুখে রাত-বিরেতে কেউ এদিকে আসে? কিন্তু সুভাষ মালো আনিয়ে ছাড়ল। এই…

  • কথা স্বর্ণলতার

    কথা স্বর্ণলতার

    সকাল থেকেই নগেন পালের মনটা রসে টইটম্বুর হয়ে আছে। বাড়িতে আজ উৎসব। নাতি বিশুর বউভাত আজ। কাল সন্ধেবেলা নতুন বউ নিয়ে ফিরেছে বিশু। সাতসকালে সেই নাতিকে তাই হাতের নাগালে পেয়ে নগেনের খানিক ফিচলেমি করার সাধ হলো। বলল, ‘বিশে একবার আয় দিকি ইদিকি।’ বিশু ঠাকুরদার পায়ের কাছে এসে মাটিতে বসে পড়ে। বলে, ‘কী বলবা বলো।’ নগেনের…

  • সহচর

    সহচর

    বাস থেকে নেমে আসাদ অ্যাভিনিউ ধরে পা চালাতে দমকা বাতাসে সে বৃষ্টির গন্ধ পেল। সেন্ট জোসেফ স্কুলের সামনের ফুটপাতে পৌঁছতেই বড় বড় দুটো ঠান্ডা ফোঁটা কপালে আর চশমার ডান কাচে থেবড়ে বসতে জামিল জোরে পা চালাবে, না রাস্তার অপর পাড়ে মাথা বাঁচানোর ঠাঁই খুঁজবে এ-দোটানায় কয়েক সেকেন্ড পার করে ‘নাহ্ বৃষ্টির দেরি আছে’ ভাবতে ভাবতে…

  • না-স্বপ্ন না-888sport sign up bonusর সারাজীবন

    না-স্বপ্ন না-888sport sign up bonusর সারাজীবন

    এক জানালা দিয়ে তাকালে অনেক দূর অবধি দেখা যায় – দূরের বিমানবন্দর কি বায়ুযানের ওঠানামা। কাচের জানালাঘেরা দশতলার ঘর আমার পদধারীর জন্য। আগে এই ঘরে যার স্থান ছিল, তার জারগায় এখন আমি। উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানের – নানা কারণে সকলে সম্মান করে, জানি কেবল পদমর্যাদার জন্যেই নয় – আমার অন্য কিছু পরিচয়ও আছে। তবুও সময়ে সবই…

  • শাঁখ-মাজা ডানা

    শাঁখ-মাজা ডানা

    শিহাবের এবারেরটা নিয়ে তৃতীয়বারের মতো কক্সবাজার যাওয়া। সে প্রথমবার এসেছিল তার বিয়ের পরপর। নতুন বউকে নিয়ে। সেই জার্নির প্রথম পর্বটা ছিল সারারাত ট্রেনে। 888sport app-চট্টগ্রাম। পরে পাবলিক বাসে। তবে ব্যক্তিগত কারে আসা-যাওয়ার দলে সে কোনোদিন পড়েনি। দ্বিতীয়বার শিহাব এসেছিল অফিসিয়াল ট্যুরে। সরকারি খাদ্য অধিদপ্তরের অডিট টিমের সঙ্গে। তার সঙ্গে ছিল তার বস ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা। সর্বমোট…

  • অপ্রেম

    অপ্রেম

    যখন মেঘলা আকাশ ঝকঝকে দুপুরকে ঝুপ করে ধূসর করে ফেলে, তখন খুব উত্তম-সুচিত্রার কথা মনে হয়। আরো স্পষ্ট করে বলতে গেলে ঠিক উত্তম-সুচিত্রা নয়, মনটা আসলে খুব নস্টালজিয়ায় ছেয়ে যায়। এখন থেকে বিশ-পঁচিশ বছর আগে সেই নববইয়ের দশকের মাঝামাঝি সময়ের এরকম দুপুরগুলোতে নানি ভিসিয়ারে উত্তম-সুচিত্রার সিনেমা দেখতে বসতেন। তখন তো আর ইউটিউব, নেটফ্লিক্স ছিল না;…

  • রিমঝিম মাংসবিতান

    রিমঝিম মাংসবিতান

    রিমা-তরিক সদ্যবিবাহিত দম্পতি। নানা বিষয়ে তাদের অদ্ভুত মিল। এই মিলই হয়তো তাদের সম্পর্কটাকে সংসারে গড়িয়েছে। তবে সংসারের ব্যঞ্জনে একটু লবণ যেমন প্রয়োজন, তেমনি অমিলও দরকার পড়ে হয়তো কিছু। তাই আমরা দেখি দুজনের মধ্যে কিছু ব্যবধান মেরুসমুদ্রের মতো জাজ্বল্য। এই যেমন মাংস প্রসঙ্গে স্বামী-স্ত্রী দুজনের অবস্থান। মাংস যে তারা খুব ভালোবাসে তা নয়, তবে সপ্তাহে দু-একদিন…

  • আঁধারে মিশে গেছে আর সব

    আঁধারে মিশে গেছে আর সব

    পাদটীকা বাসা থেকে বেরোতেই ইলশেগুঁড়ি। অফিসে এসেই গতকালের রেখে যাওয়া দুটি ফাইল দেখেন আজাদ রহমান। তিনটে চেকে সই করে কফিতে চুমুক দিচ্ছেন। তখন সকাল সাড়ে দশটা হবে – কাকে যেন ফোনে মেলাতে বললেন পিএকে। মোবাইল বেজে ওঠে তখন। – এটি কি আজাদ রহমান সাহেবের নম্বর? ও প্রান্ত থেকে স্পষ্ট প্রশ্ন। – বলছি। কে কথা বলছেন,…

  • উড়াল-জীবন

    উড়াল-জীবন

    গুলি লাগার পরও মাটিতে লুটিয়েপড়া বকটা জলাভূমির কাদালো জমিন ঘষটে, হাঁচড়ে-পাঁচড়ে পালানোর ব্যর্থ চেষ্টা করে। এতে ক্ষিপ্ত শিকারি দৌড়ে পাখিটাকে ধরে ফেলে। তারপর ধারাল ছুরি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ শব্দে ওর ডানাদুটো কেটে দেয়। মুহূর্তে তাজা রক্তে সাদা বকটা লাল হয়ে ওঠে। পাখাহীন পাখিটা করুণ চোখে ওপরের শূন্যতার দিকে তাকালে শেষবারের মতো ওর চোখে আকাশের প্রতিবিম্ব…