ছোট গল্প

  • উইয়ের পাখনা

    কাদের মাহমুদ জামান স্যারের পড়ানোটা এমন যে কখনো কখনো সুখময় ঘোর লেগে যায়। পড়ানোর ফাঁকে ফাঁকে কখনোবা পাঠ্যবইয়ের বাইরের এক অজানা মহাজগতে মনকে ডুবিয়ে দেন স্যার। আজ স্টিফেন হকিংয়ের গল্প পাড়লেন। বললেন, হয়তো জানো, দেহ তাঁর অচল, বিকল। কখনো টিভিতে দেখা যায় তাঁকে। হুইলচেয়ারে বসে আছেন। মাথা তাঁর এক পাশে কাত, প্রায় নিশ্চল। মুখাবয়বে না…

  • অনাবৃত

    মাহবুব তালুকদার নাজিয়ার সঙ্গে আর্ট কলেজে গিয়ে দেখা হয়ে যাবে, এমন অবস্থার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কারো সঙ্গে দেখা হওয়ার জন্য আসলে কোনো প্রস্তুতি থাকে না। তবু তিন বছর পর এভাবে দেখা হতে আমি অপ্রস্তুত হলাম। এক বন্ধুর চিত্রপ্রদর্শনী দেখতে গিয়েছিলাম। যেতে দেরি হওয়ায় ততক্ষণে দ্বারোদ্ঘাটনের ফিতা কাটা হয়ে গেছে। লোকজন ভিড় করে বিভিন্ন…

  • শ্রী শ্যামাচরণ কবিরাজ ভবন

    আহমেদ মুনির হাফসাকে নিয়ে মাঝে মাঝে সমস্যায় পড়ি আমি। ওর সঙ্গে কোন অভিজ্ঞতাটা বাস্তবে ঘটেছে আর কোনটা স্বপ্নে, সেটা গুলিয়ে ফেলি। যেমন জেলরোডের ঘটনাটা বাস্তবে ঘটেছিল কিনা আমি নিশ্চিত নই। বছরখানেক আগে হবে। এক সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি থেকে বেরিয়েছি। ফুটপাতের এক কোণে ভ্যানের ওপর তালের ডাবের স্তূপ। নিপুণ দক্ষতায় তালশাঁস কেটে দিচ্ছিল ভ্যানওয়ালা। পেছন থেকে…

  • একজন কলগার্লের বায়োস্কোপে ভাসা কৈশোর

    কা জী রা ফি শহর ছেড়ে দূরে ঐতিহাসিক ভিমের জাঙ্গালের বিস্তৃতির ওপর, টিলামতো উঁচু অংশে তিন মেয়ে আর এক ছেলে সন্তানের জনক ফয়েজের দোচালা টিনের বাড়ি। এই বাড়ির চারপাশের প্রকৃতির অবগুণ্ঠনে লুকিয়ে। থাকা ছন্দপ্রবাহ ছোটবেলা থেকেই তার মেজ মেয়ে মালিহাকে নাচের প্রতি উৎসাহিত করে থাকবে হয়তো। বাড়িটার পুবে এককালের প্রমত্তা কলুতু আর বর্তমানের শুকিয়ে খালের…

  • জলের দাগ

    সা দি য়া মা হ্ জা বী ন ই মা ম সেদিন মাঝরাতে আজইগাঁতির মানুষ দেখল, ভৈরবের দিকে পাগলের মতো অন্ধকারে একজন দৌড়াচ্ছে। খালি পায়ের ধুলো উড়িয়ে দিচ্ছে বাতাসে। হালকা কুয়াশা শুরু হয়েছে, এদিককার মানুষ ডাকে ‘হিম’। হিমের ভেতর মিশেমিশে যাচ্ছে ধুলো। মানুষটার হাতে বাদামি রঙের কাপড়ের মতো কিছু একটা। ওটাও সঙ্গে যাচ্ছে, যেন নৌকার…

  • রুপার গল্প, হয়তো অনেকের…

    মা লে কা পা র ভী ন আমি রুপা। এটা আমার গল্প, আবার হয়তো অনেকের – আমার মতো অথবা একেবারেই আলাদা কারো। এই গল্প বা কথাগুলো পড়তে পড়তে আপনার মনে ভেসে উঠতে পারে কোনো একজনের কথা, যাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন জীবনের আশ্চর্য গতিময় ঘূর্ণিপাকে। অথবা হয়তো এটা আপনারই কাহিনি। এমন স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি করবেন বলে…

  • আদর্শলিপি

    মনি হায়দার কী হয়েছে তোমার? বসার ঘরে গম্ভীরমুখে শাহাদাতকে বসে থাকতে দেখে অবাক জাহাঙ্গীর। কথা বলতে বলতে বসে পাশে। শাহাদাত হোসেন সরকারি বড় কর্মকর্তা। থাকে 888sport appয়। জাহাঙ্গীরের ছোট বোনকে বিয়ে করেছে কয়েক বছর আগে। বিয়ের আগে শাহাদাত আর জাহাঙ্গীর বন্ধু ছিল। দুজনে মাস্টার্স করেছে 888sport app বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীর মাস্টার্স করে চাকরি না খুঁজে ভা-ারিয়া উপজেলা…

  • ফিরে যাওয়া

    হ রি শং ক র জ ল দা স ‘আমি একবার ব্রাহ্মণবাড়িয়ায় যেতে চাই।’ চিত্রগুপ্ত অতিশয় পুরনো বালামের একটি পৃষ্ঠায় গভীর মনোযোগ দিয়ে কী যেন দেখছিলেন। পৃষ্ঠাটি নানা 888sport free betয় ভর্তি। মঘি, শকাব্দ, খ্রিষ্টাব্দ, বঙ্গাব্দ – এসবের হিসেবপত্তর আছে তাতে। চিত্রগুপ্তকে দেখে মনে হচ্ছে, কোনো একটা সন-তারিখের গরমিলে তিনি উদ্বিগ্ন। এ-কারণেই বোধহয় বক্তার আর্জি চিত্রগুপ্তের কানে…

  • পাপ ও পুণ্যস্নান

    রা শে দ র হ মা ন কবুল করছি, অকপটে; মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না-রেখে; তনুশ্রীকে আমি ফাঁদে ফেলেছিলাম। জীবনানন্দ দাশের 888sport app download apkর মতো নিটোল, মেদহীন শরীর তনুশ্রীর। অভিমানী চোখ – ওর চোখের দিকে তাকালে আপনি দেখবেন, একজোড়া রাজহাঁস সাঁতার কাটছে ওর চোখের ভেতর – সেই তনুশ্রীকে অনৈতিকভাবে ব্যবহার করছে অরুণ – এটা আমি সহ্য করতে পারছিলাম…

  • ইসমাইলের অন্য জীবন

    রবি শংকর বল ইসমাইল নাম ধরেই আমাকে ডেকো তুমি। তাকে, মানে ইসমাইলকে দেখলেই, এই কথাটা মনে পড়ত আমার। ইসমাইল, আহাবদের গল্প কবে পড়েছিলাম মনে নেই। এখন আর পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার, এমনকি খবরের কাগজও হাতে তুলে দেখি না। সবাই খবর মুখে করে দৌড়ছে, তাতেই যেটুকু যা শোনা হয়ে যায়। তুমি না-চাইলেও খবর এখন…

  • মঙ্গলে কলাবাগানের শিমু

    আনিসুল হক আবদুল জব্বার বললেন, ‘মা, মঙ্গলগ্রহে যে পানি নাই, এটা কিন্তু তোর মাকে বলার দরকার নাই।’ শিমু ডাইনিং রুমের টেবিলে রাখা প্লাস্টিকের জগ থেকে মগে পানি ঢেলে খাচ্ছিল। আবদুল জব্বার সেই টেবিলে ছড়িয়ে রাখা খবরের কাগজ পড়ছিলেন। তার চোখে চশমা, নাকের দিকে নামানো। তাঁর চশমার ফ্রেমটা মোটা আর কালো। রিডিং গ্লাস। রিডিং গ্লাসের ফ্রেম…

  • একটি নাটুকে গল্প

    পূ র বী ব সু প্রথম দৃশ্য জুলাই ২৫, ২০১৬। সময় : সন্ধ্যা হতে বেশি দেরি নেই। অস্তগামী সূর্যের রেশ চতুর্দিকে। স্থান : হাইওয়ে ২৫ নর্থ ধরে দ্রুত ছুটে চলা ২০০৩ সালের একটি পালি রঙের টয়োটা কেম্রি গাড়ি। অবস্থান : নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সান্টা ফে শহর থেকে বিশ মাইল দূরে, দক্ষিণে। পাত্র-পাত্রী : গাড়ির ভেতর…