ছোট গল্প
-
আবু সালেকের কনফেশান
বুলবন ওসমান সামনে কোনো গির্জা নেই, ফাদারও নেই, আবু সালেক ক্রিশ্চানও নয়, করেনি কোনো অপরাধ বা পাপ যে তাকে কনফেশান করতে হবে। তবু ফজল যখন তাকে প্রশ্নটা করে বসে, তার মধ্যে অকারণ একটা অস্বস্তি কাজ করতে থাকে। সেটা ঠিক অপরাধবোধ নয়, পাপবোধও নয়, তবু একটা ঊনতা মনকে অস্বস্তিতে ভর দেয়। ব্যাপারটা যে কী, সে নিজেও…
-
অপঠিত পার্লবাক, প্রার্থনা ও বাজি
নুশেরা তাজরীন আজকাল গুলশানের কথা বড় বেশি মনে পড়ে সন্ধ্যারাণীর। একটু খুঁটিয়ে দেখলে ঠিক গুলশান না, তার ঘরের তাকে রাখা কালচে-সবুজ মলাটের বইটার কথাই মনে পড়ে, প্রথম পাতায় নিউজপ্রিন্টের চোষকাগজে ফাউন্টেন পেনের নীল কালিতে শিরা-উপশিরা বের করা – ‘গুলশানকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ক্ষুদ্র উপহার, ইতি কাজল’ – লেখাটাও তার চোখে ভাসে। বইটা সে পড়েনি, শুধু দেখেছিল;…
-
গোলাপ ও মোহনলাল
আহমেদ মুনির মোহনলাল এই পাড়ায় থাকত। ১৭ বাই সি হলুদ চারতলা বিল্ডিংয়ের নিচতলায়। কিন্তু সে-ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারে না। এখন সোবহান সাহেবকে জিজ্ঞেস করলে তিনি কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করেন – ‘কোন মোহনলাল? পনেরো বছর ধরে এই বাড়িতে আমরাই থাকি। কই এমন নামে এখানে কেউ ছিল বলে শুনিনি তো।’ লিচুবাগানের গলিটা সরু…
-
নহ মাতা নহ কন্যা
রফিকুর রশীদ কার্তিকের কুয়াশা এবার যেন আশ্বিনের গোড়াতেই ঘিরে ধরেছে চারিদিক। সন্ধ্যা ঘনিয়ে নামতে না নামতেই মিহি বরফকুচির মতো কুয়াশা পড়তে শুরু করে। সেই কুয়াশায় ভিজে ভিজে গ্রামের বউ-ঝিয়েরা আসে পূজামন্ডপে ঠাকুর দেখতে। প্রতিমা-দর্শনকে তারা বলে ঠাকুর দেখা। তাদের কৌতূহলের অন্ত নেই। সারাদিনের ঘর-গেরস্থালি সামলানোর পর স্নানটান সেরে বেশ একটা স্নিগ্ধ পবিত্রতা অন্তরে ধারণ করে…
-
ফাঁদ
আহমাদ মোস্তফা কামাল বউয়ের কাছে ক্রমাগত অপদস্থ হতে হতে একসময় জামানের মনে হতে থাকে – এই ভোগান্তির জন্য সে নিজেই দায়ী, কিংবা তার সিদ্ধান্ত গ্রহণের অপটুতা দায়ী। সিদ্ধান্তটি ছিল শায়লাকে বিয়ে করা। তার দূরদৃষ্টি নেই, ভবিষ্যতে কী ঘটতে পারে সে-সম্পর্কেও কোনো আগাম ধারণা করতে অসমর্থ, ফলে বিয়ের আগে থেকে শায়লাকে চিনলেও এবং বহু ঘটনায় তার…
-
নিমগাছের নিচে ছয়জন
আনোয়ারা সৈয়দ হক ছয়জনই দাঁড়িয়ে থাকে দাদার আমলের নিমগাছের নিচে। তারা শুধু দাঁড়িয়ে থাকে না, মাঝে মাঝেই ওঠবস করে, মাঝে মাঝে পায়চারি; অস্থিরতায় মাঝে মাঝেই নিজেদের হাতের আঙুল মটকায়, মটকানো আঙুলে মটমট শব্দ ওঠে, শব্দগুলো যেন হে আল্লা, আল্লাহু করে, প্রকৃতপক্ষে যাকে বিলাপ বলা যায়। তাদের বুকের ভেতরে যেন পাথরের ভার নেমে আসে, নিঃশ্বাস নিতে…
-
জীবনানন্দের খোঁজে
জ্যোতিপ্রকাশ দত্ত বনপথের প্রান্তে যার সঙ্গে দেখা সে যদি আবারো চলে যায় ওই বনপথের গভীরেই, কারো কিছু বলার থাকে না। আমারও ছিল না। শুধু ভাবনা, বরং বলা যাক, সামান্য অস্বস্তি – বনপথে দিশা হারাবেন না তো তিনি? এই সেই বনপথ নয়, বনদেবী এখানে পথ দেখায় না, খেলাও করে না। দেখা যাবে না বনমাঝে কোনো কুমারী…
-
চাষাভুসো মানুষের স্বপ্ন
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আমার বাবা অদ্ভুত, নম্র স্বভাবের চাঁদে পাওয়া মানুষ। চাঁদ উঠলে বাবা বাইরে চলে যেতেন, একা একা মাঠে ঘুরতেন, আর 888sport app download apk বানাতেন। বাতাস উঠলেও তাই, বাবা বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়–তেন, আর 888sport app download apk বানাতেন। বাবা অদ্ভুত স্বভাবের মানুষ। বাড়ির সামনে, রাস্তার পাশে, সুপারির বাতা দিয়ে তৈরি নামাজের স্থান। বাড়ি থেকে দূরে গাছগাছালি নেই,…
-
জলজাঙাল
আবুবকর সিদ্দিক নাও এখন! ভোরবিহানের এই উঠতি বেলায় অপয়া হ্যাপাটা সামলায় কে বলোদিকিনি? ভিনগাঁওয়ের সেই পোঁদে পোক পড়া মর্কুটে কুত্তাটা মরে চিতিয়ে আছে বাঁশতলায়। কে যাবে ওটাকে বিলভাগাড়ে ফেলে দিয়ে আসতে? রোদ্দুর চড়তে না চড়তেই গন্ধ ছাড়তে লাগবে; তার বেলা? কাদুবিধবা নাকে আঁচলচাপা দিয়ে বলে, মরণ! ছাদুমুন্শি বিড়বিড় করে, অস্তাগফের…! আলামত নাজুক! দুই মাসটা কী,…
-
মনে করি এই গল্পটি গার্সিয়া মার্কেজের
পিয়াস মজিদ মহিমান্বিত আপনাদের আমি একান্ত গাবো। জ্যোতিঃপ্রভাময় সময়ে আমি লিখতে চেয়েছি তমসলেখা কারণ সূর্যের চেয়ে বেশি মালঞ্চে আমি অস্ত যেতে দেখেছি গোলাপগুচ্ছর। মাকোন্দোর ছলে আমি তো শুধু মাকোন্দোর কথাই বলিনি বরং আমার মাকোন্দো ছড়িয়ে আছে হাভানা থেকে হাতিয়া অবধি। যেখানেই ক্ষুধা, লুটপাট, মাফিয়া, স্বৈরাচার, গুণ্ডাপান্ডা, দুর্নীতি, সেখানেই অনিবার্য মাকোন্দো। ফি-সন মঙ্গা আর বন্যায় ভাসা…
-
দুপুর রাতের দিন
পারভীন সুলতানা কী দ্রুতই না পার হচ্ছি শহর-নগর-গঞ্জ, গ্রাম, হাট-বাজার, নদী-খাল আর সারবাঁধা ক্ষেতিখলা। সবকিছুই ঘুমন্ত এখন। মাঝরাতের ট্রেন ঘুমকাতর আধবোজা স্টেশনে কিছু কিছু মানুষ নামাচ্ছে বা তুলছে। ট্রেনের ভেতর যাত্রীরাও ঘুমে লতোপতো। ছুটে-চলা অধৈর্য ট্রেনটার ওপর রাগ হয় আমার। কাকচোখ জ্যোৎøায় ভেসে যাচ্ছে বাইরের দুনিয়া। কিন্তু দেখার উপায় কই! দুরন্ত গতির তোড়ে কী নদী,…
-
প্রফেসর পিটার এবং…
মালেকা পারভীন পিটার উইলিয়ামস বা এরকম কিছু একটা নাম-টাম হবে হয়তো। আমার ভালো মতো মনে নেই। তবে যদি কখনো তার ব্যাপারে আগ্রহ বোধ করি, নামটা ঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো নিশ্চিত। এখন ততটুকুই বলি যতটুকু ঘটেছে। অবশ্য বলার মতো আসলেই কি কিছু ঘটেছে? বুঝতে পারছি না। বাট, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং এনকাউন্টার, আই মাস্ট অ্যাডমিট। গতকাল…
