ছোট গল্প

  • একটি কুকুর ও যুধিষ্ঠির

    উৎপলকুমার দত্ত রাত যখন নিশুতি হয় তখন আকাশের তারারা কেমন মিটিমিটি কাঁপে। ছাতুবাবু লেনের জরাজীর্ণ মেসবাড়িটার হাতায় অযত্নে বেড়ে ওঠা সবেধন নীলমণি পেয়ারা গাছটার সবুজ পাতায় জ্যোৎস্নার আলো চিকচিক করে। আর সন্ধের মুখে জ্বালানো ধূপের কাঠিটা অনেকক্ষণ আগেই নিভে গিয়েও একটা হালকা সুগন্ধ ধরে রাখে দেয়াল আর মশারির চালে। তখনই, এসব সময়েই, যুধিষ্ঠিরের মনটা যে…

  • চার খুঁটির শামিয়ানা

    পারভীন সুলতানা সুনসান দুপুর ভালো নীরবতা ধারণ করে ছিল এতক্ষণ। শুধু হাওয়া লেগে কবরের ওপর লটকানো জরির রঙিন ঝালর আর মালাগুলোয় একটা নরম কচকচে শব্দ তৈরি হচ্ছে। বাতাসের আদরে বুড়ির দুচোখের পাপড়িতে ঘুম জমে উঠেও জুত করতে পারছে না। সবেমাত্র থিতু হওয়া ঘুমে ব্যাঘাত করছে উকুনের কুটকুটানি। বুড়ি চোখ খুলে বিরক্ত হাতে লুকিয়ে থাকা উকুনের…

  • আকাশের মেঘ

    তারক রেজ আয়েশার নামটা কবে যেন মেঘলা হয়ে গিয়েছিল। শাদির পরে পরেই কি! সেই সোহাগের রাতে চিরাগের আলোতে মুখটা দেখে সিরাজ বলেছিল, তোমার মুখে যে বর্ষণের আগের ধারা দেখি বিবি। তোমারে কী তয় মেঘলা বইলাই ডাকি না ক্যান? মরণ, যেন নতুন বিবি পেয়েছ। রীতিমতো ফুঁসে ওঠে আয়েশা। সাত বছর প্রেম করার পর এই তোমার রোমান্টিক…

  • লক্কা পায়রার উৎক্রমণ

    জাহানারা নওশিন সেদিন কেমন করে সকালের সূর্যটা উঠেছিল – মনে নেই। তার কারণ আমার গ্রামের বাড়িতে সূর্য ওঠার আগে যেসব শব্দ শুনতে আমি অভ্যস্ত আজকে তার একটিও ছিল না। তাই ঘুম ভাঙার পরই আমার কেমন যেন একটা বোধ হয় যা শুধু অপরিচিতই নয়, তার সঙ্গে আন্কা একটা অস্বস্তিও বটে। অপরিচিতিরও একটা বাতাস, গন্ধ, অবলোকনে কিছু…

  • বুকের মধ্যে আশাবৃক্ষ

    সৈয়দ শামসুল হক লোকে বলে – সংসার ভবের হাট; এ বড় লাগসই কথা। মানুষ আসে আর যায়, যায় আর আসে; কিন্তু কি তাই? – আবার যে আসে পুরোনো কি মানুষটাই ঘুরে আসে, নাকি নতুন মানুষ আসে? মানব-জীবনধারার কথা যদি হয়, তবে নতুনই তো আসে, তার নতুন গল্প নিয়ে; সে গল্প একই সঙ্গে নতুন এবং পুরোনো।…

  • আল্লার গজব পড়ুক

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আমি তাকে ভালোবাসতে শুরু করি যখন তার বয়স উনিশ, আর আমার পঁচিশ। সে সবসময় হলুদ কিংবা নীলরঙা শাড়ি পরত, এই দুই রঙের ভেতর দিয়ে তার শরীর স্বচ্ছ হয়ে উঠত। এই স্বচ্ছতা নিয়ে সে ষাট বছরে মরে যায়, আর আমি এখনো সত্তরে বেঁচে আছি। আমরা কখনো সেক্স করিনি, যদিও করার ইচ্ছা দুজনের পুরোপুরি…

  • কেউ কেউ এইরকম

    সমরেশ মজুমদার মেঘের গায়ে গভীর কালো, রাগী বুনো মোষ ভীরু শুয়োরের মতো ঝোপ খুঁজে মাথা নামায়। কালো জমছে মেঘের শরীরে, কয়লা খনির অন্ধকার তার কাছে ফিকে। ছুটে আসছে আকাশ গিলে, গিলতে গিলতে, হিরে জ্বলল। সেই হিরে কালো চিরে ছুটল এদিক-ওদিক। পাখিরা দিশেহারা হয়ে নেমে পড়েছে ঘাসে ঘাসে, নীড় খোঁজার সময় নেই আর। ফড়িংগুলো বোকার মতো…

  • আহবাব এবং ইসমায়েল

    হাসনাত আবদুল হাই গাড়িটা একেবারে গেটের সামনে থামালো ড্রাইভার ইসমায়েল, সেখানে সে প্রতিবারই থামে, খুব ভিড় না থাকলে। লোকজন বেশি হলে গেটের ঠিক সামনে না, একটু দূরেই গাড়ি থামাতে হয় বাধ্য হয়ে। ইঞ্জিন চালু রেখেই সে পেছনের দিকে তাকিয়ে বলে, অপেক্ষা করুন স্যার? ভিড়টা পাতলা হইয়া যাক। তখন গেটের কাছে যাওন যাইবো। বলে সে উত্তরের…

  • জ্যোতির্ময় কিছু

    আনোয়ারা সৈয়দ হক দিনের এখন বেশ কিছুটা। সূর্য গনগন করছে রাগে। সেই রাগের ফসল ফলছে মইনুল শেখের শরীরে। গা ঘেমে যাচ্ছে তার। দরদর করে ঘাম পড়ছে; কপাল বেয়ে, গলা বেয়ে, বুক বেয়ে, পা বেয়ে মাটির শরীরে গড়িয়ে পড়ছে ঘাম; তিরতির করে ঘাম পড়ছে। একটু দূরে ছিদাম আলি বিড়ি ফুঁকছে আপনমনে। সাধারণত বিড়ি ফোঁকার সময় সে…

  • যেন একটি চিরন্তনী গল্প

    জ্যোতিপ্রকাশ দত্ত বড় সহজ গল্পটি। চিরন্তনী গল্প যেমন হয়। ইংরেজিতে ওইসব গল্পের বিবরণ এভাবে দেয় : ‘বয় মীট্স গার্ল, বয় লুজেস গার্ল, বয় গেটস গার্ল।’ কখনো আবারো হারিয়ে ফেলে, আবারো ফিরে পায়। আমাদের গল্পেও অমনি, তবে মূলত গ্রামীণ জনপদের দেশই তো, সব সময় এমন ঘটে না – অথবা তাই কি? দুই নদীর মোহনা নদীর মতোই…

  • তালবেতাল

    রেজাউর রহমান তুহিনের সঙ্গে ড. আরবাব সিদ্দিকীর দেখা হয় আমেরিকার ভার্জিনিয়ায়। দেখা হওয়াটা এখন তার কাছে দৈবচক্র বলেই মনে হয়। তুহিনের যতদূর মনে পড়ে, আরবাব ১৯৭২ সালের শেষের দিকে, নয়তো ১৯৭৩ সালের প্রথম ভাগের কোনো একসময় সে দেশ ছেড়েছিল। সে দেশ ছাড়ার আগেপিছের কোনো বিদায়ী অনুষ্ঠান-উপলক্ষ, নয়তো এয়ারপোর্ট তক তাকে পৌঁছে দেওয়া বা তেমন কোনো…

  • ওয়ে আউট

    ওয়াসি আহমেদ প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীর কথাগুলো এলোমেলো শোনাচ্ছিল, যেমন – প্রায়ই শোনায় প্রসঙ্গ থেকে অপ্রসঙ্গে তার খেইহারা ছোটাছুটিতে। তবে গত তিন বছরে ইংরেজি-বাংলার জগাখিচুড়িতে ভদ্রলোক কথা বলার যে-প্যাটার্নটা জনসমক্ষে মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছেন, তা ফলো করতে গিয়ে তারেকের মনে হলো, মন্ত্রী একের পর এক জটিল বিষয়ে ঝাঁপাঝাঁপি করলেও সারকথাটা বেশ সোজাসাপ্টা। ইন্ফ্লেশন, স্টক মার্কেট, লিকুইডিটি…