February 2014
-
বেচারা আঙুল
হারিসুল হক এ-পথ আমার নয় যে-পথে হেঁটে গেছো তুমি দুরন্ত বজ্রের শব্দে ফাটে কর্ণপটহ – বিচ্ছিন্ন হতে থাকে বেচারা আঙুল যে-পথে তুমি গেছো সে-পথ আমার নয়… স্টেশনে বিকেল নামে হিম এক নদীর আদলে অরণ্যে জারজ গাছ ছায়া গিলে… পথ কি ঝর্ণা নাকি নাকি পথ সর্ষে কুঁড়ি – শুধু দোলাচল শুধু মিটমিট… …
-
কথামালা
শংকর চক্রবর্তী কতদিন উড়িয়েছি পুরনো দিনের কথামালা নিজেরই একান্তে ছিল সবকিছু গোপন আলোয় সন্ধে নেমে এলে শান্ত হয় যেন গিরিতরঙ্গিনী আকাশে উড়া, ভাবি, এবার আকাশে উড়ি বেশ খোলামেলা কতদূর মনে নেই, দেখি দু-পা এক-পা খেলায় বৃক্ষ-সমারোহে শুধু হাসির ঝিলিক উড়তে উড়তে ডানা গেল ভেঙে রক্ত-লাগা ছেঁড়া পালকের ওড়াওড়ি আমি হালকা হয়ে দ্রুত নেমে আসি…
-
ঝাঁপতাল
সুহিতা সুলতানা এক স্বপ্নের রাতে জল ও জালের খেলা দেখতে গিয়ে ধীবরের জালের ভেতরে দেখেছি আমি তার চাঁদমুখ মায়ার ফাঁদে আসি জলে নেমেছি তাকে ছুঁতেও পারিনি। প্রতিরাতে অপাপবিদ্ধ আলো হয়ে ঘূর্ণায়িত নাভির ভেতরে তৃষ্ণার নদী হয়ে ভাসিয়ে নেয় ঝাঁপতাল। মগ্নতার ওপারে ডুবসাঁতার খেলে নীল ফড়িঙের ডানা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ঘনীভূত হতে থাকে বিষাদের…
-
গ্রহ
তাপসকুমার রায় ধরো, এই গ্রহ যদি কোনোদিন রেগে ওঠে রেগে উঠে মাথা ঝাঁকিয়ে যদি বলে আমার এ অতিদূর সময়ের ভার আর রাখবো না – যদি জল নেমে যায়, পাহাড় ভেঙে পড়ে যদি ঘুমের মধ্যে গর্ভের শিশু নড়ে যদি আলো নিভে গিয়ে সূর্য হয়ে পড়ে এক মৃত নক্ষত্র যদি সমস্ত সবুজ মুছে গিয়ে আকাশ ভরে…
-
ছয়-দশকের একটি গল্প
জাহিদ হায়দার আমার বোনকে দেখার দাম দশ টাকা। হারিকেনের হলদে আলোয় জিন্নার টুপি পরা ছবি বোনের হাতে কেঁপে উঠেছিল শ্যামলা মুখের জন্যে পাঁচ, কালো, লম্বা চুলের দাম তিন, আর চার জোড়া চোখের সামনে ভীরু পায়ে হাঁটার মূল্য দুই টাকা; আমি মনে মনে হিসাব করেছিলাম। লক্ষ্মীপেঁচার ডাকে এক বার্তা খুঁজে – ও…
-
অগ্নিসঙ্গিনী
বায়তুল্লাহ্ কাদেরী এক আমাকে জলজ ভেবে কেন তুমি ভিজে উঠেছিলে স্বিন্নতায় নিজের ভিতরে? কেন গোধূলিকে গাভিছায়াময় 888sport sign up bonusভূমি ভেবে বসেছিলে খুব নিচু, থুতুনিতে দেখি গম্ভীর মৌসুমি বায়ুর নিঃসঙ্গ ঘূর্ণি, মুখ ছেয়ে গেছে শৈতিক বিষণ্ণতায়, মনে পড়ে, তুমি ছিলে অগ্নিসঙ্গিনী। জীয়নকাঠি। শূন্যতায় আমার আগুনে এসে এলোমেলো কখনো তোমার মৃতধূপ জঙ্গমপারঙ্গমতা পায়, বি888sport sign up bonusর নগ্ন তাসের তুরুপ তুমি…
-
তুমি গুপ্তধন
মাহমুদ কামাল খুঁজে খুঁজে যা পেলাম তা প্রার্থিত শরীর নয় একটি কংকাল ওই কাঠামো থেকে নিঃশ্বাস বেরিয়ে গিয়ে সৌন্দর্যের নিসর্গ-নিচয় শিকড়ে প্রোথিত। মাটি খুঁড়ে কেউ পায় সোনাদানা তেল কিংবা তিল দু-বুকের চিরচেনা তিল খুঁজতে গিয়ে যে-কংকালটি মাটি স্ফুরে এলো লাবণ্য-লতিকা আর তিলের প্রান্তিকে অন্বেষণে যা পেলাম তার প্রতিস্থাপনায় অন্য এক ছবি। আলোক চিত্রণের বিপরীতে…
-
নিয়ম নাস্তি
খালেদ হোসাইন যখন চারপাশে কেবল আন্ধার নয়ন মুদলেই আলোর বন্যা আমাকে ইশারায় কোথায় নিয়ে যায় যদিও জানি না তা, সোনালি ক্ষণ না? কৃষক ঘরে ফেরে চিলতে হাসি ঠোঁটে যদিও দেহে তার অশেষ কান্তি – ক্লান্তি মুছে যায় কিষানি যদি চায় একটু বাঁকা চোখে – শান্তি, শান্তি! শ্রমিক ঘাম মোছে আকাশে ওঠে চাঁদ…
-
ঘুমের বদলে
গৌরশংকর বন্দ্যোপাধ্যায় কাল রাতে যে স্বপ্ন দেখেছিলাম তার কথাই আজ ভোরে মনে পড়ে গেল অনেকদিনের পর এরকম স্বপ্ন কেন এলো সে ভাবনাই ক্রমশ আমাকে অন্ধকারে টেনে রাখে একদিন যাদের নিয়ে আমার দিন কেটেছিল তারাও ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিয়ে ভেবেছে একা একা নিজের মতো করে জীবন পালটাবে কারও মুখোমুখি দাঁড়িয়ে বিপন্ন হওয়ার চেয়ে…
-
ঢেউ উপাখ্যান
শিহাব সরকার ঢেউ আসে, ঢেউ যায় ঢেউ গোনে দুঃখী দীর্ণ রমণীরা সৈকতে ঝিনুক অচেনা লতাগুল্ম। জেলে, মাঝিমাল্লার লাশ জোয়ারে। আহা বৃদ্ধ ডলফিন অন্ধ তুমি? 888sport sign up bonus-হারানো দলছুট সমুদ্র রচিছে ঝড়ের পটভূমি মধ্যরাতে প্রত্ন-দানবের গর্জন জলতলে। প্রলয়মঞ্চের বাইরে দূরদেশে শান্ত নদী বয়ে যায়, বেলাভূমিতে উৎসব বাগানে পড়ে আছে মৃত পাখিরা। দ্যাখো ধ্বংসস্তূপে সারি…
-
অপমান
শ্যামলকান্তি দাশ মাথা নিচু হয়ে যাওয়ার পর তোমার ছবি দেখলাম। দাগলাগা, রক্তাভ, এবড়োখেবড়ো। দেখলাম রাত জেগে কেউ তোমার জন্য বসে নেই। ঘুমন্ত বাড়ির ভেতর থেকে যারা বেরিয়ে যাচ্ছে তারা স্বপ্ন বা কোনো অন্ধকার নয়, তারা একেকটা জ্যান্ত মুখোশ। অপমানের ভয়ে কথা বললাম কম, কিন্তু চিড়বিড় করে উঠল দেহ, দেহের সমস্তটুকু!
-
উপহার ২০১৩
মাকিদ হায়দার একাধিকবার জুতার বাড়ি খাইবার পরেও আমার মনে হয় নাই কেহ আমাকে অপমান করিয়াছে। তাহার বেকার ভাইটি হঠাৎ একদিন হরিপদ ঋষির নিজ হাতে বানানো জুতা দিয়া প্রকাশ্য দিবালোকে প্রহার করিলেন আমাকে। যদিও আমি সেই বেকার ভাইটির তৃতীয় ভগিনীর পাণিপ্রার্থী ছিলাম বলিয়াই সেই দিন আমার কপালে জুটিয়াছিলো হাজার রকমের উত্তম, মাধ্যম। সেই…
