February 2017
-
একদিনের কথা
শাহজাহান হাফিজ এক একদিনের কথা, আমার খুব মনে পড়ে! স্বপ্নময় সুনিবিড় ছায়াচ্ছন্ন, রাজা শশীকান্তর বাগানবাড়ির পথটি ধরে, আমি চলেছি; তখন দুপুর, পথটি নির্জন, পাখিদের কোনো সাড়াশব্দ নেই। আমি সাদা ফিতের মতো, সরলরেখার মতো সুন্দর পথটি ধরে এগিয়ে যেতেই, অল্প বাতাস, পাতা ঝরতে লাগলো, অজস্র পাতা! আমি ছিলাম একাকী, আমি ছিলাম নিঃসঙ্গ। আমার নিঃসঙ্গতার মধ্যে কেবলই…
-
আনিসুজ্জামান
মারুফুল ইসলাম পার্থিব সন্ধ্যায় আমি তাঁর নেমন্তন্ন পাই অনুভবের ছায়ায় বসে থাকি পাশে আমাদের অপার্থিব গান শোনান অপত্যস্নেহে রবীন্দ্রনাথ ঠাকুর যে-বাতাস কাউকেই মানে না সেও প্রিয় পাখি হয়ে মূর্ছনা ছড়ায় চিম্বুক-চুড়োয় কোথা থেকে আলো আসে? এতো আলো কে তবে উপুড় করে সুরভির শিশি মধ্যরাতে মাঝপথে রেলগাড়ি থামে খুব কাছে কে যেন আবৃত্তি করে পুরনো গদ্যের…
-
জীবনের বাঁশি
মাহবুব সাদিক জানালার বাইরে তাকাই বসন্তের মধুর হাওয়ায় নেচে ওঠে মেহগনি গগন শিরীষ – ডাল থেকে উঁকি-মারা নতুন পাতায় বেজে ওঠে জীবনের গান, কালঘুম ভেঙে যেন সবাই উঠেছে জেগে আমি শুনি দূরাগত জলের কল্লোল – জীবনের মোহময় বাঁশি; সবুজ পাতার আলো পিছলে নেমে গিয়ে ভোরবেলাটিকে আগাগোড়া ঢেকে দেয় সবুজে-সোনায় – মিঠে আঁচে ঝলসানো 888sport sign up bonusর তেলালো…
-
সাতাশ জুলাই
সুরজিৎ দাশগুপ্ত সূর্যদেব যখন আকাশ জুড়ে সেই এক জুলাই-দুপুরে মৃত্যু বের হলো তার নিষ্ঠুর শিকারে – কখন ঝাঁপাবে কার ঘাড়ে, কার টুঁটি টিপে ধরে টুঁ শব্দটি না করে বিদ্যুৎ ঝলকে চতুর চিতার মতো পালাবে পলকে। সেই মৃত্যু খুঁজে খুঁজে এসে পেল কি না মনুয়াকে শেষে!
-
দুটি 888sport app download apk
আলতাফ হোসেন নিজের পায়ে নিজের পায়ে নিজের পথে নিজের নাকি পায়ে, নিজের নাকি পথে ঋত্বিককুমার ঘটকের নাকি বই সরল যন্ত্রপাতি নিয়েই নাকি কাজ চালাতেন আগেকার কারিগরেরা পরে অনেক হার্ডল রেস এসেছে যা আবার আগে থেকেও ছিল অন্ধকার ছিল তবু আই লাভ ইউ বলতে গিয়ে বই পড়া হয় নাটকীয় পাত্রপাত্রীদের নাম লেখা খুঁজে বেড়াই একেবারে মোক্ষম…
-
দেহতরী মনতরী
মুহম্মদ নূরুল হুদা হৃৎদুনিয়ার বীজে ফুটে যদি এ-মৃৎদুনিয়া ব্রহ্মফুলে ম-ম ত্রিভুবনে সোনার খামার, মানুষ, তরু ও প্রাণী-অপ্রাণীর সকাতর হিয়া অলক্ষে ফুটিয়ে তোলে যুগলাত্মা তোমার আমার। তখন দুহাত মেলে উড়ে যাই দূরের আকাশে, যুগল পাদুকা বৈঠা ঘাই মারে নদীজলে উদাম বাতাসে, আমাদের দুই চোখ দিনরাত চাঁদ ও সুরুজ হয়ে হাসে। যতদূর যেতে চাই, ততদূর যাই চলে…
-
তিনটি 888sport app download apk
অনিতা অগ্নিহোত্রী জোনাকি আমাদের জনারণ্য আজ একটি জোনাক-জ্বলা গাছ জ্বলা ও নেভার ছন্দে পথ কাঁপে, কলরোলে অট্টালিকাগুলি দুলে ওঠে, আজ আমাদের ভয় নেই পথের দুপাশে বাতি জ্বলে নির্মম নির্জনতা নেই, মানুষের হৃদয়ের গানে মুখর আঁধার খিন্ন পথ। শুধু সেই নিহত মেয়েটি শতচ্ছিন্ন শাড়িটি জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে একধারে; আমাদের গান ও 888sport app download apk ফেরাবে কি তাকেও জীবনে?…
-
ধান্যসংস্কৃতির এই মৃত্তিকা
রবিউল হুসাইন যুদ্ধ প্রেম 888sport live chat আর রাজনীতির কোনো স্থায়িত্ব নেই সর্বদাই পরিবর্তনবান্ধব জীবিত না থাকলে মানুষ বা প্রাণীর মৃত্যু হয় না যার কিছু নেই, সে কীভাবে নিঃশেষ হবে যে ঘর থেকে বেরই হয় না, সে কী করে পথ হারাবে জলে পড়লে অতলে ডুবতে হয়, তা না হলে সাঁতার নিহত হতে হলে আগে আহত হতে হয়…
-
তুলনামূলক সন্ধি
হাবীবুল্লাহ সিরাজী সামান্য ঠেলেঠুলে কিংবা একটু কাত ক’রে রাতকে গর্তের মুখে নামিয়ে দিলে অথবা গুহার ঘাড়টি সোজা রেখে অন্ধকারে চুবিয়ে নিলে ভূগোল বই খুলতে পারতাম। বরফপাতের দৃশ্যটি এখনো অমুদ্রিত … হইচই ক’রতে-ক’রতে ভূমিকম্প বেরিয়ে প’ড়লো যতোটা স্পর্শ করা যায় একটু টেনে বা কাঠ-খড় দিয়ে কিছুটা হ’লেও আগলিয়ে যদি বুঝ দেয়া যেতো রাঙা প্রভাত এবং গরম…
-
এখন আর
আশিস সান্যাল এখন আর তোমার কথা ভাবি না। তোমার কথা ভাবতে গেলেই আমার শরীরে একটা অবসাদ দাপাদাপি করতে থাকে। অথচ তোমার জন্যেই একদিন আমি নির্মাণ করেছিলাম এই আশ্চর্য তোরণ আসলে এর মধ্যেই তুমি পালটে ফেলেছ তোমার খোলস। তাই চকচক করছে মেরুদ-হীন তোমার শরীর। লোভ আর হিংসায় এখন বিষাক্ত করতে চাইছ আমাকেও। এখন তোমার কথা ভাবতে…
-
এই তো সেদিন
মোহাম্মদ রফিক এই তো সেদিন, মা ডাকেন, দাওয়ার ওপর থেকে, খোকা, এই খোকা, বাইরে শীত, জামা গায়ে দিয়ে যাও; এই তো সেদিন, দাদি কন, পাটিটা বিছিয়ে নিয়ে ভালো করে দুধে কলা, এবার মাখিয়ে নেও, সোনামণি; এই তো সেদিন এই বাবার সাইকেলে পিছে চেপে বৈটপুর সাইনবোর্ড বাদাল বনগাঁ তারপর কত দূর কত তেপান্তর, মরা খালে নদী…
-
ফাউ অর্থাৎ কনজুমার্স সারপ্লাস
আসাদ চৌধুরী টিকা-টিপ্পনী-বিহীন জ্বলে-ওঠা আড্ডা-লাইব্রেরি (প্রকাশনা-সন-তারিখের নাম গন্ধ নেই)। তাত্ত্বিক এবং অ্যাকটিভিস্ট সিগারেট ভাগাভাগি করে, বাক্যে গরম হরফ নেই, তাদের আস্তিন যথাস্থানে, হয়নি গোটাতে। আমার নিজস্ব জ্ঞান-চর্চা এই মতো, বাপ-চাচাদের কাছ থেকে পাওয়া, (প্লিজ, আমাকে না দেখাবেন এথেন্স শহর, না হাইকোর্ট)। মনে-মনে আরো একবার হেমন্তের ইয়াব্বড়ো চাঁদটিকে শশি বলে ডেকে উঠলাম। এই নামে নবাগতা এক…
