February 2022

  • মহাত্মা গান্ধির প্রতি

    সমস্ত যৌবন আপনার কথা ভেবেছি, গান্ধি! অনেক ভাবনায় ভুল ছিল – কিছু ভাবনা পার হয়েও কোনো সিদ্ধান্তে পৌঁছতে                                       পারিনি আজো। অস্ত্র যেখানে দুর্বলতা হিংসা যেখানে পঙ্গুত্ব গোপনীয়তা যেখানে ক্ষুদ্রতা ষড়যন্ত্র যেখানে কাপুরুষতা সেখানে সূর্যালোকিত দেশ নীল অন্তহীন আকাশ সত্যের অপার সৌন্দর্য আর একজন একলা-মানুষ – আপনি – মোহনদাস করমচাঁদ গান্ধি। আপনি যতখানি ইংরেজদের বিরুদ্ধে…

  • এক জন্মে ভবিতব্য

    এক জন্মে ভবিতব্য, অন্য জন্মে পরিখার খাদ এভাবেই প্রতিবিম্ব, এভাবেই ধূলির সংহিতা মহাসড়কের পাশে ছুটে-চলা গ্রহণের চাঁদ অচেনা, অদ্ভুত গ্রীবা, অসমাপ্ত অমিল 888sport app download apk এভাবে প্রলাপবাক্য; খসে পড়ছে তোমার আকাশ দু-চারটে ঝরাপাতা, বৃষ্টিদিন ভিজে যাচ্ছি একা কোথায় দাঁড়িয়ে আছি, শূন্যতার এই অধিবাস আমাকে শেখায় মন্ত্র, এ-জীবন এভাবেই দেখা তবুও কুয়াশাশেষে ভোরবেলা শিশির সম্পাত যদি হতে পারি…

  • বর্ষ-আবাহন

    মহড়া চলছিল আগেই – বারোটা বাজতেই রাত আর রাত্রি থাকলো না স্নিগ্ধ-মোলায়েম – কৃষ্ণপক্ষের চাঁদ ছিল আগের মতোই – স্কাইস্ক্রেপার পেরিয়ে সে থমকে দাঁড়ায় নগর-গলির আকাশে; আসছে নতুন বছর – উন্মত্ত মানুষ শব্দ আর বারুদের গ্রেনেড নিয়ে ঝাঁপিয়ে পড়লো সেই নতুনের ওপর; নতুনের কেতন গেল ছিঁড়ে – হল্লা-চিৎকারে মুহূর্তেই চরাচর উন্মত্ত – রাত টালমাটাল –…

  • অনুভবে জন্মেছিলে তুমি

    গগনঠাকুরের জলরঙা ছবি থেকে হঠাৎ ছলছলিয়ে উঠলো পদ্মা জলঝাঁঝির মৃত্যুগন্ধ চমকে উঠলো চকচকে আপেল থেকে স্থিরচিত্র উড়াল দিলো বকের সারি সূর্যাস্তের কমলায় মিশে গেল। বেগুনি ফুলের আভা চিনেবাদামের খোসার মতো নৌকাটা ক্রমশ লম্বা হয়ে উঠতে লাগলো আর তখনই ভাবতে ভাবতে বজরার ওপর উঠে এলে তুমি গলুইয়ে দাঁড়ালে দীর্ঘকায় ক্রমশ অন্ধকার সরে সরে গেল – তখনই…

  • নদীর দুঃখ

    নদীর দুঃখ নদীই জানে ভালো – আমি কিছুই জানি না তার ব্যথা আমার বুকে হাজার কথা বাজে আমার বুকে প্রাণের আকুলতা। সাঁঝের বেলা তুমি যখন নদী সাঁঝের বেলা গানের খেয়া যদি একটি বার আমার কাছে আসে = একটি বার আমায় ভালোবাসে আমার চোখে হরিণ-চোখ রাখে। আমি দেখি দুনিয়া-ভরা আলো – আলোর মাঝে বিষাদ যেন বাজে…

  • লসান হ্রদের তীরে

    লসান হ্রদের তীরে বড়ো বেশি মৌনধীর শান্ত বসে থাকা উপকূলে শ্বেতছায়া, সূর্য ফ্রেমে ঝুলে থাকে আনত গম্ভীর, ডানার কম্পনধ্বনি মেলে পাখি উড়ে যায়, নীলজলে ঢেউ মগ্ন সে উদাত্ত ভীরু, সাদাটে মেঘের রাশ পরিচ্ছন্ন আঁকা এ-বিরাট চিত্রপটে, সমস্ত সুইজারল্যান্ড মন্দ্র আমন্ত্রণে বিভোল লতার বাহু ফেলে রাখে তন্দ্রাচ্ছন্ন লসান স্টেশনে; এ কেমন বাহুলতা, জাল এই ঘোরজাল, এর…

  • জ্যোৎস্নার গান

    জ্যোৎস্নার গান ভুলে যাওয়া অন্ধ মানুষ – স্বপ্ন ওড়ে – নিদ্রিত দুপুরে, নিঃস্বতার তামাশার রঙিন ফানুস ছিঁড়ে যায় উজ্জ্বল তিমিরে; রাত্রি জেগে থাকে কুয়াশার ঘোরলাগা দূর একাত্তরে, বিদীর্ণ পাঁজরে – মৃত্যু আর – বিষণ্ন রুগ্ণ ছায়ার ভিড়ে; জন্মান্ধ রাত্রির সিঁড়ির নিচে নিবিড় নির্জনে ভুল ওড়ে – মন পোড়ে – পৃথিবীর প্রিয় ফুলগুলি যায় ঝরে ময়লাদিনের…

  • সময়ের শরিকানা

    সময়ের শরিকানা নিয়ে দ্বন্দ্ব ও সংঘাত আছে তবুও সবার দিনের আলোর মতো বয়ে যায় সময়ের স্রোত সময়ের জাতপাত নেই যার যার করে নিতে হয় সময়ের আলো আছে শব্দ নেই, ব্যাকুলতা নেই কেউ বা সৃজনশক্তিতে সময়কে ধরে রাখে কারো হাত ফসকে যায় সমূহ সংবেদ মুহূর্ত লুকিয়ে থাকে শরীরে শরীরে অশরীরী মুহূর্তমা ডেকে আনে রাত সময়ের শরিকানা…

  • মমিফুল

    অন্যের বাগানবাড়ি এর পাশে আজীবন ঘোরা শুধু হলো খাদের কিনার ধরে অশেষ পতনভরা পথে বহুকাল ঝুঁকে থাকা হলো বাড়ি নেই। দু-পায়ে জখম নিয়ে খুঁজে চলি বাড়ির ঠিকানা দেহ চলে ঊর্ধ্বপথে। ভুষো-কালি-দিয়ে-আঁকা কোনো এক বাড়ির চাতালে এই 888sport slot game ফুরালে নিথর মমির পাশে সদয় জোনাকি এসে কিছুকাল চুপ বসে থাকে মমিফুলে ভরে ওঠে পৃথিবীর ভোর ও বাগান

  • মৃত্যু

    ঘুমের ভেতরে চলে বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব বসন্ত পেরিয়ে গ্রীষ্ম পাড়ি দেয় ঠক পর্যটক মৃত্যুর বেসাত ধর্ম – গুহাগাত্রে নিবদ্ধ লেখক একই পাত্রে পান করে দেবালয়ে শাক্ত ও  বৈষ্ণব উবে গেছে সেই কবে শিশিরের সিক্ত অবয়ব প্রকৃতির পত্রপাঠে প্রবঞ্চিত পাথর পাঠক প্রসবের ছিন্নমুখে হানা দেয় যমের দ্যোতক কেন্দ্রে কী নিথর ঝুলে থাকে প্রান্তিক পুত্রীর শব…

  • ভাত

    ইতিহাস নিয়ে কথা হচ্ছে পথে পথে বিকৃতি অবিশ্বাস অসামান্য অর্জনসমূহ কেন বারবার হচ্ছে বিতর্কিত? জড়ো করি টুকরো টুকরো আলো আমাদের অখণ্ড আলো ছিল না কোনোকালে! ইতিহাস নিয়ে কথা হচ্ছে ইতিহাস মানে দুবেলা দু-মুঠো ভাত এই ভাত নিয়ে কত কথা কত রক্তপাত আজো শুনি হাহাকার অসহায় নিরন্ন শিশু আজো কেন কাঁদে? উগড়ে দেওয়া বাণী ও বচন…

  • রাতের আকাশ

    চাঁদের সঙ্গে আমার সখ্যের কথা একান্ত গোপন – তখন আকাশে আলো-আঁধারির খেলা ইতস্তত জোনাক জ্বলছিল আর নিবছিল চরের বিষাদে ভিজে ছিল তট আহত চাঁদ আমাকে টেনে নিয়ে গেল মেঘের আড়ালে চাঁদ ডুবে যাওয়ায় শব্দ গেল থেমে ভেঙে গেল সভা আমরা দুজন তখন চাউনি বিনিময় করলাম গভীর ইশারায় –