February 2022

  • হে সুন্দর দীর্ঘজীবী হও

    আমার আরাধ্য সুন্দর তুমি দীর্ঘজীবী হও তোমার আলিঙ্গনের আবেশে আবদ্ধ হৃদয় পাঁজরের গোপন কুঠুরিতে খোদাই করা তোমার নাম সে তুমি জানতেও পারোনি কখনো ফের যদি দেখা হয় কোনো জনমে ফের যদি হয় ভালোবাসাবাসি সেদিন প্রেমের স্বর্গ রচনা হবে সেদিন দুজনে দুজনার হবো।

  • ইচ্ছে কথা

    প্রতিদিন সকালে খুন হয় আমার ইচ্ছেগুলো … বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে আমি বনে যাই                                        সোমত্ত খুনি আমার উদ্দিষ্ট নামে কারা যেন এঁকে দেয় – দীর্ঘ এফআইআর … খুন হতে দেখে পাড়াতুতো সন্ন্যাসিনী গেয়ে ওঠেন সকালের শোকসংগীত অথচ আমার পাপরাঙা হাত থেকে প্রতিদিন আমার বউ লুফে নিচ্ছেন – অদৃশ্য গোলাপ ইচ্ছেগুলো তো অধরা ….…