November 2021

  • কুয়াশার হরিণ

    কুয়াশার হরিণ

    জয়পুর গ্রাম। নামটা এমনিতে খুব নিরীহ শোনালেও এই গ্রামটির ঠিক পাশ দিয়ে ভারত ও 888sport appsের বিপজ্জনক সীমান্ত। বিপজ্জনক এই জন্য যে এদিকে বিজিবির কড়া পাহারা আর ওদিকে বিএসএফের নিñিদ্র নিরাপত্তা। তবে কথা হলো, সকল নিরাপত্তার মধ্যেও কিছু না কিছু ছিদ্র মনে হয় থেকেই যায়। নইলে লখিন্দরের ঘরে সাপও ঢুকত না আর লখিন্দরকেও সর্পাঘাতে মরতে হতো…

  • যখন সে, আর, ও ছিলাম

    মাকিদ হায়দার দেখা যখন হলো না তখন দাঁড়িয়ে না থেকে অফিসে যেতে দেখি সেই তিনি। সাথে নূতন পুরুষ রাগ অভিমান হলো না কিছুই পায়ে, পায়ে, অফিসে এসে দেখি আমার ঘরের চেয়ারে অচেনা একজন আছেন বসে। আগে তাকে চোখে পড়েনি আমার, এমনকি, কোথাও দেখা হয়েছিল কি না কিছুতেই পড়ল না মনে। হাসি দিয়ে সেই তরুণীর নিকট…

  • শ্রাবণ ধারা

    সামান্য লবণ কণা, একটু জিরে বাটা,                                সহযোগে আদা; অনুপাত ঠিক আছে, দ্যাখো তো? চাঁদ উঠল কি থালার ওপর। ঋতু পার হয়ে দুধ আসে সে জানে গোপন পথ Ñ অপেক্ষায় ব্যাকুল ডালিয়া। শোনো কৃষকমোহন, উনুনে রমণ কাঠে ও আগুনে নিরন্তর, দেহ গলতে গলতে – তুমি তো সেচন জানো, মাটির সরসতা; এখন শ্রাবণ, বাটি ভরা…

  • ও গোপাল

    ইজেরের নিচে ছোট সে                      চড়ুই ইক্ষুবন ছেড়ে ঝাঁপ দিলো জলে                 আহা ঢেউ থরোথরো পাড়ে যে বসন্ত জাগে! দিঘি নয়, শরিকি পুকুর ছবি নেমেছে সাঁতারে, নুয়ে-পড়া পেয়ারার ডাল,                      ঘন দাম – ওখানে গোপাল থাকে! ইজের ছেড়েছে কবে ভাঙা পেয়ারার ডাল –                    ঋতু ও বেয়াড়া, শ্বাস ওঠে, কাশি।

  • এ বিষণ্নতা কাটবে কবে

    পদ্মার তীরে কুমিরের রোদ পোহানো দেখি না বহুকাল। দক্ষিণ কমলাপুরে গোরস্তানে বাবার কবরে যাবো যাবো করে চল্লিশ বছর কাটিয়ে দিলাম নানা ব্যস্ততার অজুহাতে। নীল লাবণ্যের নেপথ্যে অদেখা তোমার শরীর ক্ষমতা দেখে শালিকের মতো সম্মোহিত হই। উতরোল উপত্যকা পেরিয়ে তোমাকে নিবিড় কন্দরে বসুন্ধরার মতো কফিন ভাবতে হলো না আর – দু-চোখে আমার কাশবন শাদা বিষণ্নতা। সমস্ত…

  • ওরা

    ওরা পার্কে-পার্কে ঘুরত জোড়া পায়রা ওরা মাঠেঘাটে উড়ত জোড়া শালিক ওরা নৌকা বিহারে যেত মরালমরালি ওরা এ ওর পিছন ছুটত দুটি চড়াই। ওরা সরস্বতী পুজোর জোড়া পলাশ ওরা হোলির লাল-নীল আবির ওরা আকাশের সূর্য ও চাঁদ ওরা মাটির ঘাস ও শিশির। ওরা হাওয়ায় ভাসত জোড়া পালক ওরা রোদ্দুরে হাসত জোড়া মোতি ওরা বৃষ্টিতে ভিজত দুটি…

  • কবি মাহমুদ আল জামান : স্বপ্নের বাতিঘর

    (১ নভেম্বর কবি মাহমুদ আল জামানের প্রয়াণ দিবসে) তোমার নাম প্রত্যহ নির্মম বিষাদে গান করে দীর্ঘশ্বাসগুলি নদীর প্রতিভা পায় ঢেউ ওড়ে, বালি ওড়ে – শূন্যতার ভিড়ে না-ফেরা প্রিয় পাখির আগুন-ছায়ায় জীবন কী ফুরিয়ে যায় নির্জনতার তুমুল আঁধারে মনপোড়া ওই কবর-চিতায় মাঝে মাঝে মাঝরাত গল্প করে নিঃস্ব বেদনার; জানালায় ‘মা’ – আকাশ দেখে, ‘দিঠি’র চোখ ভিজে…

  • মানুষ ও ইতরের গল্প

    এক দোয়েল আর এক প্রজাপতি  উড়ে যেতে যেতে বলে :  বেশ তো জমেছে মেলা,  এক হুতোম আর এক প্যাঁচা  কোটরে লুকিয়ে মুখ, কুতকুতে চোখ তুলে ভাবে  মজা করে দেখা যাবে খেলা,  এক হাঙর আর এক কুমির  জলতলে বসে দিব্যি আরামে করে হাঁ এদিকে বনের সম্রাট তুলতুলে গোঁফে দেয় তা, তাহলে এই বাংলায় এখন মৃগয়ার মৌসুম …

  • সন্ধ্যায় স্বীকারোক্তি

    মিছিলে চলে, মিছিলে চলি, সেøাগান তুলি ক্ষীণ মিছিলে বাড়ে ভিড়। বিশ্বাস কি বুকের মাঝে ছিলায় টানটান! হতাম তবে তির। বন্ধুরা নাক সিঁটকে খোঁচ-দু’চোখে আজ দেখুক দ্বিচারী কী যে লোক! পড়তে পারে নিজের বুকে হাতটি অকস্মাৎ – নিজেকে দেয়া স্তোক। সব বুঝি না, যেটুক বুঝি ভাবনা-গড়মিলে নিজের কথাগুলো সব কথা কি পাথর-চাপা বুকের নীল অতলে চূর্ণ…

  • ধান মাড়াই কল

    বনেদি বাড়ির মেয়েদের মতো রোদ ওঠে রোজ আমাদের বেড়ার ফাঁক দিয়ে আকাক্সক্ষার দোয়েল হয়ে ছোটে আমরা প্রায়শ ইলিশের বদলে মলা, ঢেলা খাই আমাদের কোনো জাত নেই, ভাত নেই তবুও, বড্ড বেশি সামাজিক থেকে যাই কলের জল যেমন গড়াতে গড়াতে যায় আমাদের জীবনও তেমনি বনেদি বাড়ির মেয়েরা রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন লাগায় আমরা রোদে পুড়ে পুড়ে…

  • বিভোর দহন

    মোস্তফা তারেক যেন কীর্তনসভায় হরিলুটের বাতাসা – আজো পায় না কেবল একবার জীবন, একবার তারে লুণ্ঠন অবগাহন উজাড় শূন্য থইথই নৈঃশব্দ্য এত যে খরচ আমি পাতায় পাতায় কাঙালপনা হয় না বিদেয়, বেহায়া … কালো কালো হরফে লেখা পথ                    কতদূর বয়ে যায় কতদূর ক্ষত হলে পথে আর মেলে না কাঁটা জেনেছি, কাঁটা বিছানোর মানুষটিকেও বুকে…

  • সাম্যের পদাবলি

    এখানে মেঘের ছায়া কেড়ে নেয় তারাদের জ্বলজ্বলে মুখ নীড়হারা পাখিরাও অবিশ্রান্ত খুঁজে ফেরে সুখের ঠিকানা ধানশূন্য ক্ষেত দেখে হাহাকার করে ওঠে বাবুইর বুক, তথাপি হলুদ চোখে খুঁটে নেয় পড়ে থাকা সবুজাভ দানা। প্রেতের নগর পাড়ি দিয়ে আবারো যাবো স্বপ্নের নগরে অলীক নূপুর পায়ে ক্রমাগত নেচে যাবে পাহাড়ি বালিকা … ধ্যানমগ্ন ঋষি এক চোখে বুঝে গুণে…