February
-
মেনে নেওয়া
রুবী রহমান কী মেনে নিই নি! যেদিন আমার একান্ত নিজের ঘর-সংসার নিখিল ভুবনে ছড়িয়ে-ছিটিয়ে দেয়া হলো সেদিনও টুঁ-শব্দটি করিনি। যখন একই রাতে আমার ছেলেকে আর ছেলের বাবাকে মেরে ফেলল না, কিছুই করিনি। পাথর হয়েছি। কিছুই করিনি। দীপনকে, অভিজিতকে, রাজিবকে মেরে ফেলল একদিন মেনে নিলাম, গ্রেনেড হামলায় মেরে ফেলল আইভি রহমানকে কেবলই…
-
মুক্তির উপায়
শ্যামলকান্তি দাশ ঘুমের মধ্যে আমি শেষবারের মতো নগ্ন হয়ে গেলাম। ভাবলাম এবার আমি সম্পূর্ণ চোখে আকাশ দেখব, আকাশে টানা লম্বা শরৎলেখা দেখব। কিন্তু তার আগে রাত্রি বারোটা চলিস্নশ মিনিটে ঘুমের পোশাকে নগ্নতার ছিটে লেগে গেল। খানিকটা আগুন আর কিছুটা অঙ্গার। চারপাশে রাস্তা। রাস্তার চারপাশে কিলবিল করছে মানুষের দীর্ঘ ঘুম। যাই কোথায় এবার! পাগলের মতো মুক্তির…
-
বৃত্ত
কালীকৃষ্ণ গুহ ‘অন্ধজনে দেহ আলো’ এই কথাটা ঘিরে অনেক যজ্ঞবেদি মশাল জ্বালা। ‘অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে’ এই কথাটায় হঠাৎ কেমন ফুটে উঠল রক্তজবা। ‘দিন ফুরালো হে সংসারী’ শোনার পরেই ভেঙে পড়ল অনেক সাধের বসতবাড়ি। ‘দিনের পরে দিন যে গেল’ এমন সরল উচ্চারণে কেঁপে উঠল সপ্তপাতাল। ‘অশ্রম্ননদীর সুদূর পারে …
-
স্বাধীন জাতির স্বাধীন পিতা
মুহম্মদ নূরুল হুদা আদিপিতা আদিমাতা আদিঅন্তহীন – জন্মহীন মৃত্যুহীন, নয় পরাধীন; মানুষ মূলত মুক্ত, আজন্ম স্বাধীন। স্বাধীনতা তোমাকেও চায়, স্বাধীনতা আমাকেও চায়, যে তাকে চিনতে পারে সে-ই শুধু পায়। স্বাধীনতা তোমার অধীন স্বাধীনতা আমার অধীন যে তাকে জিনতে হারে সে-ই পরাধীন। স্বাধীনতা বীরের ক্ষমতা বীরভোগ্যা এ-বসুধা বীরে বীরে সমতা মমতা। …
-
অপারগতা
আসাদ চৌধুরী না তুষার ঝড় না মাইনাস ফোর্টি শীতের রাত তো, বুড়োটা কিছুক্ষণ আগেও কাঁপছিল ঠকঠক ক’রে এখন কাঁদছে হুহু ক’রে কোনো লুকোছাপা নেই ছেঁড়া কাঁথাটা আর কত লড়াই করতে পারে? সূর্য দেখার ভাগ্য কি তার হবে? রোদকে পিঠ দেখিয়ে কড়-কড়ে ঠান্ডা ভাত আর মাছের ঝাল-ঝোল যেনবা থক্-থকে জেলি কয়েকটা কাঁচা লঙ্কা এই…
-
জয়ের সঙ্গে
অলোকরঞ্জন দাশগুপ্ত জয়ের সঙ্গে অসমাপ্ত দেখা হলো নজরুলের 888sport app download bd তার হাত থেকে নেওয়ার সময়, সুচিন্তিত তার ভাষণে ধর্মসমন্বয়ে আমার ভূমিকা নিয়ে প্রতিটি কথা মণিমুক্তায় খচিত ছিল। কমিটি থেকে সদস্যেরা সবাই যখন বিদায়োন্মুখ, দুরুদুরু কাঁপছিল বুক জয় কি আমার সঙ্গে কোনো অন্তরঙ্গ কথা বলবে? হঠাৎ দেখি ভিতরঘরে বাগেশ্রী রাগ নিয়ে কিছু কথা বলল …
-

‘উদ্বেগে দুঃখ পাওয়া ছাড়া আর কী করার থাকে’ সৌরীন ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন
চিন্ময় গুহ [অর্থনীতির অধ্যাপক, সমাজতাত্ত্বিক, সংস্কৃতি-পাঠক ও চিন্তক হিসেবে সৌরীন ভট্টাচার্য (জ ১৯৩৭) বাংলা সংস্কৃতিজগতে একটি বিশিষ্ট নাম। তাঁর নিরপেক্ষ, পরিমিত চিমত্মা আমাদের কালের নানা মানবিক বিতর্কে সর্বদাই যুক্ত করে নতুন এক যুক্তিবাদী মাত্রা। তাঁর 888sport live footballপাঠ, ইতিহাস ও দর্শনভাবনা সবই এক সামগ্রিক চিমত্মায় মানুষ ও পৃথিবীকে বুঝতে চায়। তাঁর বইগুলো পরিবর্তনের ভাষা (১৯৯৩), রাজনীতির বয়ান…
-

জগন্ময় মিত্র প্রণয়-বিরহের যুগলবন্দি
আবুল আহসান চৌধুরী সুরসাগর জগন্ময় মিত্র (১৯১৮-২০০৩) সম্পর্কে তাঁর এক খ্যাতিমান অনুজ-888sport live chatী দ্বিজেন মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন : জগন্ময় মিত্র এক অসাধারণ সঙ্গীতপ্রতিভা। একসময় এক বিশেষ ধরনের গানে সমগ্র বাংলাকে মাতিয়ে দিয়েছিলেন। সর্বনিম্ন এক লাখ রেকর্ডের গান যদি বিক্রি হতো, সেটা তাঁর কাছে ছিল চিমত্মার বিষয়। অত্যন্ত স্পষ্টবাদী আর অভিমানী জগন্ময়বাবু। আত্মসম্মানজ্ঞান এত বেশি ছিল…
-

উনপঞ্চাশের ভাষা কমিটির 888sport world cup rate : একটি সমীক্ষা
বিশ্বজিৎ ঘোষ ১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান নামের এক কৃত্রিম রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকেই পূর্ববাংলার ভাষা নিয়ে বিতর্ক জমে ওঠে। পূর্ববাংলার জনগণের ভাষা সহজ ও প্রমিতকরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে নানামাত্রিক আলোচনা ও বিতর্কের প্রেক্ষাপটে পূর্ববাংলা সরকার ১৯৪৯ সালের ৯ মার্চ ‘পূর্ববাংলা ভাষা কমিটি’ (East Bengal Language Committee) নামে একটি কমিটি গঠন করে। ‘পূর্ববাংলায় প্রচলিত বাংলা…
-

বুদ্ধদেব বসুর কয়েকটি চিঠি অমিয় দেবকে লেখা
যে-কয়েকজন ছাত্রকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক 888sport live football বিভাগ শুরু করেছিলেন বুদ্ধদেব বসু, তাদের একজন আমি। পাশ করার পর তাঁর অধীনে পড়াবার কাজ পাই। ধীরে ধীরে তাঁর স্নেহেও বৃত হই। এই চিঠিগুলি সেই স্নেহেরই স্বাক্ষর। তারা বিবিধ পর্বে লেখা। ১৯৬১-তে তিনি রবীন্দ্রশতবর্ষ উপলক্ষে নানা দেশ থেকে বক্তৃতার আমন্ত্রণ পান। সেইসঙ্গে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াবারও আমন্ত্রণ। প্রথমে…
-

ঋত্বিক ঘটকের দলিল নাটকে উদ্বাস্ত্ত বিপন্নতার চিত্র
অমিতাভ বিশ্বাস ‘রিফিউজি’ শব্দটির দুটি বাংলা প্রতিশব্দ আছে। একটা হলো ‘শরণার্থী’, যার আক্ষরিক অর্থ হলো এমন কোনো ব্যক্তি যিনি কোনো ঊর্ধ্বতন শক্তির শরণ নিয়েছেন অর্থাৎ আশ্রয় এবং নিরাপত্তা প্রার্থনা করেছেন। এই শরণার্থী সম্পর্কে ১৯৫১ সালে জাতিসংঘ-কর্তৃক শরণার্থী মর্যাদাবিষয়ক সম্মেলনে অনুচ্ছেদ ১-এ সংক্ষিপ্ত আকারে ‘শরণার্থী’র সংজ্ঞা তুলে ধরা হয়। একজন ব্যক্তি যদি গভীরভাবে উপলব্ধি করেন ও…

