February

  • ঘনমানুষ

    খোন্দকার আশরাফ হোসেন আটটা তিরিশে ক্লাস, তিনটে পঁচিশে সভা সাতটা চল্লিশ ইন্তিরি বিন্তিরি ক্লাব ইশ্কাপনের বিবি আর তিন টেক্কা নয়টা পঁচিশে টিউটো, এগারোটায় রিয়েল শ্রেণির কক্ষ টালমাটাল জাহাজের পাল, বুড়ো নাবিকের রুখো চামড়া নিবদ্ধ কপিশ চোখ বাজাবে ছুটির ঘণ্টা বারোটায়, আবার রিয়েল থেইক্কা সাররিয়েলের নবযাত্রা, আবার ক্যাম্পাসের কাঁঠালিচাঁপার ডাল শিস দেয়, একটা তেত্রিশে উত্তরার বাস…

  • কে চলে যায়

    ইকবাল হাসান হঠাৎ দেখি আকাশ থেকে তাকিয়ে আছেন কেউ আকাশজুড়ে শীত বিকেলে অবাক মেঘের ঢেউ নিজের ভ্রমে নিজেই মরি তাকিয়ে নেই কেউ ঘরের ভেতর গানের পাখি বাইরে তুষার ঝড় কে চলে যায় আর কে থাকে আমার বুকের ’পর! থান্ডার বে, কানাডা ১৪.১২.১১

  • মল্লিকা

    বীথি চট্টোপাধ্যায় এরকম শাড়ি মল্লিকা খুব পরতো পাথরের মালা, কানে মিনে করা দুল, মল্লিকা সে কে? আমার কাছে কী ছিল ওর মৃতদেহে দিতে পারবো না ফুল। আমি পারবো না। যারা পারে তারা পারে ও আমার কে? যে এতোখানি জুড়ে থাকে, কেউ নয়, শুধু ওই এমন এক মেয়ে এখনো জমিয়ে রাখে এ জগৎটাকে। এখনো জমিয়ে বসে…

  • ফুরিয়ে যাওয়া গল্প

    সাজ্জাদ আরেফিন মুখোমুখি দূরত্বের অনেক বাইরে দুজন মুখোমুখি বসে – চায়ের কাপ শূন্য একটি মাছি বসতে বসতেও বসে না চোখে তাচ্ছিল্য ফুটিয়ে চলে যায় – দুজন মুখোমুখি এক ফুরিয়ে যাওয়া গল্প –

  • শিস

    শেলী নাজ প্রেমিক আঙুল ছিল পর্যটক আমার শরীরে কী প্রবল নেশা অথচ বারণ ক্ষীর জমে মন্থনের পর, চামড়ায় তীব্র শরে বৃত্তের বাইরে চাঁদ, গনগনে জোছনার ফেনা ডানায় পাথর বাঁধা, কলঘরে রাধা, দূরে বাঁশি ছারখার যে জাহাজঘাট তাতে মাস্ত্তলের প্ররোচনা থাকি আনতনয়না, অধোবদনের লজ্জামাখা গুটাচ্ছি পিরান, ভয়ে ফেরাই সংকেত সমাজে প্রহ্লাদশ্রেণি, নেশাভান্ড আম্রপালি 888sport app জানালা গলিয়ে…

  • কুঁড়ে

    মোহর চট্টোপাধ্যায় যার যা ইচ্ছে বলুক মাটিতে ঝান্ডা পুঁতে সবচেয়ে আরাম লাগে খেতে আর একটু শুতে একলা খেলেই হবে? খামোখা ডাকবো কাকে? কুঁড়েরা এই দুনিয়া নিজেদের মুঠোয় রাখে। মুঠোতে হিসেবমতো পৃথিবী ঠিক ধরে যায়। বাইরে যাবার মতো আর আমার সময় কোথায়?

  • শ্রীমধুসূদন

    মাহমুদ কামাল আমার ভাষাকে নিয়ে ঘটে গেছে রক্তপাত রাজপথে। যখন তৈরি হয়নি সংজ্ঞা উত্তরাধুনিক তারও আগে শ্রীমধুসূদন আপনি আধুনিক আমাদের কণ্ঠশীলনে যে ধ্বনি উচ্চারিত তার ভিত, ‘হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন।’ অসংকোচ প্রকাশের সৃষ্টিশীলতায় নবীকৃত ঈষিকার সৃজন-কৌশলে চিরন্তন ওই ভাষা প্রাণ পেয়ে জ্বলে ওঠে শব্দবিভূতি। অলোক-মৌলিক তৃণে হেঁটে এসে আমাদের আত্মানুসন্ধান শ্রীশ্রী দত্ত কবি…

  • তর্কের আকাশ

    আবসার হাবীব তর্কের আকাশে অনেক ঘুড়ি উড়িয়েছি কাটাকাটিতে কেউ পারে কেউ পারে না আমিও তার ব্যতিক্রম নই, আমি মানুষ, জয়-পরাজয় মানি মিথ্যাকে মানতে পারি না অহংকে মানি, অহংকারীর জন্য শুধু হৃদয়ে পুষি থুথু, ঘৃণা আর ক্রোধের আগুন তর্কের আকাশে আমিও উড়িয়েছি অনেক ঘুড়ি একমুহূর্তও কেউ ভাবে না বিশ্বাসে মিলবে আকাশছোঁয়া বিশ্বাসের আলোকবর্তিকা তর্কের আকাশে অনেক…

  • ছায়ামাছ

    হারিসুল হক স্বপ্ন আমার হারিয়েছে দুটো চোখ বিফল রণে ভেঙেছে নরম পা আমি কি জানি এসবের পরিণাম শিথিল বাঁধনে পুরে না মনষ্কাম তবুও তো রাত নিদ্রার বিনিময়ে সযতনে তোলে ভ্রান্তির কুড়োগুলো ফেলে আসা পথ যেনবা দীঘল শ্বাস অমূলক প্রেমে ছাড়ে ঘর রাজহাঁস বুঝি না তবুও হারানোর কলতানে চোখ মেলে থাকি – কুসুমের কারাগারে প্রিয় কি…

  • ছেলেবেলা

    নাসির আহমেদ জোনাকি – রাতের ঝিল্লি মুখরিত নির্জনতা মেলে চরাচরে জেগে আছো ছেলেবেলা দূরের কুয়াশাময় হিমঠান্ডা ঘরে! টিনের চালায় ঝরে টুপটাপ 888sport sign up bonus যেন আজো নিরন্তর জলছবি হয়ে আছো কবেকার সেই তুমি বুকের ভেতর! সন্ধ্যাক্রমে গাঢ়তর হয়ে রাত্রি পরিপূর্ণ বিকশিত হলে ভরা পূর্ণিমার চাঁদ কী অপূর্ব টলমলে পুকুরের জলে! এখন তেমন কোনো সৌন্দর্য কোথাও নেই, শুধু…

  • নীলনদ নিরিবিলি বয়ে যায়

    মিনার মনসুর মাত্র পাঁচ ফুট উচ্চতা তোমার। পা দুটো বড্ড নাজুক। আর যার ওপর দাঁড়িয়ে আছো সে-মাটিও তোমার নয়। যে-বাতাসে তুমি বুক ভরে শ্বাস নিচ্ছো কিংবা যে-জলে তৃষ্ণা মিটাচ্ছো – সেও কি তোমার? অথচ পদাঘাতে বিদীর্ণ করতে চাও নিরহংকার মৃত্তিকার বুক! তুমি ভাবো, তোমার হুকুমে সূর্য উদিত হবে, জ্যোৎস্না ছড়াবে চাঁদ! নার্সিসাস পূর্বসূরিদের মতো তুমিও…

  • নতুন বৈশাখে

    ফারুক মাহমুদ নিষেধকণ্টক ঠুকে ঢেকে দিলে আমার আকাশ উন্মুখ জানালা চাই। আলোমুখ। ফেলবো না শ্বাস! ইচ্ছের কপাট বোজা। কড়া হাতে তুলে দিলে খিল চৈত্রময়তায় – মূঢ় দগ্ধতায় – বাঁচা মুশকিল। তোমার চোখের থেকে ঝরে যদি দিগন্তের হাসি কেউ তো বলতেই পারে ‘হে নির্জন, আজো ভালোবাসি’ ভাটিপোড়া ঝামাগন্ধ… তা-ও থাকে রূঢ় রৌদ্রে মিশে চেয়েছি জলের ধারা।…