March

  • মানুষের কলকব্জাগুলো নড়ছে 

    এয়ার ট্রেনের অপেক্ষায় বসে আছি রাত জিরো আওয়ার নির্দেশ করছে মারিজুয়ানার গন্ধে বাতাস ভারি হয়ে আছে অদূরে তরল গরল হয়ে নামছে যেন লাভা গলে পড়ছে জ্বালামুখ থেকে মানুষের কলকব্জাগুলো নড়ছে  অবিকল যন্ত্র কিংবা যন্ত্রমানুষের মতো যেন আগুনে গলিয়ে নিয়ে  তৈরি হয়েছে সার সার মানুষকাঠামো  ঠান্ডায় জবুথবু, স্থির  অথচ ভেতরে হুলস্থূল, অস্থির!

  • হেমন্তের ধানগন্ধী 888sport sign up bonus

    পথে পথে শুকনো পাতার ঘুমভাঙা ঘুম বাতাস যেন 888sport sign up bonusর পালকবাড়ি – ছুঁয়ে যায় হৃদয়ের সবুজ কোটর। ভোরের শিশির এক কবির নীরব চিঠি ধানের ছায়ায় শীতের প্রথম স্পর্শ জাগে, বাঁশবনে পাখির ডাকে মেঘের নীরবতা ভাঙে, সন্ধ্যার কুয়াশা হয়ে যায় বিরহী বংশীধ্বনি। পুকুরের জলে অস্থির নক্ষত্রেরা টুপটাপ ঝরে – একটি অসমাপ্ত গান হারিয়ে যায় কালের তলে, হেমন্ত…

  • নদীপথের বর্ণনা

    নথখোলা নদীর ওপার থেকে মৃত মানুষের গন্ধ ভেসে                                                    আসে খুব চেনা চেনা মনে হয় কবে প্রবল প্রতাপে মারা গেছে বনেদি বৃক্ষের তলে তারপর ভেসে ভেসে জোয়ারে কাঁদায় বৃষ্টির কারসাজি চারদিকে তবু নাক বুঁজে আসে আমরা উবু হয়ে বসে নৌকা করে চলি মাঝি গান ভুলে শব্দের গর্জন শোনে ইথারে সভ্যতার নুন ঘামের গন্ধ শুনি রাতে…

  • শ্যাম ও কুল

    তোমার মিনতিপত্র যথাভাবে লুপ্ত করে পড়ে আছি প্রেতের পাড়ায় আগে ছিল পথ, অন্যত্র গমনে যেতে, মনজিল : অচিন্ত্যনগর প্রকৃত নিদ্রাবোধে আমাদের সব ভালো লাগে বিপরীতে সবকিছু প্রেতের প্রমাণ গূঢ় সত্য-বোধে কী যে ভালো হতো ধীরে প্রকাশিত কালো রেখাবলি শ্যাম গেছে, কাল তোমার কুলও বুঝি যায়

  • ঘোর

    লাটিম ঘূর্ণনে ঘুরছি ভবরঙ্গ তামাশার মঞ্চে। কেউ কেউ দেখাচ্ছে ম্যাজিক,  কেউ কেউ ধুরন্ধর অভিনয়।  কী আজগুবি সব কারিশমা!  দেখে দেখে উল্টে যায় বোধ,  তালগোল পাকিয়ে শুধুই প্যাঁচ লাগে  ভুলে যাই চৈতন্য, আদি পরিচয়।  অস্থির সময় যেন টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে অন্ধকার গুহায়।  যাচ্ছি আর হারিয়ে ফেলছি খেই, খুঁজে দেখি বুকের ভেতর  বাস্তবিক হৃদয় বলে কিছু নেই। …

  • স্বৈরাচারী

    একটা বেজে অনন্তকাল দীর্ঘস্থায়ী রাতে সহস্র সাপ ফণা তোলে তোমার ইশারাতে পাথর চোখে জমে শিশির পাতার চোখে ঘুম বজ্রপাতে জীর্ণ পাঁজর পৃথিবী নিঃঝুম থমকে থাকে সময়গতি ঘুমের সঙ্গে আড়ি কেউ তো নয় তোমার মতো দারুণ স্বৈরাচারী।

  • কুহক সমাচার

    চোখ রাখো গূঢ় সংকেতের দিকে – ভূ-রাজনীতির মতো পাঠ করতে থাকো এই ইঙ্গিত, দুষ্পাঠ্য সময়ের ইশারা – ওই দূরে লাল-নীল যত আলোর গুঞ্জরণ, লিখে রাখো – লিখে রাখো যাবতীয় কুহক সমাচার – ম্যান্ডোলিন বাজাচ্ছে কেউ – তার মাথায় নেই রাজমুকুট, নেই দোলনচাঁপার কলি – শুধু আকাশে আকাশে রং, ফেনার প্রবাহের মতো নেমে আসছে সমুচ্চ সুরের…

  • অপরপ্রান্তে 

    এই পৃথিবীর অপর প্রান্তে তুমি, হয়তো সেখানে রোদ্দুর করে খেলা, রাত জেগে আঁকি আকাশের ক্যানভাসে  তোমার চোখের তপ্ত সাগরবেলা! কন্যা তোমার কী নাম দিয়েছি জানো? জানবে না তুমি, জানবে না কোনোদিন!  তোমার রয়েছে ছুটে চলবার তাড়া, একলা আমার শুধু হৃদয়ের ঋণ। তোমার শহরে আকাশ ভাসছে সুখে, বৃষ্টি নামছে হয়তোবা ঝিরিঝিরি …  আমার এখানে কেবলই অন্ধকার, …

  • মধ্যবিত্তনামা

    তোমাকে লিখবো লিখবো করে কত দিন কেটে যায় আমার! সকাল দুপুর বিকেল গড়িয়ে রাতের আঁধার সবকিছু কেমন গ্রাস করে নেয় মোটা ভাত মোটা কাপড়ের অধিকারটুকুও। বেঁচে থাকার জন্য এই যা – একমাত্র ‘মধ্যবিত্ত’ তকমাটা ছাড়া আর কিছুই যে থাকে না! তাই তো আগ-পিছ ভেবেচিন্তে তোমাকে আর লেখা হয় না! জানো তো – মধ্যবিত্তের জমি-জিরাত ঘরদোর…

  • ঘর নেই

    পাখির মতো একলা থাকি ডালে দিনে রাতে শুনতে থাকি পাতা ঝরার গান নদীর মতো ভাঙতে শিখে গেছি ইচ্ছেগুলো ভর দুপুরে করছে অভিমান। দু-একটা এমন কথা হাওয়ায় এসে বুকের ভেতর তীরের মতো বিঁধে এমন মানুষ থাকতে পারে কেউ কখনো ভাবতে পারি না যে। কী যে করি কোথায় যে যাই সবাই কেমন পর তুমি এবং উঠান দুয়ার…

  • সুপ্রিয় সাফোকেশন

    হামেশাই শেষরাতে ভেঙে যাচ্ছে ঘুম। কোনিয়া থেকে কিছু বাঁশির সুর দিল কা দরগায় এসে ধাক্কা খাচ্ছে। কত কিছু করে ইনসান; সোনার চিরুণিতে প্রেয়সীর চুল মনে মনে আঁচড়ে দিতে হয় আবার গরমে ঘামে-ভেজা  আন্ডারওয়্যার ভেদ করে চুলকাতে হয় পাছা। জীবনটাই শালা এলিজির আস্তানা আর ফেসবুকে 888sport app download apkর বাটখারা। চুপিচুপি সব কবি দেখে তো থাকে – সেও আছে…

  • রধোরেনড্রোন

    রধোরেনড্রোনের পাপড়িতে পাহাড়ি পরাগ মেখে মিটিমিটি অভিবাদনে ফুটে আছে আদুরে বালিকা। পাহাড়ের খাঁজে খাঁজে বীণা হাতে সরস্বতী বিদ্যার ফুলে আলো জ্বেলে হাসিতে মুখরিত লুম্বিনী বৃক্ষের তল থেকে বুদ্ধ দেব হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের কুঁচি ধুলোয় পাথরের গম্ভীর নীরবতায় সুউচ্চ চুড়োয় শান্তির সুবাতাসে ধ্যানস্থ। শান্ত ভ্যালির কচি ঘাস থেকে শুরু করে দীর্ঘ বৃক্ষের শাখে…