2015

  • ডুবুরি

    রেজাউর রহমান রাজীবের এমনটাই হয় বরাবর। কোনো সুখ-সংবাদ – দুঃখের উৎস, কাজের নতুন উদ্যোগ – উদ্যোগের অগ্রগতি কিংবা হতাশার ইশারা অথবা এমনি এমনি মন কেমন করা, নয়তো অনির্দিষ্ট কোনো বিপন্নবোধ তাঁর পিছু নিলে স্থানীয় সরকারি মাৎস্য বিভাগে বছর ধরে থাকা বাংলোর দক্ষিণ-পশ্চিম কোনার ঘর থেকে সাগরমুখী দরজা খুলে তিনি বারান্দায় এসে দাঁড়ান। বাইরে তখন সাগরের…

  • নাটাইয়ের সুতো

    সেলিনা হোসেন কুলসুম মনে করে বাড়িঘর নাটাইয়ের সুতো ছাড়ার গল্প। এক বাড়ি থেকে অন্য বাড়ি একটি নাটাই। দিনযাপন নাটাইয়ের সুতো। অনবরত সেই সুতো ছড়াতে থাকে। ওর শৈশবে শুরু হয়েছিল নাটাইয়ের সুতো ছড়ানো। এখন সাতান্ন বছরের জীবনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ও। ফিরে দেখছে ছেড়ে আসা বাড়িঘর। ভাবতে গেলে বুকে চেপে আসে। কত ঘটনা, কত 888sport sign up bonus। কত…

  • রেল কম

    কানাই কুন্ডু   ছেলে শিশির। মেয়ে বিজলি। পড়াতে বসেছে বাপ রাজেন মন্ডল। পড়ানো মানে পাশে থাকা। যাতে আনমনা না হয়। না ঢুলতে শুরু করে। সকালে মাস্টার আসে। এগারোটায় স্কুল। পিঠে পববত ঝুলিয়ে চারটেয় ফেরা। বিকেলে বাদার মাঠে ফুটবল ক্রিকেট হাডুডু। সন্ধে নামতে দেরি। চোখ ঢুলঢুল। সময় ফুরসত থাকলে রাজেন পাশে নিয়ে বসে। নিজের লেখাপড়া হয়নি।…

  • তিনি ২ কিংবা চক্রান্ত

    কার্তিক লাহিড়ী   ইদানীং তিনি ঘন ঘন জেগে উঠছেন দুঃস্বপ্ন দেখে, জেগে উঠে অবাক হচ্ছেন খুব, কেননা এখন তো সব ঠিকঠাক চলছে, ঠিকঠাকের চেয়ে হাজার হাজার গুণ বেশি মসৃণভাবে, নিজের বিচার অনুযায়ী এরই মধ্যে তিনি নাইনটি নাইন পারসেন্ট কাজ শেষ করে ফেলেছেন, বাকি এক পারসেন্ট কাছ তুড়ি মেরে শেষ করে ফেলবেন যে-কোনো মুহূর্তে, সকলে অবাক…

  • যদি কেউ যায়

    জ্যোতিপ্রকাশ দত্ত মৃত্যুতে তাঁর ভয় ছিল না। কোনো এককালে শোনা কথা তাঁর কানে বাজতো – ‘ওহে মৃত্যু তুমি মোরে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়।’ কিন্তু ভয় না-করে তাঁর উপায়ও ছিল না। দূর দিগন্তের কোণে লাল রং যে কেবল সূর্যের ডুবে যাওয়া কি উঠে আসা নয় এমন বোধ স্পষ্ট হলে উদ্বেগ গ্রাস…

  • উত্তরাধিকার

    হাসনাত আবদুল হাই আজিমপুর থেকে আনোয়ার সাহেব যে-রিকশা নিলেন তার চালক বয়স্ক, বেশ কসরত করে চালাচ্ছেন। দেখে কষ্ট পেলেন তিনি, কিছুটা অপরাধবোধও জেগে উঠল ভেতরে। তার সঙ্গে নাতনি নাজনীন। দুজনের ওজন একজন বয়ে নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য অবশ্য বেশ সাধারণ। তবু বয়স্ক রিকশাওয়ালার জন্য তার মন বেশ অস্বস্তিতে ভরে উঠল। নেমে অন্য একটা রিকশা নেবেন…

  • ইতিহাসের যমজ ভাইবোন

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর তোমার কথাটা মনে পড়ে : মরে গেলে তোমার পাশে আমাকে শুয়ে থাকতে দিও। এ হচ্ছে এক ধরনের দোয়া : ভাষা থেকে এই শব্দ কটি আলাদা করা, একটা দীর্ঘ সম্পর্ক কখনো যেন শেষ না হয়। এই সম্পর্ক থেকে বাড়িঘর হয়, গাছপালা হয়, সন্তান-সন্ততি হয়। সেজন্য মরে যাবার পরও তোমার পাশে শুয়ে থাকতে চাই।…

  • অঞ্জনের ছবি

    শাহীন আখতার   লোকেশনে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুর-ইদ্রাকপুর-রিকাবিবাজার, তারপর মানিকগঞ্জের বেহুথা-তেওতা ঘোরাঘুরি শেষে ঠিক হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেঘমল্লারের (তখনো নাম ‘রেইনকোট’) শুটিং হবে। সেট তৈরির কাজ চলছে। আমি অঞ্জনের মুখে গল্প শুনি। স্ক্রিপ্টের সঙ্গে মিলিয়ে কিছু টুকরা-টাকরা দৃশ্যও চোখে ভাসে। কিন্তু মনটা পড়ে থাকে কম্পিউটারে, ময়ূর সিংহাসন 888sport alternative link তখন শেষাবস্থায় – গড়াপেটা চলছে। ছেঁড়া ছেঁড়া…

  • ঝড়

    সাদিক মিয়া সাতচল্লিশ সালে দেশটাকে দুই ভাগ করে দিয়ে সাহেবরা চলে গেল। গেল ঠিকই, কিন্তু আমরা স্বাধীনতার আনন্দ অনুভব করতে পারলাম না। দেশভাগের কিছুদিন পর থেকেই গ্রামের হিন্দু পরিবারগুলো ভারতের পথে পা বাড়াল। তাঁরাও কাঁদতে কাঁদতে যেতেন, আমরাও চোখের জলে তাঁদের বিদায় দিতাম। তাঁদের বহুপুরুষের ভিটাগুলো আস্তে আস্তে ঝোপ-জঙ্গলে ভর্তি হয়ে উঠল। সম্ভবত সকলেরই তাঁদের…

  • খুশবন্ত সিংয়ের  একটি গল্প ও দুটি সাক্ষাৎকার

    888sport app download apk latest version : আন্দালিব রাশদী ভারতীয় 888sport live footballজগৎ ও সাংবাদিকতার গ্র্যান্ড ওল্ডম্যান সর্দার খুশবন্ত সিং ২ ফেব্রুয়ারি ১৯১৫ সালে পাকিস্তানের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তিনি বহু বছর আগে নিজের অবিচুয়ারি ও এপিটাফ লিখে রেখে গেছেন। মৃত্যু নিয়ে ঠাট্টা-মশকরা খুব কমই হয়ে থাকে, খুশবন্ত সিং নিজেকে নিয়ে তাই করেছেন। দীর্ঘায়ু সর্দার শতায়ু হতে হতে সেঞ্চুরি মিস করেছেন। নার্ভাস নাইনটি…

  • 888sport live football ও চিত্র888sport live chatী রানী চন্দ

    মৃণাল ঘোষ রানী চন্দ (১৯১২-৯৭) রবীন্দ্রসান্নিধ্যের এক গৌরবময়ী ব্যক্তিত্ব। মোটামুটি ১৯২৮ থেকে ১৯৪১-এ কবির প্রয়াণের পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি তাঁর কাছাকাছি ছিলেন। কবির দেখাশোনা করেছেন। সেবা ও শুশ্রূষা করেছেন। লেখায় ও ছবি অাঁকায় প্রতিনিয়ত সাহায্য করেছেন। কবির শেষ পর্বের বেশকিছু লেখা রানীর অনুলিখনে লিখিত। এটা তাঁর গেŠরবের একটা দিক মাত্র। এর বাইরে তিনি আপন সৃজনশীলতায় অত্যন্ত…

  • ফাদার দ্যতিয়েন : তাঁর গদ্য

    মলয়চন্দন মুখোপাধ্যায়     ফাদার দ্যতিয়েন সদ্য একানববইতে পড়লেন গত ৩০.১২.২০১৪তে। এই বয়সেও তিনি দ্রুতগতিতে হাঁটেন, পরোটাসহ খাসি হজম করেন, খালিচোখে লেখাপড়া করেন। না, কস্মিনকালেও শরীরচর্চা করেননি, আর খেলাধুলোও তাঁর জীবনযাপনের অঙ্গ ছিল না কোনোদিন। এসবের কারণ জানতে চাইলে তিনি নিজেই আশ্চর্য হয়ে গিয়ে উত্তর দেন, ‘আশ্চর্য!’ নববই-পেরোনো সক্রিয় মানুষ দেখার অভিজ্ঞতা তো আছেই আমাদের,…