আনোয়ারা সৈয়দ হক

  • নিমগাছের নিচে ছয়জন

    আনোয়ারা সৈয়দ হক ছয়জনই দাঁড়িয়ে থাকে দাদার আমলের নিমগাছের নিচে। তারা শুধু দাঁড়িয়ে থাকে না, মাঝে মাঝেই ওঠবস করে, মাঝে মাঝে পায়চারি; অস্থিরতায় মাঝে মাঝেই নিজেদের হাতের আঙুল মটকায়, মটকানো আঙুলে মটমট শব্দ ওঠে, শব্দগুলো যেন হে আল্লা, আল্লাহু করে, প্রকৃতপক্ষে যাকে বিলাপ বলা যায়। তাদের বুকের ভেতরে যেন পাথরের ভার নেমে আসে, নিঃশ্বাস নিতে…

  • রোগী লেসলি স্টুয়ার্ট

    আনোয়ারা সৈয়দ হক ডাক্তার অজিত কুমার ব্রাহামা যখন রেগে যান, সে এক দেখার মতো দৃশ্য। বিশেষ করে হাসপাতালের সাপ্তাহিক ওয়ার্ড রাউন্ড দিতে বসলে তিনি কোনো না কোনো সময় একবার রাগবেনই। ডাক্তার ব্রাহামা লন্ডনের একটি অতিব্যস্ত জেনারেল হাসপাতালের মানসিক বিভাগের প্রধান। মানসিক ব্যাধিগ্রস্ত রোগীদের জন্যে ওয়ার্ড রাউন্ড একটু ভিন্ন ধরনের হয়। শারীরিক ব্যাধিগ্রস্তদের মতো খোলা ওয়ার্ডের…

  • টানটান

    আনোয়ারা সৈয়দ হক ভালো করে কিছু বোঝা যাচ্ছে না আর। সবকিছু কেমন একটা রহস্যময় নিস্তব্ধতার ভেতরে ডুবে আছে। এই নিস্তব্ধতার ভেতরেও ভয়াবহ একটা কিছুর আভাস পাওয়া যাচ্ছে। লম্বা, টানা, এলোপাতাড়ি, বিদঘুটে একটা কিছু। আকাশের রঙের ভেতরেও এখন এমন কিছু অচেনা রং মিশেছে যে, আকাশটাকেও যেন আর ঠিকমতো চিনে ওঠা যায় না। এই কি আমাদের চিরপরিচিত…

  • বিসর্জন

    আনোয়ারা সৈয়দ হক মেলেটারি আইত্যাছে! মেলেটারি আইত্যাছে! রাতের নিস্তব্ধতার বুকে হঠাৎ করে কারা যেন বর্শা ফুঁড়ে দিলো। ঘুমের আচ্ছন্নতার ভেতরেও জেগে ছিল যে-ইন্দ্রিয়, পাহারায় ছিল অস্তিত্ব রক্ষার, তাই নাদের মোল্লাকে তড়াক করে যেন ছুড়ে ফেলল বাঁশের জালিপাতা মাচা থেকে মাটির মেঝেয়। মাটির মেঝে নিশুতি রাতের ঠান্ডায় জমে থাকা পাথরের মতো শক্ত। হাঁটলে ঠক-ঠক করে বাজে;…