আহমাদ মোস্তফা কামাল

  • সেইসব পলায়নের গল্প 

    সেইসব পলায়নের গল্প 

    দশ বছর পর নিজেকে কোথায় দেখতে পান আপনি? – এরকম একটা প্রশ্ন করা হয়েছিল আমাকে, ইন্টারভিউ বোর্ডে, অনেক বছর আগে। আমি তখন তরুণ ছিলাম, প্রথমবারের মতো চাকরির চেষ্টা করতে গিয়ে মুখোমুখি হয়েছিলাম সেই ইন্টারভিউ বোর্ডের। সেখানে যারা ছিলেন সবাই মিলে যেন পণ করেছিলেন – কোনো অবস্থাতেই হাসবেন না। গম্ভীর-ভীতিকর সেই পরিবেশে প্রশ্নটি ছিল আমার কাছে…

  • খেলা

    খেলা

    আহমাদ মোস্তফা কামাল কোত্থেকে উদয় হলেন তিনি, কেউ জানে না। হ্যাঁ, উদয় হলেনই বলতে হবে, কারণ দুদিন আগেও যার অসিত্মত্ব সম্পর্কে কারো কিছু জানা ছিল না, সেই তিনিই হঠাৎ আলোর ঝলকানির মতো আবির্ভূত হয়ে অদ্ভুত-অচিন্তনীয় সব কর্মকা–র মাধ্যমে শহরবাসীকে হতবুদ্ধি-বিমূঢ়-বিস্মিত করে তুললেন এবং অল্প কিছুদিনের মধ্যেই সবাইকে জানিয়ে দিতে সমর্থ হলেন যে, যা ইচ্ছা তাই…

  • 888sport sign up bonus

    আহমাদ মোস্তফা কামাল মা নেই, মায়ের স্পর্শ যেন লেগে আছে এখনো, এই ঘরে। মুনীর ঘুরে-ঘুরে দ্যাখে – যে-চেয়ারে মা বসতেন, যে-বিছানায় ঘুমাতেন, সেগুলোতে আলতো করে হাত বুলায়, যেন মাকেই ছুঁয়ে-ছুঁয়ে দেখছে সে, এভাবে। মায়ের তসবি, জায়নামাজ, পানের বাটা, রুমাল, তোয়ালে সব রয়ে গেছে তেমনই, যেমনভাবে তিনি রেখে গিয়েছিলেন। দেখে মনে হয়, মা গেছেন পাশের ঘরে,…

  • সাক্ষ্য

    আহমাদ মোস্তফা কামাল ওমন, কাঁদো কেন? ও চোখ, কেন এত ভিজে ওঠো? – নিজেই নিজের মন আর চোখকে জিজ্ঞেস করেন আজিজুল হক। আর না করেইবা উপায় কী, ওরা যে কাজই করতে দিচ্ছে না, কোনো শাসনও মানছে না। অথচ দ্রুত কাজটি করে ফেলতে হবে, এই কবর তৈরি করার কাজটি, মুর্দাকে যথাসম্ভব তাড়াতাড়ি দাফন করার তাগিদ দিয়ে…

  • আর কি হবে মানবজনম

    আহমাদ মোস্তফা কামাল শহরের ব্যস্ত এবং পুরনো এক মার্কেটের প্রবেশপথের পাশে ছোট্ট একটা দোকান, আর সেখানেই দিনরাত উজার করে জীবন কাটিয়ে দিচ্ছে অনিমেষ। ছোট দোকান হলে কী হবে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একেবারে ঠাসা। এমন কোনো জিনিস নেই যা সংসারের দৈনন্দিন কাজে লাগে অথচ এখানে পাওয়া যায় না, তবে দোকানটি বিখ্যাত তাদের নিজস্ব বেকারির তৈরি খাদ্যসামগ্রীর…

  • ফাঁদ

    আহমাদ মোস্তফা কামাল বউয়ের কাছে ক্রমাগত অপদস্থ হতে হতে একসময় জামানের মনে হতে থাকে – এই ভোগান্তির জন্য সে নিজেই দায়ী, কিংবা তার সিদ্ধান্ত গ্রহণের অপটুতা দায়ী। সিদ্ধান্তটি ছিল শায়লাকে বিয়ে করা। তার দূরদৃষ্টি নেই, ভবিষ্যতে কী ঘটতে পারে সে-সম্পর্কেও কোনো আগাম ধারণা করতে অসমর্থ, ফলে বিয়ের আগে থেকে শায়লাকে চিনলেও এবং বহু ঘটনায় তার…

  • একগুচ্ছ বেলিফুল অথবা শিরোনামহীন গল্প

    আহমাদ মোস্তফা কামাল সেনাকুঞ্জে বন্ধুর শালির বিয়ের বিলাসবহুল চোখ-ধাঁধানো আয়োজন থেকে বেরিয়ে হারুনের মনে হলো – নিজে গরিব হয়ে বড়লোকদের বন্ধু হওয়ার মতো বিপজ্জনক ব্যাপার আর নেই। এদের নানারকম বাহানা থাকে, বায়নাও থাকে, গরিব বন্ধুদের সেসব মেটাতে গিয়ে অবস্থা কাহিল হয়ে যায়। এই যেমন আজকের ব্যাপারটাই ধরা যাক। তোর শালির বিয়ে, ভালো কথা, তুই যত…

  • আমাদের বেড়ে ওঠার কাল

    আহমাদ মোস্তফা কামাল শিরোনামে ‘আমাদের’ লিখেছি, ‘আমার’ নয়! বেড়ে ওঠার সময়টিকে একবার ফিরে দেখতে চাই এই লেখায়। তবে সেটি শুধু নিজের নয়, একটি প্রজন্মের বেড়ে ওঠা। কেমন সময়ের মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠেছি? কেমন কেটেছে আমাদের সোনালি তারুণ্য? আমরা, মানে, মুক্তিযুদ্ধের দু-চার বছর আগে-পরে জন্ম নেওয়া প্রজন্মটি? কেমন ছিল আমাদের শৈশব-কৈশোর? 888sport app download apkর মতো করে…