হাফিজ রশিদ খান

  • বিলাপ

    হাফিজ রশিদ খান রঙ্গময় বারবনিতার মতো রাত আসে দিন যায় রংচটা বিলাপ, একটি চুক্তির জন্যে শুভ সংবাদ কোথাও নেই কালো অক্ষরের দৈনিক বিন্যাসে বনভূমি বড় দুঃখে ভুলে যাচ্ছি সমভূমি সুজনের ধাম তির্যক রোদের মতো জীবিকার লাল জিভ চেটে-চেটে কেবলি বদলে দিচ্ছে পরিত্রাণের পবিত্র নাম রাতের ভেতরে দিন দিনের ভেতরে রাত পরস্পর এইভাবে কুপোকাত

  • মনের মণিপুরে

    এবার মনের মণিপুরে চলো রাসনৃত্যে; ওখানে পূর্ণিমা অঘ্রানের ধ্যানী মাঠে-মাঠে             ফেলেছে সবুজ শামিয়ানা। মৈতেই ভাষার সদানন্দ বোষ্ণব-বোষ্ণবী আজ             শ্রেষ্ঠ আনন্দের স্মিত নদীবক্ষে                         মাইবা আর মাইবির মতো             কাঁপতে-কাঁপতে চলে শিউলিঝরা ভোরের দিকে;             নাঙা শরীরে ওদের                         লাই হারাউবা জ্বর! গ্রাম-গ্রামান্তর চষে এনেছে সজল সাজিভরা                         ফুলের বাগান –             ওদের রূপের…