আফরোজা সোমা
-
মনাভিমন্যু
রণে পার্থ কাঁদে একা, সখা দেখা দাও, গাণ্ডীব লাগছে ভার, পরান অসাড়! যুযুমান এ জীবন, আর কত বই! সংসার জতুগৃহ, নিষ্কৃতি মিলাও। রথ তুমি বয়ে চলো, পিছে আমি রই, পথের দিশারী তুমি, অনুগামী হই। কুরুক্ষেত্র দূরে নয়, হৃদি যুদ্ধাক্রান্ত, নিজের বিরুদ্ধে যুঝে, শোকাতুর পার্থ। এ জীবন চক্রব্যুহ, মন অভিমন্যু, ঢুকেছে শিবিরে একা, না জেনে কৌশল। শরীরে রয়েছে লেখা, শরীরের ঋণ, হৃদয়ে বইছো তুমি, কালকূটপ্রেম। রণে পার্থ বড় একা, প্রভু দেখা দাও, রথ তুমি বয়ে চলো, ডাকেন অর্জুন।
