নাশপাতির শেষকৃত্য
-

নাশপাতির শেষকৃত্য
পঁচিশ বছর পর এবাদুল্লা যখন এলাকায় ফিরল, তখন তার লাপাত্তা হওয়ার সময় যেমন শোরগোল উঠেছিল তেমন কিছু না ঘটলেও নিকট আত্মীয়স্বজন বা চেনাজানা বয়স্করা যে ঘটনার কিনারা করতে গিয়ে বিপাকে পড়ল তা না বললেও চলে। বয়স্করা পষ্ট মনে করতে পারল, এ সেই এবাদুল্লা যে বহুকাল আগে টক-মিষ্টি কুল ফেরি করে বেড়াত, কিন্তু সেসব আদতে কুল…
