পাপড়ি রহমান
-
পাতার পাহাড়, রক্তবর্ণ হিম আর উষ্ণবয়সী ব্ল্যাকবোর্ড
পাপড়ি রহমান পাতার পাহাড় টিলার ওপর থেকে রাবার বাগানটাকে একেবারে পাতার পাহাড়ের মতো দেখায়। রাবার প্ল্যান্টগুলোর পাতাই কেবল দৃশ্যমান হয় বলে প্রাথমিকভাবে আমাকে এই বিভ্রমের ভেতর পড়তে হয়েছিল। অবশ্য এই বিভ্রমের ভেতর নাস্তানাবুদ হওয়ার আগে আমি ঝুক্কুর ঝুক্কুরের দুর্দান্ত স্বাদ পেয়েছিলাম। আদতে ওটাই ছিল আমার জীবনের প্রথম স্বাধীনতা। স্বাধীনতা মানে যেনতেন প্রকারের স্বাধীনতা নয়, দীর্ঘকাল…
-
উজানি মাছেদের বউজীবন
পাপড়ি রহমান বাদলার মরশুম এলেই ঘোড়াউত্রার জলে যেন কী এক রহস্য খেলে যায়! এমনিতেই বছর-কাবারি তার ভাব-সাবের তেমন অদল-বদল নাই। আর দশটা নদ-নদী যেভাবে চলে-ফিরে, ঘাড় ঘুরিয়ে, কোমর বাঁকিয়ে অন্যপথে ধায় – ঘোড়াউত্রাও তেমনি চলে। সারা বৎসর তার তেমন চেত-বেধ নাই, শুধু বাদলার মরশুম এলেই ভিন্ন কথা। তখন আষাঢ়ে-জলধর আসমানে সামান্য উড়লো কী, তার ছায়া…
-
দয়ালহরির আত্মরক্ষা
পাপড়ি রহমান সেই গন্ডগোলের বছর দয়ালহরির বয়স ছিল চৌদ্দো। সদ্য কৈশোরে দাঁড়ানো দয়ালহরির চোক্ষের সামনে এমন ধুরমার গন্ডগোল লেগেছিল যে, সে-দৃশ্য এখনো সে ভুলতে পারে নাই। দয়ালহরির মা শৈলবালা একমাত্র সন্তানকে সেই গন্ডগোলের হাত থেকে বাঁচানোর জন্য কত চেষ্টাই না করেছিল! আর সে-গন্ডগোলেরও কি এমন-তেমন গন্ডগোল ছিল নাকি? দয়ালহরি একটু বুঝদার হওয়ার পর বুঝেছিল –…
-
গোশত
পাপড়ি রহমান গেলবার শাহ আলমের হালের একটা গরু ধপ করে মরে গেল। অথচ গরুটার রোগবালাই-টালাই কিচ্ছু ছিল না। তখন নিদারুণ চৈত্রমাস। মাথার তালু ফাটিয়ে দেওয়া রোদ্দুর ঢুকে পড়েছিল একেবারে মগজের ভেতর। শাহ আলমের হাতে লাঙলের ফলা, বীজ বোনার আগে চৈত্রমাসের শেষ লাঙল দিচ্ছিল সে-জমিতে। তখুনি কিনা হঠাৎ করে একটা গরু বেকদমে চলতে শুরু করলো। ঘাড়ে…






