মাহবুব সাদিক
-
এই আমি চেয়েছিলাম
মাহবুব সাদিক ঝরনার কাছে ঘাসজমি জলের কল্লোল আকাশনীলের তলে কাঠকুটো আর ঘাসে ছাওয়া চারদিক খোলা অবারিত ছোটো বাড়ি – সারাদিন হাওয়া দেবে হানা সারারাত শিশিরের ধ্বনি নিঃশব্দ শীতের কড়া নাড়া – এই আমি চেয়েছিলাম – শুধু এই; সংক্ষুব্ধ জীবন স্বপ্নের কপাট খুলে বারবার দেখে নেয় দ্যোতনাময় আলো ও আঁধার চেতনার আনাচেকানাচে তারা কোথায় করেছে…
-
কী করুণ একা!
মাহবুব সাদিক ভার হয়ে উঠেছে এই দিন – স্বপ্নছেঁড়া দিন যেন বুকজোড়া উত্তপ্ত গ্রানিট বিমর্ষ করুণ মুখ শুধু চেতনার অতল থেকে খুঁড়ে তোলে বিপুল বেদনা, উলটোপালটা হাওয়ায় পড়তি বেলার সূর্যকে দেখায় বাঁকাচোরা – যেন কমলা রঙের ক্লাউন, চারপাশটাও বিচিত্র, উদ্ভট – ফুল নেই পাখিরা উধাও আজ দৈগন্তিক রেখার ওপারে, মরুভূমি নয় – হাওয়া তবু…
