শামসুল ফয়েজ
-
সজল করুণাধারা
শামসুল ফয়েজ হঠাৎ দুপুরে বৃষ্টির নূপুরে নেমে আসে সজল করুণাধারা। হলুদ জন্ডিস, শ্বাসকষ্ট ছেড়ে জেগে ওঠে ঘাসপাড়া। আয়না হয়ে যায় ভাঙা রাস্তার নয়ানজুলি; আনন্দধ্বনিতে নেচে ওঠে বস্তির কমলাফুলি; সজল সোহাগে নাচতে থাকে অনাবৃত শিশুগুলি; টাটকা রক্তস্রোতে চাঙ্গা হয় হতোদ্যম শতমূলী।
-
ভাঁটবনে বসন্ত উৎসব
শামসুল ফয়েজ রাঘবপুরের ভাঁটঝাড়ে বসন্তবাহার মৌমাছি ও প্রজাপতি মেতেছে উৎসবে রেললাইনের দুধারে, ধানক্ষেতের চিকন আলে বাঁশঝাড়ের কিনারে ভাঁটফুল ফুটেছে থরে-বিথরে ভাঁটবনে সারা বাংলায় পথপাশে প্রচারের শুভেচ্ছাবিহীন প্রতিটি বছর এই অঘোষিত বসন্তবরণ মৌমাছি ও প্রজাপতির নাচে তো কমতি নেই। নেপথ্য সংগীতে দূরাগত কুহুতান। বিমুগ্ধ হাওয়াও মাতোয়ারা ছড়ানো সৌরভে না থাকুক বাতিসাজ, গিটারের টুংটাং কী যে…
-
দগ্ধ শিশুর জন্য এলিজি
শামসুল ফয়েজ আনন্দের যাত্রা ছিল শাপলা ফোটা ভোরে শিশুটি নিশ্চিন্তে সুখী তৃপ্ত মাতৃক্রোড়ে প্রতিরোধ টিকা নিল সাদা হাসপাতালে অগ্নিবোমা ছুড়ে দিলো অচেনা মাতালে মা ও শিশু অবরুদ্ধ চলমান বাসে কড়ি ও মাদুলি ছিটকে পড়ে দূর্বাঘাসে খুশিতে হলো না শিশুটির বাড়ি ফেরা টক শোতে কথা হবে খুব চুলচেরা দগ্ধ শিশুটি নিস্তব্ধ বার্ন ইউনিটে দোষী ব্যক্তি সাজা…
