আমার মায়ের মৃত্যুর পর
কাতারে কাতারে লোক যখন সান্ত্বনা দিতে এল
মুখ ফুটে একটিও কথা বলতে পারল না।
দুয়েকজন মূর্খ সুপণ্ডিত
এরই মধ্যে শাস্ত্র ছেনে স্তোকবাক্য সাজাতে গিয়ে স্মিত
তোতলামি করলেন খুব, সে এক মহান বিড়ম্বনা।
তাদের থামিয়ে দিতে গিয়ে
ঘামে নেয়ে উঠি, আর অতঃপর অনর্গল আমি
কথার ঝরনায় বাকি সকলের সন্তাপ জুড়িয়ে
নিঃশব্দে গ্রহণ করি ওদের উচ্ছল দান, আম,
আপেল, বাতাবি লেবু, শূন্য ঘর ছাপিয়ে গিয়েছেঅসময়ে একসঙ্গে এত ফল কখনো দেখিনি…

Leave a Reply
You must be logged in to post a comment.