ইমদাদুল হক মিলন

  • অপূর্ব এক গোধূলিবেলা

    অপূর্ব এক গোধূলিবেলা

    একটা গানের কথা মনে পড়ছে, মায়া। কার গাওয়া? আরতি মুখোপাধ্যায়? অনেক দূরের ওই যে আকাশ নীল হলো আজ তোমার সাথে আমার আঁখির মিল হলো … তোমার সঙ্গে আমার আঁখির মিল হয়েছিল কবে, মায়া? ওই যে বিকালবেলা তুমি আমাকে পুকুরঘাটে ডেকে আনলে, তার আগে বললে, বাচ্চুকে পছন্দ করে বকুল, শুনে আমি কিন্তু খুব অবাক হইনি। আমি…

  • বাবার কিছু ঋণ ছিল

    বাবার কিছু ঋণ ছিল

    ৫ অক্টোবর ২০১৭ সকালবেলা স্যার, একজন লোক আসছে। কোত্থেকে? বাইন্নানগর। ইয়ে মানে বানিয়ানগর। পুরান 888sport appর সূত্রাপুর এলাকা। চোখ তুলে জিন্নাহর দিকে তাকালাম। কী নাম? রশিদুল। বানিয়ানগর থেকে এসেছে শুনেই বুঝেছিলাম, রশিদুলই হবে। আমার কিশোরবেলার বন্ধু। বহু বছর তার সঙ্গে দেখা নেই, যোগাযোগ নেই। অথচ একটা সময়ে আমরা দুজন দুজনার জন্য পাগল ছিলাম। দিনের বেশিরভাগ সময়…

  • কাজী হাসান হাবিব, প্রিয়বন্ধু

    কাজী হাসান হাবিব, প্রিয়বন্ধু

    নির্জন প্রান্তরের একাকী বৃক্ষের মাথায় ফুলের মতো ফুটে আছে একটুখানি চাঁদ। আর বৃক্ষতলে শুয়ে আছে একাকী এক 888sport promo code। প্রকৃতির এই তিন অপার সৌন্দর্য ছোট্ট ক্যানভাসে ধরেছিল কাজী হাসান হাবিব। আমার বন্ধু। ছবিটি আমার ঘরের এমন জায়গায় রাখা আছে, ঘুম ভাঙার পর প্রথম চোখ মেলে হাবিবের সঙ্গে দেখা হয় আমার। ঘুম ভাঙার পর প্রথমেই যে প্রিয়…

  • আবদুল আজিজের জয় বাংলা

    আবদুল আজিজের জয় বাংলা

    মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার এই অবস্থা। মনটা সব সময় খারাপ।

  • হুমায়ূন আহমেদের কথা

    হুমায়ূন আহমেদের কথা

    হুমায়ূন ভাইকে দেখি উইংসের আড়ালে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদছেন। কান্নার কারণ সে-মুহূর্তে তিনি চলে গিয়েছিলেন ১৯৭১-এ

  • পর

    পর

    সাত চাকরি-বাকরির ক্ষেত্রে কোনও রকমের কোনও বিপদ-আপদ কিংবা ঝামেলায় পড়ে গেলে, কিংবা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে সেজাল খাঁকে দিয়ে জ্বিন ডাকাতেন আব্বা। আব্বার কেতাবি নাম ছিল গিয়াসউদ্দিন খান। ডাকনাম গগন। পয়শার আত্মীয়স্বজনরা ডাকত গগনা। তো সেবারও বোধহয় মিউনিসিপ্যালিটিতে চাকরির ক্ষেত্রে কিছু একটা ঝামেলা আব্বার হয়েছিল। চাকরি যায় যায় অবস্থা। আমরা সবাই তখন মেদিনী মণ্ডলে। বিকেলবেলা…

  • পর

    পর

    ছয় এমনও তো হয়, জীবনের কোনো কোনো মুহূর্তে অতীত এবং বর্তমান একাকার হয়ে যায়। একাকার হয়ে তৈরি করে আশ্চর্য রকমের এক ঘোর! সেই সকালে আমার কিন্তু তা-ই হলো। অতীত এবং বর্তমানের মিশেলে তৈরি হওয়া ঘোরে আচ্ছন্ন হলাম আমি। নিজের অজান্তেই কথাটা বললাম ডালুকে। শুনে একটু যেন বেশিই অবাক হলো ডালু, একটু যেন বেশি জোরেই বলল,…

  • পর

    পর

    পাঁচ কী যে সুন্দর একটা ছেলেবেলা ছিল আমার! মেদিনী মণ্ডল গ্রাম, মাওয়ার বাজার, কালীরখিলের মাঠ, মনীন্দ্র ঠাকুর, হাজামবাড়ি আর কাজির পাগলা হাইস্কুল। আমার কখনও প্রাইমারি স্কুলে পড়া হয়নি। যদিও খাইগ বাড়িতে প্রাইমারি স্কুল একটা ছিল, গ্রামের অনেকের সঙ্গে আমাদের বাড়ির ছেলেমেয়েরা সেখানে পড়ত, কিন্তু আমার পড়া হয়নি। বাষট্টি সালে আব্বা আমাকে কাজির পাগলা হাইস্কুলে ভর্তি…

  • পর

    পর

    চার লালুবাবুর অবাক হওয়াটা খেয়াল করলেন না পুলিশ অফিসার। আগের মতোই বিনীত গলায় হাসি হাসি মুখে বললেন, আপনি বসুন না স্যার! বসুন, প্লিজ। লালুবাবু কথা না বলে চেয়ার টেনে বসলেন। এবার অফিসার তার চা-টোস্ট বিস্কুট খাওয়ার ব্যাপারটা নিয়ে লজ্জা পেলেন। চায়ে ভিজিয়ে খাওয়ার পরও টোস্ট বিস্কুটের গুঁড়োগাড়া লেগে থাকে ঠোঁটের কোণে। ডানহাতের চেটোয় লাজুক ভঙ্গিতে…

  • পর

    পর

    তিন মানিব্যাগ বাইর করেন। কথাটা বুঝতে পারলেন না লালুবাবু! বললেন, কী বার করবো? অন্য এক যুবক বলল, বোজেন নাই? মানিব্যাগ বাইর করেন। লালুবাবু কথা বলবার আগেই চানমিয়া আপনমনে বলল, কারবার হইয়া গেছে। তৃতীয় যুবকটি শীতল, নৃশংস চোখে চানমিয়ার দিকে তাকাল। ওই হৌরের পো, কী কইলি? চানমিয়া ভয়ে একটা ঢোক গিলল। না না আমি কিছু কই…

  • পর

    পর

    দুই কী ব্যাপার? দাদু দরজা খুলছে না কেন? এতবার টেলিফোন করল জয়িতা টেলিফোন ধরল না, এখন ডোরবেল বাজাচ্ছে, দরজা খুলছে না। বুড়োটার হয়েছে কী? বাথরুমে যদি ঢুকে থাকে চান ফান করতে কতক্ষণ লাগে! সে তো আর জয়িতার বয়সী যুবতী মেয়ে নয় যে চানে ঢুকলে ঘণ্টা দেড়ঘণ্টা লেগে যাবে! তারপরই অন্য একটা ভাবনা মাথায় এলো জয়িতার।…

  • পর

    পর

    আমার যে কী আনন্দ লাগজে! জয়িতা মুখ ঘুরিয়ে লালুবাবুর দিকে তাকাল। বুঝলুম তো ! না না তুই আসলে বুজদে পারছিস না। ছেচল্লিশ বছর পর নিজের মাটিতে এসে পা দিলুম। সেই যে আটান্ন সালে চলে গিয়েছিলুম….. হয়েছে। এখন দয়া করে একটু চুপ করো। টিকিট হাতে পাওয়ার পর কালনা থেকে বকবকানি শুরু করেছ। কালনা থেকে ট্রেনে কলকাতা,…