অলোক বসু
-

সময়ের দর্পণে শরৎশশী
শুরুতেই বলে রাখা ভালো, এ-লেখাটি প্রচলিত ধাঁচের নাট্যসমালোচনামূলক লেখা হবে না। এ-লেখার সঙ্গে 888sport sign up bonus-আবেগ যেমন থাকবে, তেমনি নাটকটির প্রযোজনার ত্রুটিবিচ্যুতি, সাফল্য-সম্ভাবনা সংক্রান্ত কিছু কথাও থাকবে। আজ দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকটি নিয়ে দু-চার কথা লেখার চেষ্টা করব। দীর্ঘ ৩৪ বছর পরে দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকটি সম্প্রতি আবার দেখলাম। দীর্ঘদিন পর নাটকটি তারা মঞ্চে পুনরায় উপস্থাপন করেছে। ১৯৯২ সালে যখন নাটকটি প্রথমবার 888sport appর মঞ্চে আসে, সেই মঞ্চায়ন আর বর্তমানের মঞ্চায়নের মধ্যে পার হয়ে গেছে প্রায় সাড়ে তিন দশক সময়কাল। এই সময়ের ব্যবধানে অনেক পরিবর্তন এসেছে সমাজে, নাটকে, সর্বক্ষেত্রে। তারপরেও প্রথম মঞ্চায়ন আর সাম্প্রতিক মঞ্চায়নের মাঝে যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে যায়নি। নাটকটি প্রথম যখন মঞ্চে আসে, তখন নাট্যকার মনোজ মিত্র একের পর এক অসাধারণ সব নাটক লিখে চলেছেন। নাটকটির নির্দেশক আলী যাকেরও প্রবল প্রতাপে নির্দেশনাদান ও অভিনয় করে চলেছেন। দর্পণে শরৎশশী নাটকের অন্যতম প্রধান চরিত্র মনোরমার অভিনয় করতেন তখন ইশরাত নিশাত। মেধাবী তরুণ অভিনেতা-নির্দেশক-সংগঠক হিসেবে ইশরাতও তখন দারুণ দীপ্তিমান। ৩৪ বছর পর অভিনয় দেখতে গিয়ে বারবার এঁদের তিনজনের কথা মাথায় এসেছে। দেশ নাটক নতুন করে মঞ্চায়নের আয়োজনে ‘888sport app download for androidে ও অনুসরণে’ শিরোনামে 888sport app download for androidিকা-ব্যানার ও 888sport app কর্মকাণ্ডে উল্লিখিত তিনজনকেই 888sport app download for android করেছে। এ-নাটকে অভিনয় করতেন বন্ধু জসিম উদ্দিন ও সুজাত কবীর। এঁরা দুজনও প্রয়াত হয়েছেন তরুণ বয়সে। এঁরা দুজনও 888sport app download for androidে-888sport sign up bonusতে জাগ্রত রয়েছেন। পাঠকের কাছে এ-লেখাকে 888sport app download for androidসভার বক্তৃতার লিখিতরূপ বলে মনে হতে পারে, তবু কিছু কথা 888sport sign up bonusকথা আকারে লিখতেই হচ্ছে। ওই যে আগেই বলে নিয়েছি, সময়ের যোগসূত্র বিচ্ছিন্ন হয় না। এবার যাঁকে 888sport app download for android করতে চাই, তিনি হলেন, আবুল হাসনাত। আমাদের দেশের থিয়েটারচর্চায় তিনি ছিলেন নেপথ্যের এক কাপালিক। তিনি থিয়েটারের মুণ্ডুমালা গলায় না পরেও এদেশের থিয়েটারের যাতে মঙ্গল হয়, তা নিভৃতে কামনা করে গেছেন আমৃত্যু। ১৯৯২ সালে তিনি দৈনিক সংবাদের 888sport live football সম্পাদক। সেই সময়কে যাঁরা জানেন, তাঁরা এও জানেন, 888sport live footballসম্পাদক হিসেবে তিনি কতটা উঁচুমানের ছিলেন। সংবাদের 888sport live chat-888sport live football-সংস্কৃতির পাতাকে তিনি যে কতটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন, তা তাঁর শত্রুরাও স্বীকার করতে বাধ্য। ভালো নাটকের সন্ধান পেলে সে-নাটকের রিভিউ তিনি পরম যত্নে দৈনিক সংবাদে ছাপতেন। পরবর্তীকালে তিনি মাসিক কালি ও কলম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনকালে একই কাজ করে গেছেন, আরো বিপুল আগ্রহে ও গুরুত্বের সঙ্গে। তিনি সব সময় লেখককে সম্মান করতেন। লেখকের কাছে নিজে লেখা চাইতেন এবং লেখা ছাপা হওয়ার পরে লেখককে যত দ্রুত সম্ভব লেখক কপি এবং লেখার সম্মানী পৌঁছে দিতেন। তিনি তাঁর পক্ষে সম্ভব সর্বোচ্চ সম্মানীটাই লেখককে দেওয়ার চেষ্টা করতেন। দুঃখের বিষয়, তিনিও আজ আর আমাদের মাঝে নেই। নাটকটি দেখতে দেখতে বারবার তাঁর কথাও মনে পড়ছিল। তাঁর আগ্রহেই ১৯৯২ সালে দৈনিক সংবাদে এই নাটকটি নিয়ে আমাকে লিখতে হয়েছিল। আজ লিখছি কালি ও কলম পত্রিকার জন্য, যে-পত্রিকায় তিনি প্রতিষ্ঠাকাল থেকে জীবনের শেষদিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। লিখতে বসে আজ সকল দিক থেকে তাঁর শূন্যতা অনুভব করছি। দর্পণে শরৎশশী নাটকটির কাহিনি প্রায় একশ বছর আগেকার। খুব সাদামাটা কাহিনি। তবে এ-নাটক যেন অন্য এক কারণে দর্শককে ভেতর থেকে নাড়া দেয়। মফস্বলে সৌখিন থিয়েটারচর্চাকারীদের থিয়েটার করা নিয়ে নাটকের কাহিনি আবর্তিত হয়েছে। নাটকের ভেতরে রয়েছে আরেক নাটক। কিন্তু তা যেন শুধু নাটকের কথাই বলে না; হয়ে ওঠে রাষ্ট্র ও সমাজেরই প্রতিবিম্ব। একশ বছর আগের গল্পের মধ্যেও প্রোথিত রয়েছে বর্তমান সময়। রাষ্ট্র-সমাজ-পরিবার কখনোই যে আমাদের দেশে সংস্কৃতিবান্ধব ছিল না, এখনো নেই, তারই এক বয়ান যেন দর্পণে শরৎশশী। পরিবার কাঠামোর মধ্য দিয়ে রাষ্ট্রকেও উন্মোচন করার প্রয়াস রয়েছে এ-নাটকে। পাঁচক্ষিরের জমিদার বিজনবিহারী। জমিদারি পরিচালনা করেন দক্ষহাতে। তার পুত্র ইন্দ্রনাথ কলকাতায় থাকেন। সেখানে থিয়েটার করেন তিনি। সেবার কোজাগরি পূর্ণিমায় ইন্দ্রনাথ নিজগ্রামে থিয়েটার করবেন গ্রামের লোকজন নিয়ে। তার আমন্ত্রণে নাট্যাচার্য গিরিশ ঘোষ কলকাতা থেকে আসবেন পাঁচক্ষিরেতে। এবারই প্রথম 888sport promo codeরা অভিনয় করবেন গ্রামের এই থিয়েটারে। তাই কলকাতা থেকে দুজন 888sport promo code888sport live chatীও এসে পড়েছেন। জমিদার বিজনবিহারী চিন্তায় পড়ে গেছেন, তার পুত্রের কর্মকাণ্ডে। ‘এ তো অনাচ্ছিষ্টি!’ জমিদারির সুনাম নষ্ট হবে। তার ওপরে টাকার শ্রাদ্ধ। যে করেই হোক থিয়েটার বন্ধ করা দরকার। আর কৌশলে গিরিশ বাবুর আসাটাও বন্ধ করা দরকার। গিরিশবাবু মান্যি মানুষ। তাঁকে অসম্মান করা যায় না। করলে বিজনবিহারী বাবুর জমিদারির দুর্নাম হবে। কোজাগরির রাতে থিয়েটার হতে গিয়েও শেষ পর্যন্ত হতে পারেনি। এর পেছনে রয়েছে থিয়েটারের লোকজনের নিজেদের মধ্যের অন্তর্কোন্দল ও রাজনীতি। নাটকের পুরো গল্প বলাটা এখানে জরুরি নয়। যেটুকু বলা হলো, তার নির্যাসটা বোঝা জরুরি। পরিবার কাঠামোতে যিনি বিজনবিহারী, রাষ্ট্রের কাঠামোতে তিনিই সরকার বাহাদুরের সবচেয়ে শক্তিমান ব্যক্তি। তিনি সবকিছু দক্ষহাতে সামলান। বাইরের দেশ বা সম্মানিতজনের সামনে তাঁর কিংবা তাঁর জমিদারির ভাবমূর্তি প্রকাশে থিয়েটার বা সংস্কৃতিচর্চা একটা উপাদান বটে; কিন্তু তার জন্য রাজকোষ থেকে টাকা খরচ করাটা আবার মেনে নিতে কষ্ট হয়। আমাদের রাষ্ট্রের সঙ্গে কেমন মিল! তাই না? গত পঞ্চান্ন বছরে আমাদের রাষ্ট্রের দিকে তাকালে আমরা এই বিষয়টিই দেখতে পাই। বিদেশি রাষ্ট্রের প্রভাবশালী নেতারা এদেশে এলে, এদেশ যে 888sport live chat-সংস্কৃতি-ঐতিহ্যে কতটা সমৃদ্ধ তা প্রমাণ করার জন্য তাদের সামনে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করা হয়। অথচ সেই সংস্কৃতির জন্যই রাষ্ট্রের বাজেট থাকে সবচেয়ে কম। বিজনবিহারীরা নিজেদের খ্যাতির জন্য গিরিশবাবুদের সম্মান রক্ষার কথা ভাবলেও, মনে মনে চান থিয়েটারটা না হোক। এ হলো আমাদের দেশের সংস্কৃতিচর্চা বা থিয়েটারচর্চার প্রকৃত অবস্থা। ৩৪ বছর পর এ-নাটকটি আমার সামনে এই কনটেক্সকেই বড় করে তুলে ধরেছে। আর থিয়েটারের অন্তর্কোন্দল তো আছেই। দর্পণে শরৎশশী নাটকের কাহিনি সহজ-সরল হলেও এর চলন বেশ আকর্ষণীয়। নাটকের প্লট, সংলাপ ও গাঁথুনিতে রয়েছে অনিন্দ্য সৌন্দর্য। এ-সৌন্দর্য একান্ত এ-নাটকের অন্তরাঙ্গের। আর সেটা প্রকাশের মাধ্যম অভিনয়। নাজনীন হাসান চুমকি, আশরাফুল আশীষ, ফিরোজ আলম প্রামাণিক, কামাল আহমেদ, ব্রততি বিথু, তৌহিদ মিটুল, মাসুম রেজা, শাহেদ নাজির হেডিস – এঁরা ভালো অভিনয় করলেও অনেকের অভিনয়ে অন্তরের স্পর্শ কম ছিল। অভিনয়ে অন্তরের স্পর্শ কথাটা অনেকের কাছে মনে হতে পারে, সেটা আবার কী? অভিনেতা ভালো চরিত্রায়ন করেন, সুন্দর করে সংলাপ বলেন, দেখতে-শুনতে ভালোই লাগে, তবে কোথাও যেন একটা খামতি থেকে যায়, মনে হয় শেষ পর্যন্ত টেনে নিতে পারছেন না চরিত্রকে। চরিত্রের অন্তরটা যেন অধরাই রয়ে যায়। মনে হয়, অভিনেতার হৃদয়, চরিত্রের হৃদয় স্পর্শ করতে পারছে না। সবার ক্ষেত্রে নয়,…
-

তবুও জেগে ওঠার স্পর্ধা
শরৎ তখনো আসেনি, আসি আসি করছে। তবুও কেমন একটা শরতের গন্ধ চারদিকে। তেমনি এক সন্ধ্যায় মুখোমুখি হলাম নতুন এক অভিজ্ঞতার, নতুন এক বোধের, নতুন এক নাট্যদর্শনের। রহস্য না করে সোজাসাপ্টা বলাই ভালো। সেই সন্ধ্যায় দেখছিলাম স্পর্ধার নতুন নাটক তবুও জেগে উঠি। স্পর্ধার এর আগের দুটি নাটকও দেখা ছিলো। আমি বীরাঙ্গনা বলছি এবং বিস্ময়কর সবকিছু। এ…
-

কম্পানি : ইতিহাসের পুনর্পাঠ
এবারের ঈদ উৎসব আর বাংলা নববর্ষ বরণে 888sport appবাসীর জন্য এক নতুন আনন্দের মাত্রা যুক্ত করেছিল মঞ্চনাটক। ঈদের দিন সন্ধ্যা থেকে পহেলা বৈশাখ সন্ধ্যা পর্যন্ত নাট্যামোদীদের জন্য আনন্দের যোগসূত্র রচিত হয়েছিল আরণ্যকের নতুন নাটক কম্পানির মাধ্যমে। পহেলা বৈশাখ সন্ধ্যায় অবশ্য আরো একটি নতুন মঞ্চনাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় 888sport live chatকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। উৎপল দত্তের টিনের…
-

মেঘালয় : বারবার যেতে ইচ্ছে হয়
‘কিন্তু হঠাৎ কী হলো, শিলঙ পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। আজ সে উঠেছে সূর্য ওঠবার আগেই; এটা ওর স্বধর্মবিরুদ্ধ। জানলা দিয়ে দেখলে, দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পিছনে পাতলা মেঘের উপর পাহাড়ের ওপার থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে – আগুনে-জ¦লা যে-সব রঙের আভা ফুটে উঠেছে তার…
-

সিদ্ধার্থের সিদ্ধিলাভ
মঞ্চে একটা নতুন নাটক আসা মানেই দর্শকদের মাঝে একটা উৎসবের আমেজ তৈরি হওয়া। আর সেই নতুন নাটক দেখতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। তারপরে তা যদি হয় আরশিনগরের মতো একটি প্রতিশ্রুতিশীল দলের নাটক, তাহলে সে-অনুভূতিটা আরো ভিন্নমাত্রার হয়। আরশিনগর এর আগেই তাদের প্রযোজনা সে রাতে পূর্ণিমা ছিল ও রহু চণ্ডালের হাড় নাটক দুটি দিয়ে তাদের প্রযোজনা নৈপুণ্যমানের…
-

অতঃপর মাধো নাটক নিয়ে কোরিয়া 888sport slot gameের অভিজ্ঞতা
দেশের বাইরে যাওয়ার ব্যাপারে যেমন পুলক অনুভব করি, তেমনি দ্বিধাদ্বন্দ্বও কাজ করে। একটা নতুন দেশ দেখা, তাদের সংস্কৃতি, জীবনযাত্রা প্রত্যক্ষ করার আনন্দটাই অন্যরকম। কিন্তু দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যখন পাসপোর্ট-ভিসাসহ নানারকম হ্যাপা এসে সামনে হাজির হয়, তখন কেমন জানি চিমসে যাই। গত সেপ্টেম্বরে কোরিয়া থেকে আমন্ত্রণ পেলাম সিউলে অনুষ্ঠিতব্য ১৮তম কোরিয়া ইন্টারন্যাশনাল ডুও পারফর্মিং আর্টস…
-

নাট্যজনের ‘ফুলরানী- আমি টিয়া’ প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলে না
‘মেয়েটি ছিলো হাতের পাঁচ/মেয়েটি ছিলো ভালো। মেয়েটি ছিলো টাকার গাছ / অন্ধকারে আলো। মেয়েটি ছিলো জলের হাওয়া / মেয়েটি ছিলো 888sport promo code পাতাল তলায় কুড়িয়ে পাওয়া / সোনার তরবারি।’ কবি 888sport promo codeকে যেভাবে কল্পনা করেন, সে-কল্পনা তার নয়, বরং 888sport promo codeর প্রতি পুরুষশাসিত সমাজের দৃষ্টিভঙ্গিই উঠে আসে তার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে। 888sport promo code যেন মানুষ নয়, সে শুধুই 888sport promo code। পুরুষের…
-

মাধবী : থিয়েটারের নতুন ভাবনার প্রযোজনা
‘কিন্তু তুমি নিজে চলো না, অন্যকে চালাতে বাধ্য করো। এটাই তো বিড়ম্বনা। অথচ জগৎসংসার তোমাকেই তপস্বী আর সাধক বলবে, আমার পিতাকে দানশীল বলবে, আর আমাকে? চঞ্চলমতি এক 888sport promo code, যাকে বিশ্বাস পর্যন্ত করা যায় না। এই তো…’; চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যযাতি কন্যা মাধবী এমন বাক্য উচ্চারণ করে। মাধবী যাকে নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলো সেই গালব…
