মুজিবুল হক কবীর
-
উন্মোচিত হচ্ছি আমি
ভোরের আলোয়উন্মোচিত হচ্ছি আমি,পত্রপুঞ্জের অবগুণ্ঠন ভাঙছি ধীরে,গুমরে-ওঠা, আটকে-পড়া, নির্বাসনে পড়ে-থাকাশব্দ আমার চাই;অনুভবের জায়গা খালি –দূরাগত শব্দ কেন কাছে আসতে নাই?রক্তে বুঝি অভিজ্ঞতার রূপায়ণে ছোট্ট পোকা ডাকে,আকাশছোঁয়া শব্দদ্যুতি কোথায় লুকিয়ে থাকে? ঊর্ধ্বমুখী বৃক্ষ ছুঁয়ে সন্ধ্যা যখন নামে,উড়তে-থাকা শব্দগুলো রুদ্ধদ্বারে থামে;প্রেতের ছায়ায় অন্যরকম ভূমিচিত্র উঠছে জেগে,সতেজ শব্দ বাঁধছে বাসা হৃদয়জুড়ে;দিন-রাত্রির অস্তিগর্ভে নেতিবাদের অনুষঙ্গ ঘোরে,চকিতে ওই বিচ্ছুরণে জীবন-মৃত্যুর…
