ছোট গল্প

  • উদ্বাস্তুর স্বপ্নযাত্রা

    উদ্বাস্তুর স্বপ্নযাত্রা

    খবরটা কে আনে, জানি না। তবে আমি জানি এ-সময় কী করতে হবে। বোনকে একটা মাটির গর্তে লুকিয়ে রেখে নিজে ঢুকে যাই গভীর জঙ্গলে। বর্বরদের হাত থেকে আগে জীবন রক্ষা করতে হবে। জমাট অন্ধকার। আকাশ দেখা যায় না। দেখা গেলে হয়তো আলো আসত। গভীর বনের ভেতর রাতে এগিয়ে যাওয়া ঠিক হবে না? রাতটা কোনো রকমে একটা…

  • স্থান পরিবর্তন

    স্থান পরিবর্তন

    হাশেম আলীর সকালটা শুরু হয়েছে চরম বিরক্তি দিয়ে। ঘুম থেকে উঠে মধু দিয়ে লেবু-পানি খেতে গিয়ে দেখলেন, মধুর বয়াম কিচেন ক্যাবিনেটে তার নির্ধারিত জায়গায় নেই। খুঁজতে খুঁজতে অবশেষে দেখা মেলে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। বয়াম একদম খালি। কাউকে জিজ্ঞাসা করবেন তারও উপায় নেই। সবাই ঘুমাচ্ছে। শুধু লেবু দিয়ে পানি খাওয়ার কথা ভাবলেন…

  • নিষিদ্ধ হরিবালা

    নিষিদ্ধ হরিবালা

    নাগরিক পথ। পথ মানে বড় কোনো সড়ক নয়। আবার ঘুপচি গলিও নয়। মাঝে মাঝে মাছি-ভনভন-করা এঁদো খানাখন্দ। আসা-যাওয়ার অসচ্ছল এক ব্যবস্থা মাত্র। প্রচণ্ড কোলাহল নেই। মানুষের যাওয়া-আসা আছে। তবে সীমিতই বলা চলে। চঞ্চল পায়ে চলতি মানুষগুলি কেউ কাউকে চেনে বলে মনে হয় না। যেন অচেনা অন্যরকম মানুষ। বড় যানবাহন তেমন চলে না ওপথে। রিকশা-ইজিবাইক চলে…

  • রূপকথার গল্প

    রূপকথার গল্প

    আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মোজাম্মেল। বড় করে একটা শ্বাসও টানলেন। শরীরটা এখন পাখির পালকের মতো হালকা হয়ে আছে। হবে না? এতো টেনশনের পরে এতো বড় একটা সাফল্য! যা কি না মানুষের কল্পনারও অতীত, তেমন একটা কাণ্ড ঘটিয়ে একশতে একশ পাওয়ার যে সাফল্য, তার আনন্দ কি কম? নিন্দুক, সমালোচক, খুঁত খুঁজে বেড়ানো…

  • ছায়ার সমান্তরাল

    ছায়ার সমান্তরাল

    নীলপাড় মেরুন শাড়ির কুঁচির দোলাচল আর একটি মিষ্টি 888sport promo codeকণ্ঠ – এই দুইয়ের আবেদন উপেক্ষা করা সম্ভব হয় না বলে কুয়াশার মতো ঘোলাটে মাথাব্যথা নিয়েও সাজিদ বাঁদিকে ঘুরে তাকায়। সে-সময় সে নিজেকে মৃদু তিরস্কার করে, কারণ সাজিদ জানে এই কাজটি তার স্বভাববিরুদ্ধ হয়েছে। পথ চলতে ঘাড় ঘুরিয়ে যেসব পুরুষ বুভুক্ষু চোখে মেয়েদের রূপ দেখে, তাদের সে…

  • নির্বাচনী

    নির্বাচনী

    প্রস্তাব এলেও কামাল প্রথম প্রথম ভোটযুদ্ধে নামতে রাজি হয়নি। তখনো সে ভিন্ন মানসিকতার। রোজগারের উৎস বলতে তো একটাই মাত্র ছোট্ট দোকান। সেটার ওপর তাদের সংসার সম্পূর্ণ নির্ভরশীল। নির্বাচনে দাঁড়িয়ে স্থানীয় খরিদ্দারকে পক্ষে-বিপক্ষে ভাগ করে দিয়ে লাভ কী? যারা বিরুদ্ধে থাকবে, তারা নিশ্চয় ভোটের পরে তার দোকানে আসবে না। গ্রামীণ চক্ষুলজ্জার এ অশুভ বিভাজন-সংস্কৃতি আদিকাল থেকে…

  • ফেনার রাজ্য

    ফেনার রাজ্য

    হঠাৎ করেই ঘর অন্ধকার হয়ে গেল। অল্প একটু আলো ছিল, বাল্বের আলো, আমার পেছনের কোনার দিকের, ফিউজড? উঠে দাঁড়াই। না, বাল্ব না, বিদ্যুৎ চলে গেছে। দেখি, সামনের সিঁড়ির ওপর আলো নেই। এই ঘরে আমি অন্ধকারেও সবকিছু দেখে নিতে পারি; আমার চেনা ঘর, আসবাবপত্র কোনটা কোথায় আমার জানা আছে। অন্ধ মানুষ চেনা জগতে হাতড়ে হাতড়ে হাঁটে…

  • শেকল

    শেকল

    আমার বক্তব্য শোনার জন্য আপনারা ভদ্রজন শ্রেণির অনেকে উপস্থিত হয়েছেন। আমার মতো একজন দলিত মহিলার বক্তব্য শোনার যে আগ্রহ প্রকাশ করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি গৌরবান্বিত অনুভব করছি। প্রথমে আমি আপনাদের হতাশ করতে চাই। আমার যে-বইটি নিয়ে আপনাদের এতো মাতামাতি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আলোচনা-সমালোচনা চলছে, আমার সাক্ষাৎকার-বক্তব্য ছাপা হচ্ছে, তারপর সুধী সমাবেশে…

  • শিশুকে খাওয়াবার কৌশল

    শিশুকে খাওয়াবার কৌশল

    (জীবন888sport sign up bonusতে রবীন্দ্রনাথ শিশুচরিত্র সম্পর্কে লিখেছিলেন : শারদ্বত ও শার্ঙ্গরবের বয়স যখন দশ-বারো ছিল তখন তাঁহারা কেবলই বেদমন্ত্র উচ্চারণ করিয়া অগ্নিতে আহূতিদান করিয়াই দিন কাটাইয়াছেন, এ-কথা যদি কোনো পুরাণ লেখে তবে তাহা আগাগোড়াই আমরা বিশ^াস করিতে বাধ্য নই – কারণ, শিশুচরিত্র নামক পুরাণটি সকল পুরাণের অপেক্ষা পুরাতন।) সিনথির দ্বিতীয় জন্মদিনের আগের দিন সকালে তার মা রাবেয়া…

  • কর্কট রোগ আর লাল নীল রুমাল

    কর্কট রোগ আর লাল নীল রুমাল

    মিঠি আর কিছুটা ছুটি  মিঠি দিদির কানে মুখ লাগিয়ে বলে, ‘এই হনুমানটার হাত থেকে মুক্তি কী করে পাওয়া যায় বল তো?’ ছুটি আড়চোখে হনুমানটাকে দেখে নেয়। হনুমানটা ওদের বাঁদিকের পেছনের সারির ধারের সিটে বসে একটা ইংরেজি খবরের কাগজ পড়ছে। আলগোছে বলে, ‘একবার রাবণের সঙ্গে পরিচয় করিয়ে দে না, দেখবি গুটনো লেজ লম্বা করে পালাবে।’ ফিক…

  • ঋণখেলাপি

    ঋণখেলাপি

    ‘মানুষগুলি মোনাফিক। ইমান ঠিক নাই।’ চমকে উঠি আমি, কিন্তু বুঝতে দিই না। ওর চোখ দুটো কৌণিক করে নামানো নিচের দিকে, একটা আড়ালের ভঙ্গি তার দর্শকের থেকে, যদিও দর্শক কতখানি আড়াল করতে পেরেছে নিজেকে সেই দর্পণ থেকে, বোঝার একদমই উপায় নেই।   ‘কেউ যদি এক আঙুল পরিমাণ জমিও দখল করে, রোজ কেয়ামতের দিন সাত তবক জমিন তার…

  • সিটি স্ক্যান

    সিটি স্ক্যান

    এখানে কি নদী আছে? এত বালু উড়তাসে, কুথা থিকা জলের গন্ধ পাইতাসি। দাদা, এটা নদী নয়, ই এম বাইপাস। ই এম? এর মানে কী? ইস্টার্ন মেট্রোপলিটন। আরে আমিও তো ইস্টার্ন। মানে পুবের মানুষ। পুব বাংলা যারে কইত, এখন 888sport apps। জয় বাংলা, জয় বাংলা। কইয়েন না। শুনলাই চোখের রোগ মনে হয়। এইহানে চোখ দেখাইতেই আসছি তো।…