ছোট গল্প

  • আদম সুরত

    আদম সুরত

    আমগো লুকমানের চোখগুলি আছিল ক্যামুন কালা ডাঙ্গর। আর শইল্যের রংডা আছিল ঠিক বগার মতোন সাদা। মাডি দিয়া খেললেও কুনোদিন কালি লাগত না শইল্যের মইধ্যে। তুই হেই রং পাইছোসরে মাইয়া … কী যে কও দাদি, যেই মানুষডার চেহারা ঠিকমতোন মনে নাই, কুনোদিন দেহিও নাই তার রং বগার মতোন না কালা কাউয়া এইসব মিলাই ক্যামনে? এইসব আন্দাজি…

  • বৃষ্টি শোনার রাত

    বৃষ্টি শোনার রাত

    এমন একটা ঘটনার মধ্যে পড়তে হবে, আমাদের কল্পনায়ও ছিল না। আমি আর সোনালি চট্টগ্রাম যাছি। রেল888sport slot game বরাবরই আমার প্রিয়। আর রাতের ট্রেন হলে তো কথাই নেই। দূরের হোক আর কাছের হোক, দুদিনের জন্য বা দু-সপ্তাহের জন্য হোক, বেশি কাপড়চোপড় সঙ্গে নেওয়া আমার পছন্দ নয়। সোনালিরও তা-ই। কোনো রকম চালিয়ে নিতে পারলেই হয়। বাড়তি কাপড়চোপড়ের বোঝা…

  • স্বপ্নসুখের কথকতা

    স্বপ্নসুখের কথকতা

    পা ফেলতে ফেলতে থমকে দাঁড়ায় হরনাথ। কী এক মায়াবী আকর্ষণে বারবার পেছনে ফিরে তাকায় বুড়ো হরনাথ। আকাশের দক্ষিণ-পূর্বদিককার আগুনের গনগনে আভা হরনাথকে ভীষণভাবে চমকে দেয়। কার ডাকে-পদশব্দে সম্বিৎ ফিরে পায় হরনাথ। জয়নাল-মাইজপাড়ার তাজু বেপারির পড়ুয়া ছেলে – এখন মুক্তিবাহিনীর জাঁদরেল কমান্ডার। তাকে ইশারায় তাড়া দেয় জয়নাল – ‘একটু পা চালিয়ে হাঁটো কাকা, রাত পড়ে আসছে।’…

  • মালিবাগ মোড়ের গল্প

    মালিবাগ মোড়ের গল্প

    আপনি কে? আমার পিছনে পিছনে হাঁটছেন কেন? বিরক্তির সঙ্গে প্রশ্ন করে কেশবতী। আমি লক্ষ করেছি কয়েকদিন ধরে আপনি আমার পিছু নিচ্ছেন। কেন? চেনেন আমাকে? হঠাৎ একসঙ্গে এতো প্রশ্নের মুখোমুখি হবে, বুঝতে পারেনি সৈকত হালিম। বিব্রত মুখে একবার কেশবতীর চোখের দিকে আর একবার মাটির দিকে দৃষ্টি রাখে। গলি পার হয়ে চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে ওরা। আকাশে…

  • উদ্বাস্তুর স্বপ্নযাত্রা

    উদ্বাস্তুর স্বপ্নযাত্রা

    খবরটা কে আনে, জানি না। তবে আমি জানি এ-সময় কী করতে হবে। বোনকে একটা মাটির গর্তে লুকিয়ে রেখে নিজে ঢুকে যাই গভীর জঙ্গলে। বর্বরদের হাত থেকে আগে জীবন রক্ষা করতে হবে। জমাট অন্ধকার। আকাশ দেখা যায় না। দেখা গেলে হয়তো আলো আসত। গভীর বনের ভেতর রাতে এগিয়ে যাওয়া ঠিক হবে না? রাতটা কোনো রকমে একটা…

  • স্থান পরিবর্তন

    স্থান পরিবর্তন

    হাশেম আলীর সকালটা শুরু হয়েছে চরম বিরক্তি দিয়ে। ঘুম থেকে উঠে মধু দিয়ে লেবু-পানি খেতে গিয়ে দেখলেন, মধুর বয়াম কিচেন ক্যাবিনেটে তার নির্ধারিত জায়গায় নেই। খুঁজতে খুঁজতে অবশেষে দেখা মেলে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। বয়াম একদম খালি। কাউকে জিজ্ঞাসা করবেন তারও উপায় নেই। সবাই ঘুমাচ্ছে। শুধু লেবু দিয়ে পানি খাওয়ার কথা ভাবলেন…

  • নিষিদ্ধ হরিবালা

    নিষিদ্ধ হরিবালা

    নাগরিক পথ। পথ মানে বড় কোনো সড়ক নয়। আবার ঘুপচি গলিও নয়। মাঝে মাঝে মাছি-ভনভন-করা এঁদো খানাখন্দ। আসা-যাওয়ার অসচ্ছল এক ব্যবস্থা মাত্র। প্রচণ্ড কোলাহল নেই। মানুষের যাওয়া-আসা আছে। তবে সীমিতই বলা চলে। চঞ্চল পায়ে চলতি মানুষগুলি কেউ কাউকে চেনে বলে মনে হয় না। যেন অচেনা অন্যরকম মানুষ। বড় যানবাহন তেমন চলে না ওপথে। রিকশা-ইজিবাইক চলে…

  • রূপকথার গল্প

    রূপকথার গল্প

    আকাশের দিকে তাকিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মোজাম্মেল। বড় করে একটা শ্বাসও টানলেন। শরীরটা এখন পাখির পালকের মতো হালকা হয়ে আছে। হবে না? এতো টেনশনের পরে এতো বড় একটা সাফল্য! যা কি না মানুষের কল্পনারও অতীত, তেমন একটা কাণ্ড ঘটিয়ে একশতে একশ পাওয়ার যে সাফল্য, তার আনন্দ কি কম? নিন্দুক, সমালোচক, খুঁত খুঁজে বেড়ানো…

  • ছায়ার সমান্তরাল

    ছায়ার সমান্তরাল

    নীলপাড় মেরুন শাড়ির কুঁচির দোলাচল আর একটি মিষ্টি 888sport promo codeকণ্ঠ – এই দুইয়ের আবেদন উপেক্ষা করা সম্ভব হয় না বলে কুয়াশার মতো ঘোলাটে মাথাব্যথা নিয়েও সাজিদ বাঁদিকে ঘুরে তাকায়। সে-সময় সে নিজেকে মৃদু তিরস্কার করে, কারণ সাজিদ জানে এই কাজটি তার স্বভাববিরুদ্ধ হয়েছে। পথ চলতে ঘাড় ঘুরিয়ে যেসব পুরুষ বুভুক্ষু চোখে মেয়েদের রূপ দেখে, তাদের সে…

  • নির্বাচনী

    নির্বাচনী

    প্রস্তাব এলেও কামাল প্রথম প্রথম ভোটযুদ্ধে নামতে রাজি হয়নি। তখনো সে ভিন্ন মানসিকতার। রোজগারের উৎস বলতে তো একটাই মাত্র ছোট্ট দোকান। সেটার ওপর তাদের সংসার সম্পূর্ণ নির্ভরশীল। নির্বাচনে দাঁড়িয়ে স্থানীয় খরিদ্দারকে পক্ষে-বিপক্ষে ভাগ করে দিয়ে লাভ কী? যারা বিরুদ্ধে থাকবে, তারা নিশ্চয় ভোটের পরে তার দোকানে আসবে না। গ্রামীণ চক্ষুলজ্জার এ অশুভ বিভাজন-সংস্কৃতি আদিকাল থেকে…

  • ফেনার রাজ্য

    ফেনার রাজ্য

    হঠাৎ করেই ঘর অন্ধকার হয়ে গেল। অল্প একটু আলো ছিল, বাল্বের আলো, আমার পেছনের কোনার দিকের, ফিউজড? উঠে দাঁড়াই। না, বাল্ব না, বিদ্যুৎ চলে গেছে। দেখি, সামনের সিঁড়ির ওপর আলো নেই। এই ঘরে আমি অন্ধকারেও সবকিছু দেখে নিতে পারি; আমার চেনা ঘর, আসবাবপত্র কোনটা কোথায় আমার জানা আছে। অন্ধ মানুষ চেনা জগতে হাতড়ে হাতড়ে হাঁটে…

  • শেকল

    শেকল

    আমার বক্তব্য শোনার জন্য আপনারা ভদ্রজন শ্রেণির অনেকে উপস্থিত হয়েছেন। আমার মতো একজন দলিত মহিলার বক্তব্য শোনার যে আগ্রহ প্রকাশ করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি গৌরবান্বিত অনুভব করছি। প্রথমে আমি আপনাদের হতাশ করতে চাই। আমার যে-বইটি নিয়ে আপনাদের এতো মাতামাতি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আলোচনা-সমালোচনা চলছে, আমার সাক্ষাৎকার-বক্তব্য ছাপা হচ্ছে, তারপর সুধী সমাবেশে…