ছোট গল্প
-

বন্ধু জিন ও অভ্যর্থনা
বুলবন ওসমান ফজলের খেয়াল, বয়স যত বাড়ছে, কারণে-অকারণে জন্মভূমি চোখে ভাসে। মনে পড়ে হাওড়া জেলার ঝামটিয়া গ্রামের সেই তিনতলা ভবনটির কথা। তখন গ্রামেগঞ্জে যে-ভাবে আঁতুড়ঘরকে গোয়ালঘরে রূপান্তরিত করা হতো তাদের বেলা তেমনটি হয়নি। একেবারে উঠোনের পর বারান্দা, তারপর যে-দুটি পাকা কক্ষ এর পুবদিকের কামরায় তার জন্ম। মায়ের মুখে শোনা প্রথম সন্তান হিসেবে সে মাকে খুব…
-
গহিন অরণ্যের লবণাক্ত অঞ্চলে
গোলাম কিবরিয়া পিনু ঘরের ভেতর পড়ে আছি নিজেকে করেছি বিচ্ছিন্ন ও দূরবর্তী – নক্ষত্রের আলো! স্পর্শ যেন না করি কেউ কাউকে যেন কেউ কাছে না আসে, যত বিচ্ছিন্নতা – ততই নিরাপদ! মনে হয় ভেঙে-পড়া ঘর ভস্ম হওয়া উঠানের গাছ মুখের নিকটে মুখ ফুটে কথা বলছে না কেউ বিষণ্নতার ভেতর শুধু নীরবতা, সপ্তাহের প্রতিটি…
-

আনন্দলোকের ডাক
ঋতু চলে গেল। আমি কখনো ভাবিনি আমার আগে ঋতু চলে যাবে। ঋতু আমার চেয়ে দশ বছরের ছোট। আমি ওকে বাংলা পড়াতাম। সেই পুরনো গল্প। ছাত্রী ঋতু একদিন হয়ে গেল আমার প্রেমিকা। তারও পাঁচ বছর পর হয়ে গেল আমার স্ত্রী। ঋতু একটা বেসরকারি প্রাইমারি স্কুলে পড়ায়। আর আমি একটা কোচিং খুলে সকাল-সন্ধ্যা পড়াই। বিকেলের দিকে কমার্সের…
-

হুজুরচোর
শেষ পর্যন্ত বাশেদ মোড়লের হেগে পানি খরচের কাঁসার বদনাটা চুরি গেছে। খবরটা কীভাবে ভোরের বাতাসে গোটা গ্রামেই ছড়িয়ে পড়ল। আর যে যেখানে ছিল, নিজের নিজের কামধান্ধা ফেলে সবাই প্রথমেই ছুটে এলো ওই বাশেদ মোড়লের দুয়ারে। হাজার হলেও গাঁয়ের মোড়ল বলে কথা! মোড়লের দুয়ার-লাগোয়া বিশাল বৈঠক-বারান্দা। যেখানে সকাল-সন্ধ্যা নিয়ম করে দরবার বসে। গ্রামের নীতি নির্ধারণ হয়।…
-

বারবনিতা
আমাদের যৌথ পরিবার বাবা মারা যাওয়ার পরেও অনেকদিন টিকে ছিল। আমরা দু-ভাইবোন তখন ছোট। আমার বাবা, ছোট ফুপা আর ফুপার চাচাতো ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় রাস্তা থেকে ছিটকে ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। মা আর ছোট ফুপু গলাগলি ধরে অনেকদিন কাঁদল। একসঙ্গে একাধিকজন তাদের প্রিয়জন হারালে হারানোর বেদনা বোধহয় ভাগাভাগি হয়ে খানিক লাঘবও…
-

সহোদর
ঝাউডাঙার পিচের বড় রাস্তাটায় উঠেই পরেশ দত্ত বুঝতে পারলেন, ভুল করে ফেলেছেন। কারণ দূর থেকে শাঁ-শাঁ করে আসা মিলিটারিভরা ট্রাকটা তখন ওদের অনেকটাই কাছে এসে পড়েছে। মাথায়, কাঁখে বোঁচকা-বুঁচকি নিয়ে পলায়নরত ওর পরিবারটি ততক্ষণে সৈন্যদের চোখে পড়ে গেছে। অবশ্য কেবল পরেশ দত্তের পরিবার নয়, আরো কয়েকটি পরিবার। আসলে চুকনগর গণহত্যা থেকে কপালগুণে সপরিবারে বেঁচে যাওয়া…
-

মানবজীবন
আমি একজন মানুষ। আসলেই কি আমি মানুষ? জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বারবার আমার একটি কথাই মনে হয়, মানুষ হলে আমার জীবন মানুষের মতো নয় কেন? কেন অন্য দশজনের চেয়ে আমি আলাদা? আমি কীভাবে জন্মালাম, আমার মা-বাবা কে, কোনো কিছুরই হদিস নেই। আমি তো নিজে নিজে জন্মাইনি। আমার জন্মের পেছনে কেউ না কেউ ছিল। তারা কেন আমাকে…
-

সংক্রমণ
আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি সন্দেহে নমুনা সংগ্রহের জন্য সরকারি লোক বাসায় আসার পর পুরো অ্যাপার্টমেন্ট-ভবনটা লকডাউন করা হলো। ভবনের কোনো ফ্ল্যাটের জনপ্রাণী আর বাইরে যেতে পারবে না। বহিরাগত কেউ, এমনকি নিয়মিত কাজের বুয়া ও গাড়িচালকরাও ভেতরে ঢুকতে পারবে না, উঠতে পারবে না লিফটেও। কঠোর লকডাউন দশা বোঝাতে পুলিশের গাড়ি ভবনের সামনেও এসেছিল। পুলিশের নির্দেশেই দারোয়ান…
-

জোয়ারের জলে নতুন দৃশ্য
ক্ষেতচাষি সোহরাবের গানের নেশা বেশি। গান গাইতে গাইতে ক্ষেতের কাজ করে। কাজ না থাকলে রাবনাবাদ নদীর ধারে গিয়ে বসে গান গায়। বঙ্গোপসাগরের মোহনার সঙ্গে মিশেছে রাবনাবাদ নদী। নদীর ধারে গেলে দেখা যায় সাগরের সঙ্গে মিলে একাকার হয়ে যায় নদীর স্রোত। দৃশ্যটি ভীষণ আনন্দের। ধানক্ষেতের কাজ কম থাকলে ও প্রতিদিন নদীর ধারে আসে। মনের সুখে গলা…
-

সময়
এক আশ্চর্য সন্ধ্যায় তোমার সঙ্গে আমার দেখা। সন্ধ্যার গা কেমন পিচ্ছিল আর সংক্ষিপ্ত। তুমি কালো গ্যাবার্ডিনের ওপর একটা লাল রঙের টপস পরেছ। গলায় কোনো ওড়না প্যাঁচানো নেই। তাতে তোমার বুকের ওঠানামা আমি দেখতে পেরেছিলাম। আমি নেহায়েত একটা দোকানদার। দোকানের কর্মচারী। তোমার সঙ্গের ছেলেটা আমার পূর্বপরিচিত। আবার দোকানে আমার সহকর্মীও তোমার পূর্বপরিচিত। অপরিচিত কেবল আমি আর…
-

চোখ
একমাস পর অফিসে কাজ করতে এসে নিজাম সাহেব দেখলেন তিনি চোখে খুবই কম দেখছেন। বাসায় থাকতে এতটা খেয়াল করতে পারেননি। আজ অফিসে লেখালেখি করতে গিয়ে বুঝতে পারলেন বিষয়টা। অথচ দু-মাস আগেই তিনি ডাক্তার দেখিয়ে নতুন চশমা নিয়েছেন। চশমা নেওয়ার পর খুব ভালো দেখতেন চোখে। অফিসের লোকেরা একটু আগেও টেবিল ঘিরে ছিল, সবার মুখের দিকে তাকিয়ে…
-

রক্তের রোশনাই
আমি বাহাদুর শাহ পার্ক। প্রাক্তন ভিক্টোরিয়া পার্ক। তারও আগে আন্টাঘর। আমি যেমন ব্রিটিশ-ভারত, পাকিস্তান আর 888sport apps নামের তিন রাষ্ট্রের ক্রমবাসিন্দা তেমনি আমার গায়ে আছে আর্মেনিয়ান, ইংরেজ আর এদেশের বিপ্লবী সিপাহিদের নিহত নিশ্বাস। খুলেই বলি তাহলে। আঠারো শতকের শেষদিকে এই 888sport app শহরে আর্মেনিয়ান সম্প্রদায়ের বিলিয়ার্ড খেলার ক্লাব ছিলাম আমি। এদেশের মানুষের মুখে তো সব জিনিসই একটা…
