ছোট গল্প

  • বৃশ্চিক বীজ

    বৃশ্চিক বীজ

    এসব খাপছাড়া ঘুমের বিশৃঙ্খল অসুখ তাকে বিপর্যস্ত করে প্রায় প্রতিরাতে। অজাগতিক সেই অচেতনার জগতেও তার মগজে টনটন করে বাজে, ‘জেগে ওঠো ফ্লোরা, জেগে ওঠো।’ সে জানে না কেন তাকে হুড়মুড় করে জেগে উঠতে হবে, কেন ঘুমের আরাম-সুখ তার জন্য প্রযোজ্য নয় – তবু সে জেগে ওঠে। এক তীব্র ভয়ংকর শোঁ শোঁ শব্দসহযোগ হল্কা আগুন তার…

  • যুগনদ্ধ

    যুগনদ্ধ

    ছন্দা বিশ্বাস বিছানার ওপর অপূর্ব সুন্দরী মেয়েটিকে দেখে চমকে উঠেছিল মিসা। এমন রূপবতী মেয়ে এর আগে কখনো দেখেনি। মেয়েটি এখানে কী করে এলো সেটা ভাবতেই বেশ আশ্চর্য লাগছে মিসার। মিসার আজ ফুলশয্যা। বাড়ির অমতে বিয়ে করলেও উচ্ছ্বাস ওদের বিয়েতে কোনোরকম কার্পণ্য করেনি। দার্জিলিংয়ের একটি হোটেলে আজ বউভাতের আয়োজন করা হয়েছিল। উচ্ছ্বাসের তরফ থেকে ওর বেশ…

  • ওয়ারিশ

    ওয়ারিশ

    ফারুক মঈনউদ্দীন একদিন রুবিনা অফিসে আসে না দেখে কিছুটা মন খারাপ নিয়ে দিনটা শুরু হয় আমার। ওর পাশে বসতো শেলি, মানে শেলি হক। অফিসিয়াল নাম ইমরানা হক, ডাক নাম শেলি বলে সে নিজের নামকে আধুনিকায়ন করে বলতো শেলি হক। ওর ঠাঁটবাটে মনে হতো যেন কোনো সেক্রেটারি কিংবা নিদেনপক্ষে কোনো 888sport live chatপতির মেয়ে। পরে জানা যায়, ওর…

  • একটি হ্যান্ডশেক ও হাজার দীর্ঘশ্বাস

    একটি হ্যান্ডশেক ও হাজার দীর্ঘশ্বাস

    মঞ্জু সরকার নেতা, দল ও আন্দোলনের সঙ্গে সম্পর্ক নিবিড় হলে কীরকম আত্মশক্তি বাড়ে, সেটা আমি কৈশোরেই তীব্রভাবে উপলব্ধি করেছিলাম বঙ্গবন্ধু ও তাঁর দলের সঙ্গে সম্পর্কিত হয়ে। সময়টা ছিল ১৯৬৯-৭০-এর আন্দোলন পর্ব। সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর আগে যে-জাতীয় নির্বাচন হয় এবং যে-নির্বাচনে বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও তাঁর দলের নিরঙ্কুশ জনসমর্থন প্রমাণিত হয়, সেই নির্বাচনের প্রাক্কালে বঙ্গবন্ধু…

  • বন্ধু জিন ও অভ্যর্থনা

    বন্ধু জিন ও অভ্যর্থনা

    বুলবন ওসমান ফজলের খেয়াল, বয়স যত বাড়ছে, কারণে-অকারণে জন্মভূমি চোখে ভাসে। মনে পড়ে হাওড়া জেলার ঝামটিয়া গ্রামের সেই তিনতলা ভবনটির কথা। তখন গ্রামেগঞ্জে যে-ভাবে আঁতুড়ঘরকে গোয়ালঘরে রূপান্তরিত করা হতো তাদের বেলা তেমনটি হয়নি। একেবারে উঠোনের পর বারান্দা, তারপর যে-দুটি পাকা কক্ষ এর পুবদিকের কামরায় তার জন্ম। মায়ের মুখে শোনা প্রথম সন্তান হিসেবে সে মাকে খুব…

  • গহিন অরণ্যের লবণাক্ত অঞ্চলে

    গোলাম কিবরিয়া পিনু ঘরের ভেতর পড়ে আছি নিজেকে করেছি বিচ্ছিন্ন ও দূরবর্তী                      – নক্ষত্রের আলো! স্পর্শ যেন না করি কেউ কাউকে যেন কেউ কাছে না আসে,           যত বিচ্ছিন্নতা – ততই  নিরাপদ! মনে হয় ভেঙে-পড়া ঘর ভস্ম হওয়া উঠানের গাছ মুখের নিকটে মুখ ফুটে কথা বলছে না কেউ বিষণ্নতার ভেতর শুধু নীরবতা, সপ্তাহের প্রতিটি…

  • আনন্দলোকের ডাক

    আনন্দলোকের ডাক

    ঋতু চলে গেল। আমি কখনো ভাবিনি আমার আগে ঋতু চলে যাবে। ঋতু আমার চেয়ে দশ বছরের ছোট। আমি ওকে বাংলা পড়াতাম। সেই পুরনো গল্প। ছাত্রী ঋতু একদিন হয়ে গেল আমার প্রেমিকা। তারও পাঁচ বছর পর হয়ে গেল আমার স্ত্রী। ঋতু একটা বেসরকারি প্রাইমারি স্কুলে পড়ায়। আর আমি একটা কোচিং খুলে সকাল-সন্ধ্যা পড়াই। বিকেলের দিকে কমার্সের…

  • হুজুরচোর

    হুজুরচোর

    শেষ পর্যন্ত বাশেদ মোড়লের হেগে পানি খরচের কাঁসার বদনাটা চুরি গেছে। খবরটা কীভাবে ভোরের বাতাসে গোটা গ্রামেই ছড়িয়ে পড়ল। আর যে যেখানে ছিল, নিজের নিজের কামধান্ধা ফেলে সবাই প্রথমেই ছুটে এলো ওই বাশেদ মোড়লের দুয়ারে। হাজার হলেও গাঁয়ের মোড়ল বলে কথা! মোড়লের দুয়ার-লাগোয়া বিশাল বৈঠক-বারান্দা। যেখানে সকাল-সন্ধ্যা নিয়ম করে দরবার বসে। গ্রামের নীতি নির্ধারণ হয়।…

  • বারবনিতা

    বারবনিতা

    আমাদের যৌথ পরিবার বাবা মারা যাওয়ার পরেও অনেকদিন টিকে ছিল। আমরা দু-ভাইবোন তখন ছোট। আমার বাবা, ছোট ফুপা আর ফুপার চাচাতো ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় রাস্তা থেকে ছিটকে ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। মা আর ছোট ফুপু গলাগলি ধরে অনেকদিন কাঁদল। একসঙ্গে একাধিকজন তাদের প্রিয়জন হারালে হারানোর বেদনা বোধহয় ভাগাভাগি হয়ে খানিক লাঘবও…

  • সহোদর

    সহোদর

    ঝাউডাঙার পিচের বড় রাস্তাটায় উঠেই পরেশ দত্ত বুঝতে পারলেন, ভুল করে ফেলেছেন। কারণ দূর থেকে শাঁ-শাঁ করে আসা মিলিটারিভরা ট্রাকটা তখন ওদের অনেকটাই কাছে এসে পড়েছে। মাথায়, কাঁখে বোঁচকা-বুঁচকি নিয়ে পলায়নরত ওর পরিবারটি ততক্ষণে সৈন্যদের চোখে পড়ে গেছে। অবশ্য কেবল পরেশ দত্তের পরিবার নয়, আরো কয়েকটি পরিবার। আসলে চুকনগর গণহত্যা থেকে কপালগুণে সপরিবারে বেঁচে যাওয়া…

  • মানবজীবন

    মানবজীবন

    আমি একজন মানুষ। আসলেই কি আমি মানুষ? জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বারবার আমার একটি কথাই মনে হয়, মানুষ হলে আমার জীবন মানুষের মতো নয় কেন? কেন অন্য দশজনের চেয়ে আমি আলাদা? আমি কীভাবে জন্মালাম, আমার মা-বাবা কে, কোনো কিছুরই হদিস নেই। আমি তো নিজে নিজে জন্মাইনি। আমার জন্মের পেছনে কেউ না কেউ ছিল। তারা কেন আমাকে…

  • সংক্রমণ

    সংক্রমণ

    আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি সন্দেহে নমুনা সংগ্রহের জন্য সরকারি লোক বাসায় আসার পর পুরো অ্যাপার্টমেন্ট-ভবনটা লকডাউন করা হলো। ভবনের কোনো ফ্ল্যাটের জনপ্রাণী আর বাইরে যেতে পারবে না। বহিরাগত কেউ, এমনকি নিয়মিত কাজের বুয়া ও গাড়িচালকরাও ভেতরে ঢুকতে পারবে না, উঠতে পারবে না লিফটেও। কঠোর লকডাউন দশা বোঝাতে পুলিশের গাড়ি ভবনের সামনেও এসেছিল। পুলিশের নির্দেশেই দারোয়ান…