ছোট গল্প

  • হাহাকার

    হাহাকার

    আমাদের পাড়ায় একটা কাক ওড়াউড়ি করে। সারাদিন ‘কা-কা-কা’ রবে গোটা পাড়া মাতিয়ে রাখে। আজ হয়েছে কী, খুব আনন্দেই ছিল সে। পাশের চামারবেড়ার ডিহিতে মিঞা পিরের মাজারে গতরাতে ওরস ছিল। সেইসঙ্গে বিফ-বিরিয়ানির ভূরিভোজ। আজ সারাদিন সেই ভূরিভোজের উচ্ছিষ্ট খেয়ে মনের সুখে এসে চুপচাপ বসেছিল আমাদের পাড়ার তিনমাথার মোড়ে রাস্তার পাশে একটা সজনে গাছের ডালে। বসন্তকাল। ডালে…

  • বিক্ষত দিনের কথকতা

    বিক্ষত দিনের কথকতা

    ‘ইতিহাসে ন্যায়বিচার নেই। তবে ন্যায়বিচারের জন্য যুদ্ধ আছে। তার মূল্য কম নয়।’ [ইয়ুভাল নোয়াহ হারারি] ‘হৃষ্ট, তুষ্ট, খুশি – এমন লোক লিখতেই জানে না। বাস্তব দশাকে যে মেনে নেয়, তাতে যে সায় দেয়, সে যেন কখনো ভাষার বাস্তবতাকে উদ্ভাবন করে নেবার উচ্চাশা না করে। 888sport live footballের উৎকাক্সক্ষা জন্মায় শুধু তখনই, যখন মানুষ জগতের দশা দেখে অসন্তোষে…

  • আঁধার কেটে যাবে

    আঁধার কেটে যাবে

    এক একাদশ শতাব্দী। ১০৭৫ খ্রিষ্টাব্দ। রামাবতি। পালরাজধানী। দ্বিতীয় মহীপালের রাজপ্রাসাদ। দ্বিতীয় মহীপাল পালরাজবংশের দ্বাদশ রাজা। পিতা তৃতীয় বিগ্রহপাল মারা গেলে তাঁর পুত্র মহীপাল রাজা হন। রাজা হয়ে নামের শ্রীবৃদ্ধি ঘটান। নাম ধারণ করেন দ্বিতীয় মহীপাল। প্রথম মহীপাল পালবংশের অত্যন্ত খ্যাতিমান রাজা ছিলেন। প্রথম মহীপালের সঙ্গে নিজের নাম যুক্ত করলে কী হবে, ব্যক্তি হিসেবে দ্বিতীয় মহীপাল…

  • উড়ন্ত অন্তর্বাস

    উড়ন্ত অন্তর্বাস

    তিনি ছিলেন তাদের হোস্টেল সুপার। আঁশবঁটিতে কোপানো একটা লাশের ছবির দিকে তাকিয়ে আধাআধি বিশ্বাস করে সে। নামটাও আধাআধি মনে ছিল – সুরমা …। তখনো তিনি অবিবাহিত। মৃত মহিলার নাম সুরমা রহমান। স্বামীর নাম মিজানুর রহমান। তাদের এক ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ের পর বিদেশ চলে গেছে। ছেলে বিদেশি ব্যাংকের কর্মকর্তা, দেশেই থাকে। সম্ভবত বিয়ের পরপর…

  • অচিন ফুলের গন্ধ

    অচিন ফুলের গন্ধ

    ‘তৃতীয় সন্তান জন্ম দিতে গিয়া আমার মায়ের অকালমৃত্যু হইল। সেই সন্তানটিও ছিল পুত্র। অর্থাৎ আমার আর একটি ভাই। মাতৃগর্ভেই তাহার মৃত্যু হইয়া ছিল। জন্মিবার আগেই মৃত্যু। পৃথিবীর আলো-হাওয়ায় আসিবার আগেই মৃত্যু। আমরা সকলে মিলিয়া খুবই শোক করিলাম। বাবাও করিলেন। তাহার পর সংসার ছাড়িয়া গেলেন। গ্রামের লোকে বলাবলি করিত, ফজল সংসার-বিলাবী হইয়াছে। বাবার নাম ফজলুর রহমান।…

  • আমার পলায়নপর পিতা

    আমার পলায়নপর পিতা

    গত শতাব্দীর চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ সাল, আমার জন্মের পরপরই বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন আর নয়! অনেক অর্থ উপার্জন হলো, জেলায় জেলায় ঘুরে, এবার দেশের বাড়ি গিয়ে থিতু হতে হবে। জমি, পুকুর, কন্ট্রোলের ব্যবসা খুলে, বাকি জীবন ভিটের ভাত খেয়ে দিব্যি জমিয়ে কাটাবেন। জন্মভিটে বলে কথা। আমাদের যৌথ পরিবার। বরিশাল জেলার শোলনা গ্রামে। মনে আছে, ধুলো আর…

  • সালামতের সমস্যা

    সালামতের সমস্যা

    আটত্রিশ বছর আগে 888sport appর তখনো সেকেলে চেহারা, ওই জংধরা সময়ে হালকা গড়নের আটপৌরে জীবনের নিরীহ সালামতের সঙ্গে আমার পরিচয় ধীরে ধীরে জমাট হয়। বয়সে আমার চেয়ে খানিক বড় হলেও সে কিছুতেই তা মেনে নিতে রাজি না। অনিচ্ছায় আমি তাকে নাম ধরে ডাকি, সালামত আমাকে দাদা বলে। এই সালামতকে কাজ দেওয়ার পর তাকে একাধিকবার পইপই বোঝাতে…

  • ঘুমপাহাড়ের মেয়ে

    ঘুমপাহাড়ের মেয়ে

    ভোরে নেমেছিলাম মধুগঞ্জে। এখান থেকে মাইল দেড় অশ্রুনদী। অশ্রুনদীর ওপারে, উত্তর-পশ্চিমে একটি পাহাড় আছে। ঘুমপাহাড়। পুরাকালে পাহাড় হেঁটে বেড়াত। হাঁটতে হাঁটতে এই অশ্রুনদীর ধারে এসে দাঁড়ায়। গাঙের অশ্রুপাতে সে গাঙ পার হতে পারে না। মস্ত হাতির মতো পাহাড়েরও বুক ফাটল সেই অশ্রুধারায়। সে দাঁড়িয়েই থাকল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমপাহাড় ঘুমের ভেতরই একটু নাকি পিছিয়ে…

  • আমাদের রানি

    আমাদের রানি

    আমার নাম বারবারা মরাল। আমি কানাডার অধিবাসী। আমার স্বামীর নাম ডক্টর রবিন মরাল। আমাদের বিবাহিত জীবন খুব সুখের ছিল। আমরা ইচ্ছে করে আমাদের বিয়ের আট বছর বাদে সংসারে প্রথম সন্তানটি এনেছিলাম। সন্তানটি ছেলে ছিল। তাই শখ করে তার নাম দিয়েছিলাম, জন। জন মরাল। ষাটের দশকে পৃথিবী যখন লোক888sport free betর বিস্ফোরণে চিন্তিত, তখন আমরা দুজনে মনে মনে…

  • সঞ্চয়পত্রের হিসাব

    সঞ্চয়পত্রের হিসাব

    নির্দিষ্ট দিনটিতে সঞ্চয়পত্রের কুপনদুটি তার বহুদিনকার পুরনো ফোল্ডার ব্যাগে কয়েকবার দেখেশুনে গুছিয়ে তবেই তাদের হাজারীবাগের বাসা থেকে পথে নামে কবীর। অন্য মাসে কুপন থাকে একটি। আর প্রতি তৃতীয় মাসে একবার তা হয় দুটি। আজ তার দুটি কুপন ভাঙানোর দিন। এই দিনে তার পকেট অন্য মাসের তুলনায় কিছুটা ভারি হয়ে যায়। সেই মাসে সে দেখেশুনে বেশি…

  • যুদ্ধশিশুর মুজিব-আকাশ

    যুদ্ধশিশুর মুজিব-আকাশ

    তিন দিন ধরে রায়ানের মন খুব খারাপ। স্কুলে গিয়েও মন খারাপ থাকে। ক্লাসে মন বসাতে পারে না। ক্লাসের বন্ধুদের সঙ্গেও ঠিকমতো কথা বলা হয় না। ভাবে, ওর জীবনের গল্পটা ওদেরকে শোনানো দরকার। এখন চুপচাপ থাকাই ভালো। কিন্তু বাড়িতে আসার পরে দিনের বাকি সময় মনে হয় দাউদাউ পুড়ছে। কখনো দু-হাতে চোখের পানি মোছে। চোখের পানি লুকিয়ে…

  • পোট্রেটটা তোমার কাছে থাক

    পোট্রেটটা তোমার কাছে থাক

    অপূর্ব, কেমন আছ? ফোনে কথাটা শুনে সে চমকে ওঠে। এই টোনে এই ঢংয়ে তাকে মাত্র দুজন ডাকত। এক. 888sport live footballিক আতিউর, দুই. মানসী। আতিউর সাহেবের বাড়ি কুষ্টিয়া। চোস্ত বাংলা বলতেন। তার মধ্যেও একটা শান্তিপুরি টান ছিল। তিনি মারা গেছেন তিন-চার বছর। তাহলে বাকি থাকে মানসী। কিন্তু কণ্ঠটা মেয়েলি নয়। পুরুষঘেঁষা। এটাই অপূর্বর সামনে দ্বিধা তৈরি করে।…