ছোট গল্প
-

পুনরুদ্ধার
প্রাণপণে দৌড়াচ্ছে মানস। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে। পালাচ্ছে সে আগুন দেখে, মালিবাগের অগ্নিদগ্ধ বাড়ি দেখে, জগন্নাথ হলের আগুনে পোড়া লাশ দেখে। দাউদাউ করে জ্বলছে নিজের জামা, মাথার চুল, গায়ের চামড়া। চিৎকার করে বলতে চাইছে, আমি তোমাদের লোক, এই পাড়া আমার, এই শহর আমার। আগুনঝরা ওই কৃষ্ণচূড়া গাছ, সেটিও আমার। আমাকে কেন তোমরা মারতে চাইছ? গলা…
-

হলুদ কুকুর
উর্দু থেকে 888sport app download apk latest version : সালেহ ফুয়াদ শেয়ালছানার মতো একটি বস্তু তার মুখ থেকে পড়ে যায়। সে সেটির দিকে তাকায়। এরপর পায়ের নিচে ফেলে মর্দন করতে থাকে। কিন্তু যতই মর্দন করে বস্তুটি ততই বড় হতে থাকে। যখন শায়খ এ-ঘটনা বর্ণনা করা শেষ করলেন আমি জিজ্ঞেস করলাম, শায়খ, শেয়ালের বাচ্চার রহস্যটা কী, মর্দন করায় বড় হওয়ার মধ্যে…
-

গৃহযুদ্ধের বিবরণ
হঠাৎ বৃষ্টি শুরু হলো। দেখা গেল বৃষ্টির বেগ দক্ষিণ থেকে ক্রমশ তেড়ে আসছে। নদীর জলও ভয়ানক কাদাগোলা হয়ে উঠেছিল, আর পারের ওপর আছড়েপড়া ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল শ্মশান চত্বর বা আরো দূর থেকে। সকাল থেকে নদীর চরে কাঁটাঝোপের পাশে ২০-৩০টি কুকুর জড়ো হয়েছে। বৃষ্টি নামলেও ওরা পালিয়ে গেল না। জোয়ারের জল উঠে আসছিল বলে চরেও…
-

গুজবের গ্যাঁড়া
ও তমিরের বাপ, শুনিজেন, কী সব্বনাশে কদাগো। তুমি না হয় যাইও না। ছাতার মাথায় বাঁধা বোচকাটা রমজান ফকির কাঁধে তুলেছে মাত্র। এমন সময় পেছন থেকে বাধা পড়ল। তাকে আর থামায় কে। মুখ তো মুখ নয়, দুধারী করাত। রাগলে তার মুখে ভালো কথা কেউ শোনেনি কোনোদিন। নাম রমজান হলে কী হবে, তাকে রোজা করতে কেউ দেখেছে…
-

কায়েম মোল্লার ঘর
ফরসা সেই ম্যাডামের গায়ে বাবলার ডাল আটকে গিয়েছিল। আর এই শাড়ি বা কাপড়ে আটকে যাওয়া বাবলার ডাল ছাড়ানোর ব্যাপারটা তো আর একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে না! আটকে যাওয়া টের পেতেই তুমি ভাবলে, এ আর কী, একটু টানলেই …। তাঁর চারপাশে তখন বডিগার্ড, অফিসার, নেতা এঁরা কেউই নিশ্চিত শুরুতে বুঝতে পারেনি ব্যাপারটা আর যেমন হয়,…
-

অন্ধ্রের অপ্সরা
ভাদ্রের আকাশ। ভিক্টোরিয়ার মাথায় মেঘের ছায়া। আকাশ ঘোলাটে। শরৎ নির্বাসনে। পাঁচজনের দলে ফজল টিকিট কাউন্টার থেকে অনেকটা পেছনে। পথনির্দেশক মানিক সর্বাগ্রে। প্রহরায় পুরুষকর্মীর মধ্যে একজন যুবতী। একহারা চেহারা। হালকা খয়েরি ইউনিফর্মে বেশ সপ্রতিভ। টেপাপুতুলের অবয়ব। যৌবনের শ্রীশোভিত। ফজলের কানে আসছে … টিকিটমূল্যের দস্তুর। সঙ্গে চারজন 888sport appsি … একশ টাকা … পার হেড … ফজল মেয়েটির…
-

ছবি
দু-গদ্দনের ফাংড়ি গাছটার মগডালটা সরু গলা বাড়িয়ে নীল-সাদা রং চাপা দেয়ালটার যে-জায়গাটা ছুঁয়ে সটান উঠে গেছে, সেখানে আগে থেকেই খাড়া করা আছে ঘাড় টান করা একটা ঝলমলে ছবি। নীল পাড় ধবধবে সাদা রঙের শাড়ির ছবিটার চোখ নাক ঠোঁট চুঁইয়ে নামছে গালভরা হাসি। ছবিটি আড়েবহরে এত্ত বড় যে, সরকারি বিল্ডিংটার আধখানা দেয়াল ঢেকে আছে! ঠিক তার…
-

সদানন্দ মুনিদাস
পুরো বাইলেনটা গরুর জিম্মায়। তারাই এই রাস্তার মালিক এই কয়দিন, আজ শেষদিন। কাদা প্যাচপ্যাচে রাস্তায় অনেকটা দূরেই রিকশা ছেড়ে দিতে হলো তাকে। গরুকে সমীহ দেখিয়ে দেখিয়ে বড় রাস্তার মুখে এসে রাস্তা জুড়ে দাঁড়ায় সে। অন্যদিন হলে এতক্ষণে তিনটে রিকশা চাপা দিত, মানে ধাক্কা দিত। এখন ফাঁকা রাস্তা, রাস্তা জুড়েই তাই গোধনের মতো দাঁড়িয়ে থাকে সে।…
-

সৌম্য
তুমুল বৃষ্টির রাত। কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে। কাজ বলতে পলাশী-দর্শন। ঐতিহাসিক স্থানগুলো আমাকে খুব টানে। আমি ছোট পকেট ডায়েরিটা নিয়ে নোট করতে থাকি। স্থানীয় মানুষজনের কথোপকথন রেকর্ড করি। এতে দুটো কাজ হয়। এক. একটা 888sport slot gameবৃত্তান্ত প্রস্ত্তত হয়ে যায়। দুই. এই প্রেক্ষাপটের ওপরে সুন্দর ফিকশনও লেখা যায়। ইদানীং নানা ধরনের লেখার চেষ্টা করে যাচ্ছি।…
-

লাল টিপ
আঁতুড়ঘরে ঠাঁই হওয়ার পর থেকেই স্বপ্নটি বন্যার ওপর জেঁকে বসেছে। কেবল রাতের ঘুমের মধ্যেই যে স্বপ্নটি সে দেখে তা নয়, দিনের বেলায়ও, একটু তন্দ্রার মতো এলেও, একই স্বপ্ন দেখে বন্যা দাই। চোখে ঘুম কি তন্দ্রা ভর করলেই মানুষ স্বপ্ন দেখে কিনা, তাও আবার প্রতিদিনই একই স্বপ্ন; বন্যার তা জানা নেই। দিন সাতেক হলো বন্যা দাই…
-

সাদা বরফের ওপরে লাল রঙের রেখা
ইংরেজি থেকে 888sport app download apk latest version : ফয়েজুল আজিম তখন সবে সন্ধ্যা নেমেছে। দিনান্তে গোধূলির রক্তাভা পশ্চিমের আকাশ থেকে একেবারে মিলিয়ে যায়নি। প্রায় নির্জন মহাসড়কে ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছিল এক তরুণ যুগল। তারুণ্যের বুনো গন্ধমাখা যুগল সদ্যবিবাহিত দম্পতি। কনে নীনা দেকোন্তে আর বর বিলি সানচেজ। মাদ্রিদ শহর থেকে যাত্রা শুরু করে তাদের বর্তমান গন্তব্য স্পেন সীমান্ত। সীমান্ত-চৌকিতে পৌঁছার…
-

খাম
‘খামটা বুঝে নিন ভাইজান। পিস্নজ এখনই দেখবেন না। শুধু নিয়ে আমাকে কাইন্ডলি মাফ করে দেবেন।’ ‘কীসের খাম স্যার? কিছু তো বুঝছি না!’ ‘বুঝলেন না? ওই যে সেই বড় ব্রিজের ব্যাপারটা …’ ‘ও … সেই কালিদহের ব্রিজটা? কিন্তু স্যার, ওটা তো আপনাকে খুশি হয়েই দিয়েছিলাম। আপনি তো আর চেয়ে নেননি।’ ‘না মিলন সাহেব। না চাইলেও আমার…
