ছোট গল্প

  • গল্পটা লাইলি মজনুর হলেও পারত

    গল্পটা লাইলি মজনুর হলেও পারত

    বাপের থান থেকে এক কাপড়েই বেরিয়েছে লাইলি। মাথায় আলুঝালু চুল, পরনের কাপড়টারও দিশ নেই – ওর মুখের দিকে তাকিয়ে বলে দেওয়া যায় যেন জেদে ফুঁসছে ভেতরটা। সন্ধের ঠিক আগে দুপদুপিয়া নদী থেকে খালের জল কেটে ইঞ্জিন বোটগুলো ঘাটের কাছে ভেড়ে। পশ্চিমের আকাশ যখন লাল এবং সেই লালিম আভা যখন চরাচরে মিশছে, লাইলি তখন ইসমতের ট্রলারে…

  • নিথুয়া মংমা 

    নিথুয়া মংমা 

    আসুন, জ্যৈষ্ঠের এই বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমরা নিথুয়া মংমার গল্প শুনি। গল্পটি শুধু নিথুয়া মংমার নয়, সুশাং নকরেকেরও। এক বাসন্তী জ্যোৎস্নার রাতে, যখন শিমুল ফুলের মনমাতানো ঘ্রাণ আসছিল জানালাপথে, সুশাংয়ের মনে পড়ে গিয়েছিল নিথুয়া মংমার কথা। বহুদিন আগে, এমনই এক বাসন্তী জ্যোৎস্নার রাতে, নিথুয়া মংমাকে সুশাং দেখতে পেয়েছিল শিমুলতলায় – আহত, রক্তাক্ত দশায়। সুশাং বুঝতে পারছিল…

  • আগুনে আগুন পোড়ার শব্দ

    আগুনে আগুন পোড়ার শব্দ

    উঠোনটা সামনে নিয়ে বসে থাকে খেদের দাদা। ঘরে আর ওঠে না। ঘর মানে বাড়িটার চার ভাগের এক ভাগ, তিন ভাগ পুড়ে ছাই। কাঠবিড়ালি-খাওয়া পাকা পেঁপের গোড়ার দিকটা যেমন বোটা আটকে গাছের সঙ্গে লেগে থাকে, তেমনি আগুনে খাওয়া এঁটো বাড়িটার শেষ অংশটুকু জিদ ধরে টিকে আছে কিছুটা ছাই, কিছুটা 888sport sign up bonus নিয়ে। পেছন ফিরে সেদিকে একবার তাকায়ও…

  • অন্তঃশূন্য

    অন্তঃশূন্য

    পুবের জোলায় টপাস টপাস করে লাটিম পড়ার শব্দ ছাড়া এই মুহূর্তে আর কিছু শুনছে না বাদল। ওর ঘাড়ের পেছনে বিশ্বনাথের ক্ষুর সেই যে নেমেছে আর নড়ার নামগন্ধ নেই যেন। মনে মনে খুব বিরক্তবোধ করলেও মুখে কিছুই বলে না কখনো সে। বিশ্বনাথের কাজের ধারাই যে এমন। তাছাড়া বাড়ি বয়ে এসে এখন আর কে চুল কেটে দেবে?…

  • কাঁটা

    কাঁটা

    শুক্তি হাতিরপুল বাজার থেকে যে মাছটা এনেছিল, সেটা খেতে গিয়ে দুপুরে কাঁটা ফুটল বাহারুলের গলায়। দিন গেল। রাত গেল। সকালও যায় যায়। কাঁটা যায় না।বাহারুল চা খেতে বসে খকখকিয়ে কাশছেন দেখে শুক্তি অবাক হয়ে বলল, ‘তুমি কী বাবু নাকি? বুড়ো বয়সে খোকাদের মতো মাছ খেয়ে গলায় কাঁটা বেঁধে, আশ্চর্য!’একটু লজ্জার ছায়া পড়ল মানুষটার মুখে।দুই মুহূর্ত…

  • হৃদয়ের জলছবি

    হৃদয়ের জলছবি

    শাবল, গাঁইতি, কোদাল, কুড়াল কোনোটাই বাদ যায়নি। সঙ্গে হাতুড়ি, বাটাল, দা-কাঁচি, কুর্নিসহ দরকারি-অদরকারি এমন কোনো সরঞ্জাম নেই, যা ওদের আয়োজনে যুক্ত হয়নি।লটবহরে ঠাসা লাল পিকআপ। ডাক বিভাগের গাড়ি ওটা। সারা গা ধুলোয় মাখামাখি। রাষ্ট্রীয় ডাক অথচ দেখতে কী কদাকার! জায়গায় জায়গায় রং চটে গেছে। বিভাগের ‘বি’ নেই। ডাকের নেই ‘ক’। 888sport appsের ‘একার’ নেই। নেই ‘শ’।…

  • সাদা মেঘ

    সাদা মেঘ

    বাইরে কাচের মতো স্বচ্ছ প্রকৃতি। আকাশে তুলার মতো মেঘ ভাসছে। খাঁচার ময়নাটি শবনমকে দেখেই একটানা বলে যাচ্ছে, সাদা মেঘ, সাদা মেঘ –ময়নাটির কণ্ঠস্বরে শবনম আঙুল বাঁকিয়ে বলে, এই দুষ্ট কী বলছিস? – সাদা মেঘ, সাদা মেঘ। – সাদা মেঘ নয়, বল, ‘ও মেঘ পান করো মানসহ্রদজল, স্বর্ণকমলের প্রসূতি।’মেঘদূত কাব্যের এই লাইনটুকু বলে সহসা নিজের ভেতর…

  • সুলতান মিয়ার ছুরি

    সুলতান মিয়ার ছুরি

    ভূতের গলি এলাকার বাসিন্দারা কমবেশি সবাই সুলতানের নামটির সঙ্গে পরিচিত। সুলতান মিয়া, তার নিজস্ব ভঙ্গিমায় হাতে একগাদা আংটি, বালা, ব্রেসলেট পরে প্রতিদিন বসে থাকে, আর হাতে থাকে একটা সুদৃশ্য ছুরি। কবে থেকে সুলতান প্রথম ভূতের গলিতে এলো বা তখন তার বেশভূষা ইত্যাদি কী ছিল সে-বিষয়ে এলাকার পুরনো বাসিন্দারাও একমত হতে পারেন না। তবে একটা ব্যাপারে…

  • গোলামালির রস-কিচ্ছা 

    গোলামালির রস-কিচ্ছা 

    আশ্বিনের অপেক্ষা শেষে কার্তিক পড়তেই মন চনমনিয়ে ওঠে। মনের মধ্যে দোলা লাগে। সে-দোলায় বাকবাকুম-বাকবাকুম ডাকটা বেশ টের পায় গোলামালি। কার্তিক-অঘ্রানে হালকা শীত-শীত একটা আমেজ শরীর-মনকে ঠান্ডা রাখে। পৌষ, মাঘ, ফাল্গুনে তো শীতের জেরবারে কাহিল দশা। ঋতুর এই চড়কানাচন বড় বিচিত্র। লোকমানপুরের আকাশে ভাতের মাড়ের মতো মেঘ লেপ্টে থাকে। গোলামালি হলদিগাছি-চারঘাট-আড়ানী-পিরিজপুর-নন্দনগাছির দিকের প্রায় সব খেজুরগাছের গাছি।…

  • বৃক্ষ

    বৃক্ষ

    তরু পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। শিশুবেলাটা আনন্দেই কেটেছে। যেই একটু বড় হলো, পঞ্চম শ্রেণিতে পড়ে, যন্ত্রণাটা তখন থেকে শুরু। স্কুল বন্ধ। নির্জন দুপুরে জানালার ধারে বসে তরু একটি বই পড়ছে। কিছুক্ষণ পরপর ফ্রকের ঝুল দিয়ে চোখ মুছছে। তরুর খুব কষ্ট হচ্ছে। বইটি রেখে দিলে তার কষ্ট বন্ধ হয়। কিন্তু বইটি সে রাখতে পারছে না। বরং কী…

  • মোমিনউদ্দিনের দিগদারি

    মোমিনউদ্দিনের দিগদারি

    মোমিন সাব নাকি একলা মানুষ! বিজন, এক ভাবের মানুষ? মানুষটার ঘরভর্তি স্ত্রী, পুত্র, নাতিনাতকুর, আত্মীয়স্বজন, ভাই-বেরাদর। গুষ্টি-ইষ্টি-পড়শি। সেই মুরুব্বি একলা কেমনে? সত্য, ঘরভরা স্বজন, হইহল্লা। … কপালি মানুষ, সম্মানী মানুষ, জানেওয়ালা মানুষটা। তাঁর ভাবের দুনিয়া, জাহেরি বাতেনি সকলের মগজে আঁটে না। নুরানি সুরুতের মুরুব্বির আশেকে দিওয়ানা, মহল্লার সহজ-সরল এমনকি কূটকচালি জনমানুষ। জন্মভিটার আদি 888sport appইয়া কুট্টিজনও…

  • কৃতজ্ঞতার বনবাস

    কৃতজ্ঞতার বনবাস

    সকালহাঁটাটা ডিসি হিল পার্কেই সারেন অখিলেশবাবু। বাহাত্তর পেরোনো বয়স। বাহাত্তরের থুত্তুরে বুড়া – এই কথাটি অখিলেশবাবুর জন্য খাটে না। জমাটবাঁধা শরীর না হলেও পেশিগুলো ঢিলেঢালা হয়ে যায়নি এখনো। লম্বাতেও কম না তিনি। পাঁচ ফুট আট ইঞ্চি। তার শরীরে দোষ যে নেই, তা কিন্তু নয়। ওজনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। সাতাত্তরের স্থলে আশি কেজি। ডায়াবেটিস একটু…