ছোট গল্প

  • রোবোটাব্দ

    রোবোটাব্দ

    আমার সবচেয়ে পছন্দের 888sport live football সম্পাদক যখন এলেন সেদিন, তখন আমি ঝগড়া করছি। সপ্তাহখানেক হলো খুব বেগোড়বাই করছে চাকরটা। খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে – কিন্তু কাজ করছে না কোনো। কী কী সমস্যার কথা নাকি বলছিল কদিন ধরে, শুনিনি বলেই অসহযোগ। এখন আবার কুলুপ এঁটেছে মুখে; গণ্ডগোলটা কী, বলছেই না। হাসপাতালে নিয়ে যাব, সে-সামর্থ্যও আপাতত নেই। এমনিতে গাধাটা…

  • অমিল-অংক

    অমিল-অংক

    ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৪৭ বিমানটি প্রচণ্ড শব্দে আকাশে উড্ডয়ন করল! দুপুরের আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘ। রাশেদের মনে হলো, পিচঢালা সড়কপথের বেশ ভারী রোস্টার মেশিনটি তার বুক পিষে নিয়ে গেল! যে-যন্ত্রটির পেষণে প্রৌঢ় রাশেদ ক্ষত-বিক্ষত। যন্ত্রণায় হাত-পা অবশ হয়ে আসছে তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল ছেড়ে সে আস্তে আস্তে পা বাড়ায়। ঘর্মাক্ত…

  • রোজভ্যালি

    রোজভ্যালি

    মিজানুর খান বাইরে থেকে কিঞ্চিৎ ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ক্যাঁচক্যাঁচ করে একটা চিকন শব্দ হলো শুধু। রুশনারার কাছে এই আওয়াজটা খুবই পরিচিত। ওর মুখস্থ হয়ে গেছে – কত জোরে ঠেলা দিলে ঠিক কতটুকু আওয়াজ হয়, কেমন হয় সেই আওয়াজ। তাই সে এখন আর আগের মতো বিরক্ত হয় না, হলেও নিজেকে বুঝ দেয় – আর…

  • না-বলা কথা

    না-বলা কথা

    লাউঞ্জের বাইরে বেরিয়ে বাবাইকে হাত নাড়তে দেখে এতক্ষণকার যাবতীয় উৎকণ্ঠা দূর হলো। প্রথমত এই আমার পয়লা আকাশপথে 888sport slot game, তার ওপর সাত সমুদ্দুর তেরো নদী পেরিয়ে সম্পূর্ণ অজানা দেশে! টানা বারো ঘণ্টা একনাগাড়ে বসে থেকে হাতে-পায়ে যেন খিল ধরে যাওয়ার জোগাড়। আমার পাশের সিটে এক সাদা চামড়ার মাঝবয়েসি বিশালবপু সাহেব বসে ছিলেন। শুরু থেকেই আমার জড়সড়…

  • করোনা কথা

    করোনা কথা

    শিশির ভেবেছিল ওর হবে না। শেষমেশ ওরও হলো। সামান্য খুসখুসে কাশি আর না-বলার মতো জ্বর। একশর নিচে ওটা কি কোনো জ্বর ? তবু সে বরাবরই সচেতন মানুষ। তিন মাস আগে ডি ভিটামিন খেয়ে রেখেছে পেটপুরে। স্ক্যাবো, লং-চা, লেবুর সরবত, হোমিও ওষুধ – কোনটা নয়? মাস্ক-শিল্ডের আভরণে চেহারা চেনা দায়, মধ্যযুগের বর্ম পরা সৈনিক যেন সে।…

  • কোজাগরি জ্যোৎস্না

    কোজাগরি জ্যোৎস্না

    দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে পথ। পাকা সড়ক সমতল ছাড়িয়ে লাটিমের লেত্তির মতো পাক খেতে খেতে একেবারে উঠে গেছে পাহাড়ের মাথায়। সমন্বয় নিজেই ড্রাইভ করছে। যদিও সে খুব একটা পটু নয়, তবে মাঝেমধ্যে ড্রাইভার ছুটি নিলে এদিক-সেদিক যাওয়ার অভ্যাস আছে। শহরের ঘিঞ্জি এলাকায় চালানো শক্ত, তার চাইতে হাইওয়েতে চালানো তুলনামূলকভাবে সোজা। আর ওয়ানওয়ে…

  • ইঁদুরের জন্য প্রার্থনা

    ইঁদুরের জন্য প্রার্থনা

    মাঝরাতে ধড়াম করে কোনোকিছু পতনের শব্দে ঘুম ভেঙে যায়। রান্নাঘরে ইঁদুরের উৎপাত বেড়েছে, টের পাই। সানসাইডে দুটো ইঁদুরের হুটোপুটিতে প্লাস্টিকের বোতল বা বয়াম নিচে পড়ে গেছে। আগেও এমন হয়েছে। সাধারণত রাতের বেলায় ওরা আসে। দিনেও আসে, কদাচিৎ। অনিচ্ছুকভাবে বিছানা ছেড়ে রান্ন্নাঘরে যাই। নিচে পড়ে থাকা বয়াম ওপরে রাখার ছলে শব্দ করি, এই যাহ্। বেরিয়ে আয়।…

  • কাফির

    কাফির

    888sport app download apk latest version : সারোয়ার জামীল মুখবন্ধ : অনূদিত ‘কাফির’ গল্পটি বিখ্যাত 888sport live footballিক ইসমত চুঘতাইয়ের লেখা বাচপান (‘ছেলেবেলা’) নামক উর্দু ছোটগল্প সংগ্রহের প্রথম গল্প। ব্রিটিশ ভারতের উত্তর প্রদেশের একটি ছোট শহরের এক হিন্দু ব্রাহ্মণের ছেলে ও এক মুসলমান মেয়ের প্রেমের ওপর ভিত্তি করে এই গল্প রচিত। কাফির ‘এই পুস্কার, তোর মহাদেবজীকে দেখতে একটা দৈত্যের মতো লাগছে। রাতে…

  • নিভে গেল সাঁঝবাতি

    নিভে গেল সাঁঝবাতি

    কলেজ স্কোয়ার। কলকাতা। গোত্রহীন এক পান্থনিবাস। আহার-ব্যবস্থাবিহীন। অনুজ-কবি মানিকের তবু এই ঠাঁই পছন্দের। কারণটা ধরে ফজল খুশি। কর্মীদের আহারে শামিল হলে ঘরোয়া খাবার মেলে। থালি সত্তর টাকা। খুব একটা বেশি কী? খাবারে   আমিষ   ও   সবজির   অনুপাত   প্রায়  হাসপাতাল-ব্যবস্থাপনার মতো। সবচেয়ে ভালো ডিমের ব্যঞ্জন। একজোড়া ডিম। এ কি রাজকীয় থেকে কিছু কম হলো! অনেকদিন ফজল একটা…

  • পরম্পরা

    পরম্পরা

    ‘তোর আসবার দরকার ছিল না’, মৈত্রেয়ী বললেন। ‘আরে ঠিকাছে।’ ‘এই তোর এক রোগ। বছরের এই সময়টায় আসি, একটু নিজের মতো ঘুরবো বলে …’ ‘তো কী হলো?’ ‘তুই খাচ্ছিলি, খাচ্ছিলি। আমি বেরুবো শুনেই আধচিবানো খাবার কোনোমতে গিলে …’  ‘আচ্ছা বাবা, ঠিকাছে’, বাঁ গাল থেকে ডান গালে চুইংগামটা পাঠিয়ে দীপ আপস করে নেয়, ‘আমারও দরকার আছে, তাই…

  • আবার বছর কুড়ি পর

    আবার বছর কুড়ি পর

    আমরা নিঃসন্তান দম্পতি। বিয়ের পনেরো বছর পর হানিমুন। মানে ওই ভারতে আর কি। আমি একরকম এক লেঠেল পরিবারের মেয়ে। খুব লেখাপড়া জানা ঘরের কেউ না। তবে আমি লুকিয়ে লুকিয়ে আশুতোষ, ফাল্গুনী, নীহাররঞ্জন চুটিয়ে পড়তাম। আমার দুই চাচার একজন আদালতের দলিল লেখক (শুনেছি দলিল লেখার নামে তিনি অনেকের জমি কায়দা করে হাতিয়ে নিতেন), আরেকজন সাব-রেজিস্ট্রি অফিসের…

  • কস্তুরমঞ্জরীর ঘাট

    কস্তুরমঞ্জরীর ঘাট

    রোদের রং এখন অনেকটা নদীর মতো, মানে গঙ্গামাটি মেশা নদীর জলের যে-রং। এরকম একটা রোদ যখন ওঠে, তখন অনেক আশ্চর্য ব্যাপার ঘটতে পারে। হলোও তাই। একটি ছেলে জেটিঘাট থেকে নেমে টোটো স্ট্যান্ডে যেতে যেতে থমকে তাকাল ডানদিকে। একটা ভেঙেপড়া স্তম্ভের গায়ে লেখা ডাফ সাহেবের স্কুল ১৮৪৯। এই শহরে সবই দেখছি খুব পুরনো।  সালটা দেখলে কেমন…