ছোট গল্প
-

রোগ
গত তিনদিন ধরে শহিদুলের বউ কাঁদছে। যেনতেন কান্না নয়, চিৎকার করে বস্তি মাথায় ওঠানোর মতো কান্না। প্রথম প্রথম আশেপাশের লোকজন আহারে-উহারে করলেও এখন তারা আর ব্যাপারটা নিতে পারছে না। ফরিদা ডুকরে ওঠার সঙ্গে সঙ্গে দরজায় চড়-ঘুষি দিয়ে মুখ খিস্তি করে গালাগাল করছে। ফরিদার অবশ্য তাতে কিছু আসে-যায় না। একমাত্র মেয়ের জন্য সে শোক করবেই। আহারে,…
-

রিবন
ম্যারিনা নাসরীন এক নভেম্বর মাসের 888sport cricket BPL rate তারিখ বিয়ের দিন ধার্য হয়েছে। হাতে আছে মাত্র দু-মাস। পল্টনে আড়াই কামরার ভাড়া করা বাসায় শফিকের সঙ্গে নাদিয়ার যুগলজীবন সেদিনই শুরু হবে। আড়াই কামরা বলতে দু-বেড আর ড্রইং কাম ডাইনিং। বিয়ের এক মাস আগে শফিক মেস ছেড়ে এই বাসায় এসে উঠবে, তেমনটাই ঠিক হয়েছে। নাদিয়ার কথা, নতুন সংসারের প্রতিটি…
-

আশ্চর্য অসুখ ও একটি চার মাসের ভ্রুণ
সাত্যকি হালদার শতরূপার বিয়ে ভালোবেসে হয়নি। শতরূপা ভালোবেসে বিয়ে করতে পারেনি। বলা যায়, শতরূপা যাকে ইউনিভার্সিটির শেষদিক থেকে ভালোবাসত তার সঙ্গে ওর বিয়ে হয়নি। ও এমন একজনকে বিয়ে করেছিল যাকে ও আগে ভালোবাসার সুযোগই পায়নি। অথচ সেই বিয়েটাকে প্রবল ভালোবেসেছিল শতরূপা। এমন অনেক ভালোবাসা না-ভালোবাসা আঁকড়েই ওর চারপাশের জীবন। বিক্রমজিতের চেহারা-চরিত্র-রুচি, কোনো কিছুর সঙ্গে মিল…
-

চোরাকাঁটা
888sport live chatী নাজনীন পাশের ঘরে রেবু কাঁদছে। ফ্যানের আওয়াজ ছাপিয়ে ক্ষীণ শব্দ ভেসে আসছে কানে। তীরের মতো বিঁধছে। প্রতিদিনের এই অভ্যস্ততা হাঁপ ধরিয়ে দেয় মাঝে মাঝেই। দম বন্ধ লাগে তখন। রেবু তবু কাঁদে। রেবুকে অসহ্য লাগে আজকাল। প্রকাশ করি না। করতে পারি না। করা যায় না আদতে। অভিনয়ের এই ঘৃণ্য পারঙ্গমতা ধীরে ধীরে আমার ভেতরে কেমন…
-

সোঁদা মাটির ঘ্রাণ
এক সন্ধেবেলায় কোত্থেকে ফিরে এসে মা বলল, ‘এভাবে আর যে চলে না রে শুভ। এখানে থেকে আর কী হবে? তার চেয়ে চল আমরা গ্রামেই ফিরে যাই।’ হঠাৎ মায়ের মুখে গ্রামের কথা শুনে মনে হয়েছিল ভুল শুনছি বোধহয়। ফের একবার শোনার জন্য জিজ্ঞেস করেছিলাম, ‘কোথায়?’ মা বলেছিল, ‘গ্রামে।’ আমি যেন একটা ঘোরে পড়ে গিয়েছিলাম, ‘গ্রাম? কোন…
-

কবি লিখলেন মেঘ
যেন অর্ধশান্ত নদীর ঢেউ। কবির মনে পড়ছে কয়েক মাস আগে দেখা যুবকটির কথা। উজ্জয়িনীর পাশঘেঁষে বয়ে চলা শিপ্রা নদীসৈকতের এই এলাকাটি কবির খুব প্রিয়। প্রকৃতির প্রতিটি অঙ্গ এখানে প্রাণপ্রাচুর্যে পূর্ণ। আর কবি যখন আসেন, রাত্রির শেষ ছায়া আর দিনের প্রথম আলোর সন্ধিক্ষণ। কৃত্রিম কোলাহল নেই, সবুজের নৈঃশব্দ্য, পাখির গান, শিপ্রার ওপারে নেমে থাকা আকশ; যে-কারো…
-

তিন নম্বর ফুসফুস
মোবাইল ফোন বেজে উঠল। অচেনা নম্বর। এইসব ফোন ধরবার কোনো মানে হয় না। ধরলেই যে কথাবার্তা হবে তা এইরকম … – আপনি কি শ্রী সুনীল তলাপাত্র? – হ্যাঁ। – আমি সোনালী মজুমদার, নিউ কমার্শিয়াল ব্যাংক থেকে বলছি … আপনার সঙ্গে পাঁচ মিনিট কথা বলতে চাই, বলা যাবে? – হুঁ, বলুন … একটু তাড়াতাড়ি … –…
-

অকিঞ্চিতের ঈশ্বর
এ -গল্পে অপুই মারা গেল বর্ষার টইটম্বুর পুকুরে নাইতে গিয়ে। ওর নাম আসলে অপু ছিল না, ছিল শ্রীমান অতুল কুমার দত্ত। অতটুকু নাম অতুল, তাকে আরো ছোট করে অতু বলে ডাকতো সবাই। ওর বড় বোনের নাম দুর্গা বলে আমি অতু না ডেকে অপু ডাকতাম। ছ-সাত বছরের অপু আমার অনেক কাজে লাগতো। ‘অপু, বাবলা গাছের কাঁটাআলা…
-

ফিকে জোছনা কিংবা রংজ্বলা চাঁদ
বিয়েটা ভেঙে গেল তিন মাসের মাথায়। তিন মাস পুরোও হলো না মনে হয়। তবে এটি খুব বড় কোনো সংবাদ নয়। তেমন কেউ মনেও রাখেনি বিষয়টি। যারা আগ বাড়িয়ে এসব বিষয় ঘাঁটাঘাঁটি করে তারাও ক্রমশ থেমে গেল। আর কাঁহাতক! এমন তো হতেই পারে। হয়েই থাকে। পাচুলির নিজেরই ভরসা ছিল না। কেননা, এমন ঘটনা সে বহু দেখেছে।…
-

অমলের মৃত্যুর পর
অমলের মৃত্যুর ক’দিন পর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো মন ঠিক করে বেরোইনি। সুফিয়াকেও কিছু বলে আসিনি। বাড়িতে বলে-কয়ে কি আর গৃহত্যাগ সম্ভব? কোনোমতেই সম্ভব নয়। স্ত্রী-সন্তানেরা কেঁদে-কেটে বুক ভাসাবে। পরিবার-পরিজনের চোখের পানি দেখলে মন গলে যাবে। যা চাই, তা আর করা হবে না …। সমাজ-সংসার ত্যাগ করা খুবই কঠিন কাজ। সংসারে একবার…
-

কুহেলিকা
দেরিতে হলেও শেষ পর্যন্ত শীত এসেছে। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। তীব্র, কনকনে ঠান্ডা। সঙ্গে অস্বস্তিকর কুয়াশা। এমন আবহাওয়ায় হাঁসের মাংস আমার খুব প্রিয়। আমি জানি, একমাত্র হাঁস-ই তার যাবতীয় উষ্ণতা বাঁচিয়ে রাখে নিজের শরীরের পালকের নিচে। সেই পালক উপড়ে আমি উষ্ণতা খুঁজি আমাদের কৈশোরবেলা থেকে। এ-কারণেই ছেলেবেলায় গ্রামে থাকতে আমি হাঁস পুষতাম। নিয়ামত ডিমবালার কাছ…
-

এইসব দুঃখকষ্ট, এইসব হাসিকান্না
আকন্দ সাহেব মন খারাপ করে বাড়ি ফিরলেন। রাহেলা দরজা খুলে দিলো। 888sport app দিন আকন্দ সাহেব ঘরে ঢোকার সময় রাহেলাকে কিছু না কিছু একটা বলেন। কথা না বললেও রাহেলার দিকে তাকান, তাকিয়ে একটু হাসেন। আজ তিনি ওসবের কিছুই করলেন না। রাহেলা তার বাবার দিকে তাকিয়ে থাকল। সে-ও তার বাবার মতো চুপচাপ থাকে। আকন্দ সাহেবের মন কি…
