April
-
বুড়ি সোনাই, রুক্ষ দুপানি
আমি কি বৃষ্টির সন্তান ছিলাম, নাকি প্রেমিক – কৃত্রিম ঝরনার কাছেএ খবর থাকবে না, শহুরে দৈনিকগুলোও ছাপবে না কোনো কিছু –মাঝে মাঝে নিজেকেও খুব অচেনা মনে হয়, শুধু খোলস আছেখোলসের ভেতর মানুষ, নাকি মাছি – কোথায় ছুটেছি কার পিছু? আমারও তো মাঝে মাঝে একা লাগতে পারে, এসব ওরা বোঝে নাএসির বাতাসে কীভাবে নেব বৃষ্টি-হাওয়ার স্বাদ,…
-
ন হন্যতে
রৌদ্রঝলসিত চারণভূমির ঘাসেনগ্ন তুমি – শুয়ে যেন খোলা তলোয়ারফুল ভ্রমে প্রজাপতি নরম বাতাসেধীর উড্ডয়নে নামে ও বুকে তোমার গোপন নিশানাগুলো চিনে নিতে চাইকোথায় লবণ-খাঁড়ি, কোথায় আগুনসুখের মতন কোনো ব্যাধি আর নাইসুখ, তুমি ব্যাধি হও – কুন ফায়া কুন তুঁতপোকা, তুমি হও নরম রেশম –গভীর দিনের শেষে বিষাদ-সুন্দর;ন হন্যতে, ন হন্যতে, অয়ি বিহঙ্গমআমি হই বিষে নীল,…
-
সুপ্ত উচ্চারণ
‘ভালোবাসি’ বললেই শব্দটির আলো নিভে যায়জীবন ও মৃত্যু এসে একসাথে আঁট হয়ে বসেপুরনো কাগজ ওড়ে; ভাঁজে ভাঁজে লেখাজোকা আছেঅঘোষিত স্বীকারোক্তি। বন্ধ চোখে সব দৃশ্যমানরাস্তার বিষণ্ন আলো ঝরে আছে অদূরের কাছেআমার নামের পাশে দাঁড়িয়ে থাকে তোমার ছায়ারাত্রির ক্ষয়িষ্ণু চোখ। জানলা খোলা। মন লিখে ‘মন’চাঁদের আলোয় দেখি – অর্ধেক তুমি, অর্ধেক আমি অসমাপ্ত চিত্র! কাকে কে দেখায়…
-
মনাভিমন্যু
রণে পার্থ কাঁদে একা, সখা দেখা দাও,গাণ্ডীব লাগছে ভার, পরান অসাড়! যুযুমান এ জীবন, আর কত বই!সংসার জতুগৃহ, নিষ্কৃতি মিলাও। রথ তুমি বয়ে চলো, পিছে আমি রই,পথের দিশারী তুমি, অনুগামী হই। কুরুক্ষেত্র দূরে নয়, হৃদি যুদ্ধাক্রান্ত,নিজের বিরুদ্ধে যুঝে, শোকাতুর পার্থ। এ জীবন চক্রব্যুহ, মন অভিমন্যু,ঢুকেছে শিবিরে একা, না জেনে কৌশল। শরীরে রয়েছে লেখা, শরীরের ঋণ,হৃদয়ে…
-
অস্থায়ী ঠিকানা
ভাড়াবাড়ির দেয়ালে পেরেকের পুরনো দাগচিঠির বাক্সে জমে থাকে চিরচেনা ধুলো।নাম বদলাই, স্থান বদলাই,মোবাইলের সিম কার্ডের মেয়াদ ফুরোয়।বারান্দায় শুকোতে রাখা শার্টের মতোদুপুরের রোদে ঝুলে থাকে পরিচয়।একসময় যে উঠোনে ডাক পড়তো নামে,সেখানে এখন আগাছা ও নীরবতা।নদী বদলেছে পাড়, শহর বদলেছে মানচিত্র,আমিও বদলেছি ঠিকানা অগণনবার।না-খোলা চিঠিতে জমে থাকে পুরনো দেশ,অপঠিত কিছু আহ্বান, কিছু অনুতাপ।যে ঘর ছেড়েছি, সে-ঘরও কি…
-

চারুকলা ভবন : বৈশ্বিক বাঙালির আত্মানুসন্ধানের রাজনীতি
গত শতাব্দীর পঞ্চাশের দশকের গোড়ায় মাজহারুল ইসলাম (১৯২৩-২০১২) স্থপতি হিসেবে তাঁর জীবন কিভাবে শুরু করেছিলেন? কী ছিল তাঁর জীবনদর্শন? স্থাপত্য, সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে তিনি কী ভাবতেন? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কারণ মাজহারুল ইসলাম এমন একসময়ে আমেরিকা থেকে পূর্ব পাকিস্তানে ফিরে এসেছিলেন, যখন পাকিস্তান রাষ্ট্রের জাতীয় পরিচয়ের রাজনীতি এবং ‘মাতৃভাষা বাংলা চাই’ আন্দোলন তুঙ্গে। সেই পটভূমিতে…
-

সময়ের দর্পণে শরৎশশী
শুরুতেই বলে রাখা ভালো, এ-লেখাটি প্রচলিত ধাঁচের নাট্যসমালোচনামূলক লেখা হবে না। এ-লেখার সঙ্গে 888sport sign up bonus-আবেগ যেমন থাকবে, তেমনি নাটকটির প্রযোজনার ত্রুটিবিচ্যুতি, সাফল্য-সম্ভাবনা সংক্রান্ত কিছু কথাও থাকবে। আজ দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকটি নিয়ে দু-চার কথা লেখার চেষ্টা করব।দীর্ঘ ৩৪ বছর পরে দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকটি সম্প্রতি আবার দেখলাম। দীর্ঘদিন পর নাটকটি তারা মঞ্চে পুনরায় উপস্থাপন…
-

মোহাম্মদ কিবরিয়ার একক প্রদর্শনী – নীরবে নিবিড়ে আধুনিকতার ধ্যান
এ-বছরের প্রথম দিনটি ছিল 888sport live chatী অধ্যাপক মোহাম্মদ কিবরিয়ার ৯৭তম জন্মদিন। গুণী ও খ্যাতনামা এই 888sport live chatীর জন্মদিনে রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে তাঁর নির্বাচিত ৮৪টি অপ্রদর্শিত মৌলিক 888sport live chatকর্ম (১৯৮০-২০০৬) নিয়ে প্রদর্শনী শুরু হয়েছিল গত ১লা জানুয়ারি। এটি শেষ হয় জানুয়ারির ২৬ তারিখ।প্রদর্শনীটি দেখে মনে হয়েছে, এ শুধু চিত্রকর্মের সমারোহ নয়; এই কাজগুলোয় একজন পরিণত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদগ্ধ 888sport live chatীর…
-

চিত্রকরদের বরেন্দ্র 888sport slot game ও প্রদর্শনী
888sport appর 888sport live chatীদের নতুন বছর শুরু হয়েছে পুরনো গ্লানি, অসহিষ্ণু সময়কে পেছনে ফেলে নতুন কতক সম্ভাবনার পথযাত্রার মধ্য দিয়ে। নগরজীবনের নানা টানাপড়েন ও সীমাবদ্ধতা ছাড়িয়ে বহুদূরের বরেন্দ্রভূমিতে গ্রামীণ জনপদের আবহে কয়েকটা দিন অবসরযাপন ও ছবি আঁকার মধ্য দিয়ে ওই এলাকার মানুষের সঙ্গে ওঠাবসা এবং তাঁদের সঙ্গে গড়ে ওঠা সখ্য উপভোগ করেছেন একদল চিত্র888sport live chatী। এই 888sport slot game-আনন্দ যেন…
-

আমাদের সর্বজয়ী মস্তিষ্ক ও চেতনার স্বরূপ
প্রায় দেড় কোটি বছর আগে আমাদের পূর্বপুরুষেরা লক্ষ করল যে, তাদের জীবনধারণের জন্য অতিপ্রয়োজনীয় পরিবেশ ও প্রতিবেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটছে – গাছপালা ও বনজঙ্গলের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। শিম্পাঞ্জি, গরিলা, গিবন, ওরাংওটান ইত্যাদি প্রাণী তাতে কষ্ট করে হলেও টিকে রইল; কিন্তু আমরা আমাদের ‘স্বর্গোদ্যান’ থেকে অভিশপ্ত হয়ে রূঢ় পৃথিবীতে নিক্ষিপ্ত হওয়ার মতোই…
-

কাল
সতেরো হারিকেনের চিমনিতে চুলের মতো সরু একটা ফাটল। খেয়াল করে না তাকালে চোখে পড়ে না। চিমনির গলার কাছে কালি জমেছে। সেই কালি সাফ করতে গিয়ে ত্যানার ঘষা মাত্র লাগাতে যাবে দোলন, তখনই ফাটলের দাগটা চোখে পড়ল। সাবধানে না করলে এই ফাটল বড় হবে। চিমনি দু’ফালা হয়ে যাবে। যে কোনো ফাটলের এই নিয়ম। চাপ পড়লে বড়…
